John 16:27 না, পিতা নিজেই তোমাদের ভালবাসেন, কারণ তোমরা আমায় ভালবেসেছ এবং তোমরা বিশ্বাস কর য়ে আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি৷
John 16:27 in Other Translations
King James Version (KJV) For the Father himself loveth you, because ye have loved me, and have believed that I came out from God.
American Standard Version (ASV) for the Father himself loveth you, because ye have loved me, and have believed that I came forth from the Father.
Bible in Basic English (BBE) For the Father himself gives his love to you, because you have given your love to me and have had faith that I came from God.
Darby English Bible (DBY) for the Father himself has affection for you, because ye have had affection for me, and have believed that I came out from God.
World English Bible (WEB) for the Father himself loves you, because you have loved me, and have believed that I came forth from God.
Young's Literal Translation (YLT) for the Father himself doth love you, because me ye have loved, and ye have believed that I from God came forth;
himself
αὐτὸς
autos
af-TOSE
For
γὰρ
gar
gahr
the
ὁ
ho
oh
Father
πατὴρ
patēr
pa-TARE
loveth
φιλεῖ
phileō
feel-A-oh
you,
ὑμᾶς
hymas
yoo-MAHS
because
ὅτι
hoti
OH-tee
ye
ὑμεῖς
hymeis
yoo-MEES
me,
ἐμὲ
eme
ay-MAY
have loved
πεφιλήκατε
phileō
feel-A-oh
and
καὶ
kai
kay
have believed
πεπιστεύκατε
pisteuō
pee-STAVE-oh
that
ὅτι
hoti
OH-tee
I
ἐγὼ
egō
ay-GOH
from
παρὰ
para
pa-RA
τοῦ
ho
oh
God.
θεοῦ
theos
thay-OSE
came out
ἐξῆλθον
exerchomai
ayks-ARE-hoh-may
Read Full Chapter :
John 16
Cross Reference
যোহন 14:23
এর উত্তরে যীশু তাঁকে বললেন, ‘যদি কেউ আমায় ভালবাসে তবে সে আমার শিক্ষা অনুসারে চলবে, আর আমার পিতা তাকে ভালবাসবেন, আর আমরা তার কাছে আসব ও তার সঙ্গে বাস করব৷
যোহন 14:21
য়ে আমার নির্দেশ জানে এবং সেগুলি সব পালন করে, সেই আমায় প্রকৃত ভালবাসে৷ য়ে আমায় ভালবাসে, পিতাও তাঁকে ভালবাসেন৷ য়ে আমায় ভালবাসে, পিতাও তাকে ভালবাসেন আর আমিও তাকে ভালবাসি৷ আমি নিজেকে তার কাছে প্রকাশ করব৷’
যোহন 8:42
যীশু তাদের বললেন, ‘ঈশ্বর যদি তোমাদের পিতা হতেন, তাহলে তোমরা আমায় ভালবাসতে, কারণ আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি আর এখন তোমাদের মাঝে এখানে আছি৷ আমি নিজে থেকে আসিনি, ঈশ্বর আমায় পাঠিয়েছেন৷
করিন্থীয় ১ 16:22
প্রভুকে য়ে ভালবাসে না তার ওপর অভিশাপ নেমে আসুক৷ আমাদের প্রভু আসুন৷
যোহন 21:15
তাঁরা খাওযা শেষ করবার পর যীশু শিমোন পিতরকে বললেন, ‘য়োহনের ছেলে শিমোন, এই লোকদের চেয়ে তুমি কি আমায় বেশী ভালবাসো?’পিতর তাঁকে বললেন, ‘হ্যাঁ, প্রভু, আপনি জানেন য়ে আমি আপনাকে ভালবাসি৷’যীশু পিতরকে বললেন, ‘আমার মেষশাবকদেরতত্ত্বাবধান কর৷’
যোহন 17:23
আমি তাদের মধ্যে, আর তুমি আমার মধ্যে থাকবে, এইভাবে তারা য়েন সম্পূর্ণভাবে এক হয়৷ জগত যাতে জানে য়ে তুমি আমায় পাঠিয়েছ৷ আর তুমি য়েমন আমায় ভালবেসেছ, তেমনি তুমি তাদেরও ভালবেসেছ৷
মথি 10:37
‘য়ে কেউ আমার চেয়ে তার বাবা-মাকে বেশী ভালবাসে সে আমার আপনজন হবার য়োগ্য নয়৷ আর য়ে কেউ তার ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশী ভালবাসে, সে আমার আপনজন হবার য়োগ্য নয়৷
যোহন 16:30
এখন আমরা বুঝলাম য়ে আপনি সব কিছুই জানেন৷ কোন ব্যক্তি প্রশ্ন করার আগেই আপনি তার উত্তর দিতে পারেন৷ এজন্যই আমরা বিশ্বাস করি য়ে আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন৷’
যোহন 17:25
ন্যায়বান পিতা, জগত তোমায় জানে না, কিন্তু আমি তোমায় জানি৷ আর আমার এই শিষ্যরা জানে য়ে তুমি আমায় পাঠিয়েছ৷
করিন্থীয় ২ 5:14
খ্রীষ্টের ভালবাসা আমাদের নিয়ন্ত্রিত করে, কারণ আমরা নিশ্চিতভাবে বুঝেছি তিনি (খ্রীষ্ট) সকলের জন্য মৃত্যুবরণ করলেন, তাতে সকলেরই মৃত্যু হল৷
পিতরের ১ম পত্র 1:8
তাঁকে না দেখেও তোমরা তাঁকে ভালবাস৷ তোমরা তাঁকে না দেখতে পেয়েও বিশ্বাস করছ বলে তোমরা এক অনির্বচনীয় গৌরবময় মহা আনন্দে পরিপূর্ণ হচ্ছ৷
যোহনের ১ম পত্র 4:19
তিনিই (ঈশ্বর) আগে আমাদের ভালবেসেছেন, আর তার ফলে আমরা ভালবাসতে পারি৷
এফেসীয় 6:24
যাঁরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে অশেষ ভালবাসায় ভালবাসে, ঈশ্বরের অনুগ্রহ তাদের সকলের সঙ্গে থাকুক৷ .
