Proverbs 25 - WEB (Bengali)

1 These also are proverbs of Solomon, which the men of Hezekiah king of Judah copied out.এইগুলি শলোমনের আরো কয়েকটি উক্তি| যিহূদার রাজা হিষ্কিয়ের ভৃত্যরা এই কথাগুলি লিখে নেয়|

2 It is the glory of God to conceal a thing, But the glory of kings is to search out a matter.ঈশ্বরের মাহাত্ব্যের জন্য তিনি আমাদের যা জানাতে চান না তা লুকিয়ে রাখেন| এক জন রাজা যা কিছু প্রকাশ করেন তার জন্য তাঁকে সম্মান দেওয়া হয়ে থাকে|

3 As the heavens for height, and the earth for depth, So the hearts of kings are unsearchable.আমাদের মাথার অনেক ওপরে রযেছে আকাশ এবং আমাদের পায়ের তলায় আছে গভীর মাটি| রাজাদের মনও সে রকমই| আমরা তাঁদের বুঝতে পারি না|

4 Take away the dross from the silver, And material comes out for the refiner;যদি রূপার থেকে খাত বের করে ফেলে তাকে শুদ্ধ করা যায়, তাহলে স্বর্ণকার তা থেকে সুন্দর কিছু বানাতে পারে|

5 Take away the wicked from the king's presence, And his throne will be established in righteousness.ঠিক সেভাবেই যদি রাজার কাছ থেকে কুপরামর্শদাতাদের সরিয়ে ফেলা যায় তাহলে ন্যায় তার রাজ্যের ভিত্তি আরো মজবুত করবে|

6 Don't exalt yourself in the presence of the king, Or claim a place among great men;রাজার সামনে কখনও নিজের সম্বন্ধে হামবড়াই করো না| এক জন বিখ্যাত ব্যক্তি হবার ভান করো না|

7 For it is better that it be said to you, "Come up here," Than that you should be put lower in the presence of the prince, Whom your eyes have seen.নিজে থেকে রাজার কাছে গিয়ে অন্য লোকের সামনে অপমানিত হওয়ার থেকে রাজার আমন্ত্রণ পেয়ে তার কাছে যাওয়া অনেক ভাল|

8 Don't be hasty in bringing charges to court. What will you do in the end when your neighbor shames you?তুমি যা কিছু দেখেছ সে সম্বন্ধে বিচারকের কাছে বলবারর জন্য তাড়াহুড়ো করো না| যদি কেউ প্রমাণ করে য়ে তুমি যা দেখেছ তা ভুল, তাহলে তুমি অপ্রস্তুতে পড়বে|

9 Debate your case with your neighbor, And don't betray the confidence of another;যদি কারো সঙ্গে তোমার কোন বিষয় দ্বিমত হয় তবে সে বিবাদ নিজেরাই মিটিয়ে ফেল| পরের কোন গোপন কথা কখনও প্রকাশ করে দিও না|

10 Lest one who hears it put you to shame, And your bad reputation never depart.তুমি যদি তা কর তুমি লজ্জায় পড়ে যাবে এবং বদনাম তোমাকে কখনও ছেড়ে যাবে না|

11 A word fitly spoken Is like apples of gold in settings of silver.ঠিক সময় ঠিক কথাটি বলা হল একটি রূপোর ফ্রেমে সোনার আপেলের মতো|

12 As an ear-ring of gold, and an ornament of fine gold, So is a wise reprover to an obedient ear.জ্ঞানী লোকের সতর্কবাণী হল সব থেকে ভালো সোনার তৈরী আংটি বা গহনার থেকেও দামী|

13 As the cold of snow in the time of harvest, So is a faithful messenger to those who send him; For he refreshes the soul of his masters.গরমের দিনে শস্য কাটার সময় শীতল জলের মতোই একজন বিশ্বস্ত দূত তার প্রেরকের কাছে মূল্যবান|

14 As clouds and wind without rain, So is he who boasts of gifts deceptively.য়ে সব লোকরা উপহার দেবে বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু তা পালন করে না তারা হল সেই সব মেঘ বা হাওয়ার মতো যা বৃষ্টি আনে না|

