Numbers 23 - WEB (Bengali)
1 Balaam said to Balak, Build me here seven altars, and prepare me here seven bulls and seven rams.বিলিয়ম বালাককে বলল, “এখানে সাতটি বেদী তৈরী করো এবং আমার জন্য সাতটি ষাঁড় এবং সাতটি মেষ তৈরী রাখো|”
2 Balak did as Balaam had spoken; and Balak and Balaam offered on every altar a bull and a ram.বিলিয়মের কথামতো বালাক কাজগুলো করলেন| এরপর বালাক এবং বিলিয়ম প্রত্যেকটি বেদীর ওপরে একটি করে মেষ এবং একটি করে ষাঁড় উত্সর্গ করলেন|
3 Balaam said to Balak, Stand by your burnt offering, and I will go: perhaps Yahweh will come to meet me; and whatever he shows me I will tell you. He went to a bare height.তখন বিলিয়ম বালাককে বললেন, “আপনি আপনার হোমবলির কাছে দাঁড়িয়ে থাকুন| আমি অন্য জায়গায় যাবো| হয়তো প্রভু আমার কাছে আসবেন এবং আমার যা বলা উচিত্ সেটা উনি আমায় বলে দেবেন|” এরপর বিলিয়ম একটি উঁচু জায়গায় চলে গেলেন|
4 God met Balaam: and he said to him, I have prepared the seven altars, and I have offered up a bull and a ram on every altar.ঈশ্বর সেই স্থানে বিলিয়মের কাছে এলে বিলিয়ম বললেন, “আমি সাতটি বেদী তৈরী করেছি এবং উত্সর্গ হিসেবে প্রত্যেকটি বেদীর ওপরে একটি ষাঁড় এবং একটি মেষ হত্যা করেছি|”
5 Yahweh put a word in Balaam's mouth, and said, Return to Balak, and thus you shall speak.তখন প্রভু বিলিয়মকে তাঁর যা বলা উচিত্ তা বললেন| আর বললেন, “বালাকের কাছে ফিরে যাও, এবং আমি তোমাকে যা বলতে বলেছি সেই কথাগুলো বলো|”
6 He returned to him, and, behold, he was standing by his burnt-offering, he, and all the princes of Moab.তাম্প বিলিয়ম বালাকের কাছে ফিরে গেলেন| বালাক তখনও সেই হোমবলির কাছে দাঁড়িয়েছিলেন| মোয়াবের সমস্ত নেতারাও তাঁর সঙ্গে সেখানে দাঁড়িয়েছিলেন|
7 He took up his parable, and said, From Aram has Balak brought me, The king of Moab from the mountains of the East: Come, curse me Jacob, Come, defy Israel.তখন বিলিয়ম এই কথাগুলো বললেন:মোয়াবের রাজা বালাক অরামের পূর্বদিকে পর্বত থেকে আমাকে এখানে নিয়ে এসেছেন| বালাক আমাকে বললেন, “আসুন, আমার জন্য যাকোবের বিরুদ্ধে বলুন| আসুন, ইস্রায়েলের লোকদের বিরুদ্ধে বলুন|”
8 How shall I curse, whom God has not cursed? How shall I defy, whom Yahweh has not defied?কিন্তু ঈশ্বর এইসব লোকদের বিরুদ্ধে নন, সুতরাং আমিও তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না| ঈশ্বর তাদের খারাপ হোক এমন কিছু চান না| সুতরাং আমিও সেটা করতে পারবো না|
9 For from the top of the rocks I see him, From the hills I see him: behold, it is a people that dwells alone, And shall not be reckoned among the nations.আমি পর্বতের ওপর থেকে ঐ লোকদের দেখছি| আমি উঁচু পর্বতশৃঙ্গ থেকে তাদের দেখছি| ঐ সমস্ত লোকরা একাই বাস করে| তারা অন্য কোনো জাতির অংশ নয়|
10 Who can count the dust of Jacob, Or number the fourth part of Israel? Let me die the death of the righteous, Let my last end be like his!যাকোবের লোকদের কে গণনা করতে পারবে? তারা ধূলোর কণার মতোই সংখ্যায় প্রচুর| ইস্রায়েলের এক চতুর্থাংশ লোককেও কেউ গণনা করতে পারবে না| একজন ভালো লোকর মতো আমাকে মরতে দাও| তাদের মতো সুখে আমার জীবন শেষ হতে দাও|
11 Balak said to Balaam, What have you done to me? I took you to curse my enemies, and, behold, you have blessed them altogether.বালাক বিলিয়মকে বললেন, “আপনি আমার জন্য কি করলেন? আমার শত্রুদের বিরুদ্ধে কথা বলার জন্য আমি আপনাকে এখানে এনেছিলাম| কিন্তু আপনি তাদের কেবলমাত্র আশীর্বাদ করলেন!”