पপ্রত্যাদেশ 3:9
শোন! শয়তানের দলের য়ে লোকেরা ইহুদী না হয়েও মিথ্যাভাবে নিজেদের ইহুদী বলে তাদের আমি তোমার পায়ের সামনে নিয়ে এসে প্রণাম করাব৷ আমি তাদের জানাবো য়ে আমি তোমাকে ভালবেসেছি৷
पপ্রত্যাদেশ 3:19
‘আমি যত লোককে ভালবাসি তাদের সংশোধন ও শাসন করি৷ তাই উদ্য়োগী হও ও মন-ফেরাও৷
রোমীয় 8:3
মোশির বিধি-ব্যবস্থা যা পারে নি তা ঈশ্বর সাধন করলেন; কারণ আমাদের স্বভাবজাত দুর্বলতার জন্য মোশির বিধি-ব্যবস্থা শক্তিহীন ছিল৷ তাই তিনি তাঁর নিজের পুত্রকে আমাদের মত মনুষ্যদেহে পাঠালেন, য়েন তিনি মানুষের পাপের জন্য বলি হন৷ ঈশ্বর এইভাবে সেই মানবীয় দেহে পাপকে মণ্ডিত করলেন৷
যোহন 17:7
এখন তারা বুঝেছে য়ে তুমি যা কিছু আমায় দিয়েছ তা তোমার কাছ থেকেই এসেছে৷
যোহন 7:29
কিন্তু আমি তাঁকে জানি, কারণ তিনি আমায় পাঠিয়েছেন৷ আমি তাঁরই কাছ থেকে এসেছি৷’
জেফানিয়া 3:17
তোমার প্রভু ঈশ্বর তোমার সঙ্গে আছেন| তিনি শক্তিশালী সৈন্যের মতো| তিনি তোমাকে রক্ষা করবেন| তিনি দেখাবেন তিনি তোমাকে কতটা ভালোবাসেন| তিনি তোমার সঙ্গে কতটা সুখী তা দেখাবেন| তিনি তোমার ওপর এত খুশী হবেন য়ে, তিনি গান গাইবেন ও নাচবেন|”
হিব্রুদের কাছে পত্র 12:6
কারণ প্রভু যাকে ভালবাসেন তাকেই শাসন করেন, সমস্ত পুত্রই পিতা কর্ত্তৃক শাসিত হয়৷’হিতোপদেশ 3:11-12
যুদের পত্র 1:20
কিন্তু প্রিয় বন্ধু, তোমরা নিজেদের পরম পবিত্র বিশ্বাসের ওপর গেঁথে তোল৷ পবিত্র আত্মাতে প্রার্থনা কর৷
তিমথি ১ 1:15
এখন আমি যা বলছি তা সত্য, তা সম্পূর্ণভাবে তোমাদের গ্রহণ করা উচিত৷ খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন৷ তাদের মধ্যে আমিই তো সবচেয়ে বড় পাপী৷
গালাতীয় 4:4
কিন্তু নিরুপিত সময়ে ঈশ্বর তাঁর পুত্রকে পাঠালেন৷ ঈশ্বরের পুত্র একজন স্ত্রীলোকের গর্ভজাত হলেন এবং বিধি-ব্যবস্থার অধীনে জীবন কাটালেন,
করিন্থীয় ১ 15:47
প্রথম মানুষ আদম এলেন পৃথিবীর ধূলো থেকে, দ্বিতীয় মানুষ (খ্রীষ্ট) এলেন স্বর্গ থেকে৷