15 By patience a ruler is persuaded. A soft tongue breaks the bone.তুমি যদি কাউকে ধৈর্য়্য় সহকারে কোন ব্যাপারে বোঝাতে পারো তাহলে রাজারও মত পরিবর্তন করানো যায়| শান্তভাবে কথা বলার ক্ষমতা খুব শক্তিশালী|

16 Have you found honey? Eat as much as is sufficient for you, Lest you eat too much, and vomit it.মধু সুমিষ্ট কিন্তু তা বেশী মাত্রায় খেলে অসুখ হয়|

17 Let your foot be seldom in your neighbor's house, Lest he be weary of you, and hate you.ঠিক তেমনই, যদি তুমি প্রায়ই তোমার প্রতিবেশীর বাড়ি যাও, সে তোমাকে ঘৃণা করতে শুরু করবে|

18 A man who gives false testimony against his neighbor Is like a club, a sword, or a sharp arrow.য়ে ব্যক্তি আদালতে মিথ্যে কথা বলে সে খুব বিপজ্জনক| সে হল একটি তরোয়াল, একটি মুগুর বা একটি তীক্ষ্ণ বাণের মতো|

19 Confidence in someone unfaithful in time of trouble Is like a bad tooth, or a lame foot.বিপদের সময় কখনও মিথ্যাবাদীর ওপর নির্ভর কোরো না| সে হল একটা নড়বড়ে দাঁত বা একটি টলমলে পায়ের মতো|

20 As one who takes away a garment in cold weather, Or vinegar on soda, So is one who sings songs to a heavy heart.এক জন শোকার্ত মানুষকে আনন্দের গান শোনানো হল একটি শীতের দিনে লোকদের গা থেকে বস্ত্র কেড়ে নেওয়ার মতো, যারা শীতে জমে যাচ্ছে| এ হলো য়েন সোডার সাথে অম্ল রস মেশানো|

21 If your enemy is hungry, give him food to eat; If he is thirsty, give him water to drink:যদি তোমার শত্রু ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, যদি সে তৃষ্ণার্ত হয় তবে তাকে জল দাও|

22 For you will heap coals of fire on his head, And Yahweh will reward you.তুমি এরকম করলে সে লজ্জা পাবে| সেটা হবে য়েন তার মাথায় জ্বলন্ত কযলা রাখার মত এবং প্রভু তোমাকে শত্রুর সঙ্গে ভাল ব্যবহার করার জন্য পুরস্কৃত করবেন|

23 The north wind brings forth rain: So a backbiting tongue brings an angry face.উত্তর দিক থেকে বয়ে আসা হাওয়ায় বৃষ্টি হয়| ঠিক এমন করেই গুজব থেকে ক্রোধ জন্ম নেয়|

24 It is better to dwell in the corner of the housetop, Than to share a house with a contentious woman.এক জন মুখখরা স্ত্রীর সঙ্গে এক বাড়িতে থাকার চেয়ে ছাদে থাকা ভাল|

25 Like cold water to a thirsty soul, So is good news from a far country.দূরের কোন স্থান থেকে আসা সুসংবাদ হল উত্তপ্ত ও তৃষ্ণার্ত অবস্থায় পাওয়া শীতল জলের মতো|

26 Like a muddied spring, and a polluted well, So is a righteous man who gives way before the wicked.যদি কোন ভালো মানুষ দুর্বল হয়ে পড়ে কোন মন্দ লোককে অনুসরণ করে তা হবে পরিষ্কার জল দূষিত হয়ে যাওয়ার মতো ব্যাপার|

27 It is not good to eat much honey; Nor is it honorable to seek one's own honor.খুব বেশী মধু খাওয়া ভালো নয়, ঠিক তেমনই নিজের জন্য সম্মান আদায়ের চেষ্টাও সম্মানের নয়|

28 Like a city that is broken down and without walls Is a man whose spirit is without restraint.য়ে মানুষ নিজেকে সামলাতে পারে না সে হল সেই শহরের মতো যার প্রাচীর ভেঙে গেছে|

Bengali Bible