Malachi 2:6 লেবি সত্য শিক্ষা দিয়েছে| সে কখনও মন্দ জিনিস শেখায় নি| সে ছিল সত্ এবং শান্তি ভালবাসত এবং সে অনেক লোককে মন্দ কাজ করা থেকে ফিরিযে এনেছিল|
Malachi 2:6 in Other Translations
King James Version (KJV) The law of truth was in his mouth, and iniquity was not found in his lips: he walked with me in peace and equity, and did turn many away from iniquity.
American Standard Version (ASV) The law of truth was in his mouth, and unrighteousness was not found in his lips: he walked with me in peace and uprightness, and turned many away from iniquity.
Bible in Basic English (BBE) True teaching was in his mouth, and no evil was seen on his lips: he was walking with me in peace and righteousness, turning numbers of people away from evil-doing.
Darby English Bible (DBY) The law of truth was in his mouth, and unrighteousness was not found in his lips: he walked with me in peace and uprightness, and he turned many from iniquity.
World English Bible (WEB) The law of truth was in his mouth, and unrighteousness was not found in his lips. He walked with me in peace and uprightness, and turned many away from iniquity.
Young's Literal Translation (YLT) The law of truth hath been in his mouth, And perverseness hath not been found in his lips, In peace and in uprightness he walked with Me, And many he brought back from iniquity.
Read Full Chapter :
Malachi 2
Cross Reference
যেরেমিয়া 23:22
তারা যদি আমার স্বর্গীয সভায দাঁড়াতো, তাহলে তারা আমার বার্তা যিহূদার লোকদের কাছে প্রচার করতে পারতো| তারা পারত মানুষকে খারাপ কাজ করার থেকে বিরত করতে| তারা পারত মানুষকে অসত্ হওয়া থেকে বিরত করতে|”
দানিয়েল 12:3
জ্ঞানী ব্যক্তিরা আকাশের মতো উজ্জ্বল হয়ে উঠবে| যারা অন্য লোকদের শেখায় কি করে ভালো জীবনযাপন করতে হয, তারা নক্ষত্রের মত চিরকাল উজ্জ্বলভাবে চক্চক্ করবে|
যাকোবের পত্র 5:19
আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি সত্য থেকে দূরে সরে যায় আর যদি কেউ তাকে সত্যে ফিরে আসতে সাহায্য করে তবে
দ্বিতীয় বিবরণ 33:10
তারা যাকোবকে তোমার শাসন শিক্ষা দেবে| তোমার ব্যবস্থা ও আজ্ঞা ইস্রায়েলকে বিধি দেবে| তারা তোমার সামনে ধূপ জ্বালাবে| তোমার বেদীতে তারা হোমবলি উত্সর্গ করবে|
সামসঙ্গীত 37:30
একজন সত্ লোক সর্বদাই সুপরামর্শ দেয়| সে প্রত্যেকের জন্যই ন্যায্য সিদ্ধান্ত দেয়|
এজেকিয়েল 44:23
“যাজকরা অবশ্যই আমার লোকদের পবিত্র ও সধারণ জিনিসের মধ্যে প্রভেদ কি তা শিক্ষা দেবে| কোনটি শুচি, কোনটি অশুচি তা জানতেও তারা অবশ্য লোকদের সাহায্য করবে|
হোসেয়া 4:6
“আমার লোকরা বিনষ্ট হয়েছে কারণ তাদের কোন জ্ঞান নেই| তোমরা শিখতে অস্বীকার করেছো, সেজন্য আমিও তোমাদের আমার যাজকদের কাজ দিতে অস্বীকার করব| তোমরা তোমাদের ঈশ্বরের বিধি ভুলে গিয়েছ, সেজন্য আমি তোমাদের সন্তানদের ভুলে যাব|
মথি 22:16
তারা হেরোদীয়দের কয়েকজনের সঙ্গে নিজেদের কয়েকজন অনুগামীকে যীশুর কাছে পাঠাল৷ এইলোকেরা এসে বলল, ‘গুরু, আমরা জানি আপনি একজন সত্ লোক৷ ঈশ্বরের পথের বিষয়ে সঠিক ভাবে শিক্ষা দিয়ে থাকেন৷ আর কে কি বলে তার ধার ধারেন না কারণ লোকে কি ভাববে তাতে আপনার কিছু যায় আসে না৷
মার্ক 12:14
তারা এসে তাঁকে বলল, ‘হে গুরু, আমরা জানি আপনিই সত্, এবং আপনি কোন লোককে ভয় করেন না৷ আপনি ঈশ্বরের পথের বিষয়ে সত্য শিক্ষা দেন৷ আচ্ছা, কৈসর সরকারকে কর দেওযা কি উচিত? আমরা দেব, কি দেব না?’
