Daniel 1:20 যখনই রাজার বুদ্ধিমান উপদেশের প্রয়োজন হত, তখনই উনি দেখতেন তারা তাঁর রাজ্যের যাদুকরগণ এবং বিচক্ষণ ব্যক্তি সমূহের চেয়ে দশগুন ভাল|
Daniel 1:20 in Other Translations
King James Version (KJV) And in all matters of wisdom and understanding, that the king enquired of them, he found them ten times better than all the magicians and astrologers that were in all his realm.
American Standard Version (ASV) And in every matter of wisdom and understanding, concerning which the king inquired of them, he found them ten times better than all the magicians and enchanters that were in all his realm.
Bible in Basic English (BBE) And in any business needing wisdom and good sense, about which the king put questions to them, he saw that they were ten times better than all the wonder-workers and users of secret arts in all his kingdom.
Darby English Bible (DBY) And in all matters of judicious wisdom, as to which the king enquired of them, he found them ten times better than all the scribes [and] magicians that were in all his realm.
World English Bible (WEB) In every matter of wisdom and understanding, concerning which the king inquired of them, he found them ten times better than all the magicians and enchanters who were in all his realm.
Young's Literal Translation (YLT) and `in' any matter of wisdom `and' understanding that the king hath sought of them, he findeth them ten hands above all the scribes, the enchanters, who `are' in all his kingdom.
Read Full Chapter :
Daniel 1
Cross Reference
রাজাবলি ১ 4:29
ঈশ্বর শলোমনকে প্রভূত জ্ঞানী করে তুলেছিলেন| শলোমনের বুদ্ধিমত্তা সাধারণ মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব ছিল| তিনি বহু বিষয়ে পারদর্শী ছিলেন ও অনেক কিছু গভীর ভাবে বুঝতে পারতেন|
আদিপুস্তক 31:7
কিন্তু তোমাদের পিতা আমাকে ঠকিয়েছেন| এই নিয়ে দশবার তিনি আমার বেতন বদলেছেন| কিন্তু এই সকল সময় ঈশ্বর লাবনের সমস্ত চালাকি হতে আমাকে রক্ষা করেছেন|
আদিপুস্তক 41:8
পরের দিন সকালে রাতে দেখা স্বপ্নগুলোর জন্য ফরৌণের মন অস্থির হয়ে উঠল| তাই তিনি মিশরের সমস্ত যাদুকর ও জ্ঞানী লোকদের ডেকে পাঠালেন| ফরৌণ তার স্বপ্ন তাদের বললেন কিন্তু কেউ তার অর্থ বলতে পারল না|
যাত্রাপুস্তক 7:22
হারোণ ও মোশির মতো রাজার যাদুকররাও তাদের মাযাবলে একই ঘটনা ঘটিযে প্রমাণ করল তারাও কম জানে না| ফলে প্রভুর ভবিষ্যদ্বাণী অনুযায়ীফরৌণ আবার মোশি ও হারোণের কথা শুনতে অস্বীকার করলেন|
যাত্রাপুস্তক 8:7
হারোণের সঙ্গে পাল্লা দিতে গিয়ে রাজার যাদুকররাও তাদের মাযাজাল বিস্তার করে একই কাণ্ড ঘটিযে দেখাল| ফলে মিশরের মাটিতে আরও অসংখ্য ব্যাঙ উঠে এলো|
যাত্রাপুস্তক 8:19
যাদুকররা এবারে ব্যর্থ হয়ে গিয়ে রাজা ফরৌণকে বলল য়ে ঈশ্বরের শক্তিই এটাকে সম্ভব করেছে| কিন্তু ফরৌণ তাদের কথাতে কান দিলেন না| প্রভুর ভবিষ্যদ্বাণী অনুসারেই অবশ্য এই ঘটনা ঘটল|
গণনা পুস্তক 14:22
মিশর থেকে আমি যাদের নিয়ে এসেছিলাম, তাদের কেউই কনান দেশ দেখতে পাবে না| কারণ ঐসব লোকই আমার মহিমা এবং মিশরে ও মরুভূমিতে আমি যে সব অলৌকিক কাজ করেছিলাম সেগুলো দেখেছিল| কিন্তু তাও তারা আমাকে অমান্য করেছে এবং আমাকে এই নিয়ে দশবার পরীক্ষা করেছে|
রাজাবলি ১ 10:23
শলোমন ছিলেন পৃথিবীর সব চেয়ে বড় রাজা| তিনি ছিলেন সব চেয়ে বেশী ধনী ও পণ্ডিত|
নেহেমিয়া 4:12
তারপর যে সব ইহুদী আমাদের শএুদের মধ্যে থাকত তারা এলো এবং আমাদের দশ বার বলল, ‘আমাদের শএুরা আমাদের চারদিকে রযেছে| আমরা যে দিকেই ফিরি না কেন সে দিকেই শএুরা রযেছে|’
যোব 19:3
এখন তোমরা আমাকে দশবার অপমান করেছো| আমায় আক্রমণের সময় তোমরা লজ্জার লেশমাত্র দেখাও নি!
ইসাইয়া 19:3
লোকরা বিভ্রান্ত হবে| লোকরা তাদের ভ্রান্ত দেবতা ও জ্ঞানী লোকদের দরবারে হাজির হয়ে জানতে চাইবে তাদের কি করা উচিত্| লোকরা যাদুকরের কাছেও জিজ্ঞাসা করবে| কিন্তু কারোর উপদেশই কার্য়করী হবে না|”
দানিয়েল 2:13
নবূখদ্নিত্সরের আদেশের কথা ঘোষণা করা হল| রাজার অনুচররা দানিয়েল ও তার সঙ্গীদের হত্যা করার জন্য অনুসন্ধান করতে লাগল|
রাজাবলি ১ 10:1
শিবার রাণী লোকমুখে শলোমনের খ্যাতি ও প্রজ্ঞার কথা শুনতে পেয়ে তাঁকে কঠিন প্রশ্ন দিয়ে পরীক্ষা করতে এলেন|
সামসঙ্গীত 119:99
আমার সকল শিক্ষকের চেয়ে আমি জ্ঞানী, কারণ আমি আপনার চুক্তি অধ্যয়ন করি|
ইসাইয়া 47:12
তুমি সারাজীবন কঠোর পরিশ্রম করে যাদুবিদ্য়া আর ছলাকলা শিখলে| তাই ছলাকলা আর যাদুবিদ্য়া শুরু কর| হয়তো এই কৌশল তোমাকে সাহায্য করবে| তুমি হয়তো কাউকে ভয়চকিত করতে পারবে|
দানিয়েল 2:2
সুতরাং রাজা তাঁর স্বপ্ন বুঝিয়ে বলবার জন্য মন্ত্রবেত্তা, মায়াবিদ্যা, যাদুকর এবং কল্দীয়দের আদেশ দিলেন| তাই তারা রাজার সামনে এসেছিল|
দানিয়েল 2:21
তিনি সময় ও ঋতুসমূহ পরিবর্তন করেন| তিনি রাজাদের নিয়োগ করেন এবং তিনিই তাদের সরিয়ে দেন| তিনি রাজাদের ক্ষমতা দেন ও তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন! তিনি মানুষকে জ্ঞান দেন যাতে তারা জ্ঞানী হয়ে ওঠে, তিনি তাদের শিক্ষা দেন যাতে তারা জ্ঞান লাভ করে|
দানিয়েল 2:27
দানিয়েল উত্তর দিলেন, “রাজা নবূখদ্নিত্সর, আপনি য়ে গুপ্ত জিনিষগুলির কথা জানতে চেয়েছেন তা কোন জ্ঞানী, কোন যাদুবিদ বা কোন জ্যোতিষীর পক্ষে বলা সম্ভব নয়|
দানিয়েল 4:7
যখন যাদুবিদরা, মায়াবীরা, কল্দীয়রা এবং ভবিষ্যতবক্তারা এলো, তখন আমি তাদের স্বপ্নের কথা বললাম| কিন্তু তারা এর অর্থ বলতে পারল না|
দানিয়েল 5:7
তখন রাজা সমস্ত যাদুবিদগণ, ভবিষ্যত্ বক্তাসমূহ এবং কল্দীয়দের তাঁর কাছে ডাকলেন| তিনি ঐ জ্ঞানী লোকদের বললেন, “যারা আমাকে এই লেখা পড়ে তার অর্থ ব্যাখ্যা করে দিতে পারবে আমি তাদের পুরস্কার দেব| আমি তাদের বেগুনী রঙের বস্ত্র দেব, তাদের গলায় সোনার হার দেব এবং তাকে আমার রাজ্য তৃতীয় শাসকের পদ দেব|”
দানিয়েল 5:17
তখন দানিয়েল রাজাকে উত্তর দিল, “আপনার দান আপনার কাছে থাকুক বা ওটা আপনি অন্য কাউকে দিয়ে দিতে পারেন| আমি তবুও আপনাকে এই লেখা পাঠ করে তার অর্থ ব্যাখ্যা করে দেব|
তিমথি ২ 3:8
আর যাম্নি ও যাম্বির কথা মনে কর, তারা মোশির বিরোধিতা করেছিল৷ সেইভাবে এই লোকেরাও সত্যের বিরুদ্ধে দাঁড়ায়, এদের মন জঘন্য এবং এরা প্রকৃত বিশ্বাসের অনুসারী হতে পারে নি;
যাত্রাপুস্তক 7:11
রাজা এই ঘটনা দেখে তার জ্ঞানীগুণী ব্যক্তি ও যাদুকরদের ডাকলেন| রাজার নিজস্ব যাদুকররা তাদের মায়াবলে হারোণের মতো তাদের লাঠিটিও সাপে পরিণত করে দেখাল|