লুক 1:6
তাঁরা উভয়েই ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ছিলেন৷ প্রভুর সমস্ত আদেশ ও বিধি-ব্যবস্থা তাঁরা নিখুঁতভাবে পালন করতেন৷
আদিপুস্তক 5:21
হনোকের যখন 65 বছর বয়স তখন মথূশেলহ নামে তাঁর একটি পুত্র হয়|
লুক 20:21
তাই তারা তাঁকে একটি কথা জিজ্ঞেস করল, ‘গুরু, আমরা জানি, য়ে যা ন্যায় আপনি সেই কথাই বলেন ও সেই শিক্ষাই দেন; আর আমরা এও জানি য়ে আপনি কারোর প্রতি পক্ষপাত করেন না, কিন্তু ঈশ্বরের পথের বিষয়ে সত্য শিক্ষাই দেন৷
पশিষ্যচরিত 26:18
তুমি তাদের চোখ খুলে দেবে য়েন তারা সত্য দেখে ও অন্ধকার থেকে আলোতে ফিরে আসে; আর শয়তানের কর্ত্তৃত্ব থেকে মুক্ত হয়ে ঈশ্বরের প্রতি ফিরলে তাদের সব পাপ ক্ষমা হবে৷ আমার উপর বিশ্বাস করে যাঁরা পবিত্র হয়েছে, তারা তাদের সহভাগী হবে৷”
থেসালোনিকীয় ১ 1:9
কারণ সব জায়গার মানুষ আমাদের জানাচ্ছে কিভাবে তোমরা আমাদের অভ্য়র্থনা জানিয়েছিলে এবং কিভাবে তোমরা মূর্তি পূজা ছেড়ে জীবন্ত সত্য ঈশ্বরের সেবার দিকে মন দিয়েছিলে,
তিমথি ২ 2:15
য়ে কর্মী সঠিকভাবে সত্য শিক্ষাকে ব্যবহার করে এবং নিজের কাজকর্ম সম্বন্ধে লজ্জিত নয় এমন একজন কর্মী হিসেবে ঈশ্বরের অনুমোদন পাবার জন্য আপ্রাণ চেষ্টা কর৷
তীত 1:7
একজন প্রাচীনের কাজ হল ঈশ্বরের কাজে তত্ত্বাবধান করা সুতরাং তাকে নির্দোষ, নম্র, উদারচিত্ত এবং ক্রোধে ধীর হতে হবে, মাতাল মারকুটে ও লোক ঠকিয়ে ধনী হবার চেষ্টা সে করবে না৷
पপ্রত্যাদেশ 14:5
তাঁদের মুখে কোন মিথ্যা কথা পাওয়া যায় নি৷ তাঁরা নির্দোষ৷
লুক 1:16
ইস্রায়েলীয়দের অনেক লোককেই সে তাদের প্রভু ঈশ্বরের পথে ফেরাবে৷
আদিপুস্তক 6:9
এই হল নোহের পরিবারের বৃতান্ত| নোহ তাঁর প্রজন্মের একজন ভাল ও সত্ মানুষ ছিলেন এবং তিনি সর্বদা ঈশ্বরকে অনুসরণ করতেন|
আদিপুস্তক 17:1
অব্রামের 99 বছর বয়স হলে প্রভু তাঁর সামনে আবির্ভূত হলেন| প্রভু বললেন, “আমি সর্বশক্তিমান ঈশ্বর| আমার জন্যে এই কাজগুলি করো: আমার কথামত চলো এবং সত্পথে জীবনযাপন করো|