12 He answered and said, Must I not take heed to speak that which Yahweh puts in my mouth?কিন্তু বিলিয়ম উত্তর দিলেন, “প্রভু আমাকে যে কথা বলেছেন, আমি অবশ্যই সেই কথা বলবো|”
13 Balak said to him, Please come with me to another place, from whence you may see them; you shall see but the utmost part of them, and shall not see them all: and curse me them from there.তখন বালাক তাকে বললেন, “তাহলে আমার সঙ্গে আরেকটি জায়গায় আসুন| সেই জায়গা থেকে আপনি তাদের দেখতে পাবেন| আপনি তাদের সকলকে দেখতে পাবেন না, কেবল প্রান্তভাগ দেখতে পাবেন| সেই জায়গা থেকে আমার জন্য তাদের বিরুদ্ধে আপনার পক্ষে কথা বলা সম্ভব হতে পারে|”
14 He took him into the field of Zophim, to the top of Pisgah, and built seven altars, and offered up a bull and a ram on every altar.সুতরাং বালাক বিলিয়মকে সোফীম ক্ষেত্রের ওপরে নিয়ে গেলেন| এই জায়গাটি ছিল পিস্গা পর্বতের ওপরে| সেই জায়গায় বালাক সাতটি বেদী তৈরী করে প্রত্যেকটি বেদীর ওপরে উত্সর্গস্বরূপ একটি করে ষাঁড় এবং একটি করে মেষ উত্সর্গ করলেন|
15 He said to Balak, Stand here by your burnt offering, while I meet [Yahweh] yonder.বিলিয়ম বালাককে বললেন, “এই স্থানে আপনার হোমবলির পাশে থাকুন| আমি ঈশ্বরের সঙ্গে দেখা করতে যাবো|”
16 Yahweh met Balaam, and put a word in his mouth, and said, Return to Balak, and thus shall you speak.সুতরাং ঈশ্বর বিলিয়মের কাছে এলেন এবং কি বলতে হবে তা বিলিয়মকে বলে দিলেন| এরপর প্রভু বিলিয়মকে বালাকের কাছে ফিরে গিয়ে সেই কথাগুলো বলতে বললেন|
17 He came to him, and, behold, he was standing by his burnt offering, and the princes of Moab with him. Balak said to him, What has Yahweh spoken?সুতরাং বিলিয়ম বালাকের কাছে ফিরে গেলেন| বালাক তখনও পর্য়ন্ত হোমবলির কাছে দাঁড়িয়েছিলেন| মোয়াবের নেতারা তার সঙ্গে সেখানেই ছিলেন| বালাক বিলিয়মকে আসতে দেখে বললেন, “প্রভু কি বলেছেন?”
18 He took up his parable, and said, Rise up, Balak, and hear; Listen to me, you son of Zippor:বিলিয়ম তখন এই ভাববাণী বললেন:“দাঁড়াও বালাক এবং আমার কথা শোন| আমার কথা শোন, সিপ্পোরের পুত্র বালাক|
19 God is not a man, that he should lie, Neither the son of man, that he should repent: Has he said, and will he not do it? Or has he spoken, and will he not make it good?ঈশ্বর মানুষ নন; তিনি মিথ্য়ে বলবেন না| ঈশ্বর মানুষ নন; তাঁর সিদ্ধান্তের পরিবর্তন হবে না| যদি প্রভু বলেন যে তিনি কোনো কাজ করবেন, তখন তিনি অবশ্যই সে কাজ করবেন| যদি প্রভু যদি কোনো প্রতিজ্ঞা করেন তাহলে তিনি প্রতিজ্ঞা মতো কাজটি করবেন|
20 Behold, I have received [commandment] to bless: He has blessed, and I can't reverse it.প্রভু আমাকে ঐ সমস্ত লোকদের আশীর্বাদ করতে বলেছেন| প্রভু তাদের আশীর্বাদ করেছেন, সুতরাং আমি সেটা পরিবর্তন করতে পারব না|
21 He has not saw iniquity in Jacob; Neither has he seen perverseness in Israel: Yahweh his God is with him, The shout of a king is among them.ঈশ্বর যাকোবের লোকদের মধ্যে কোনো অন্যায দেখেন নি| ইস্রায়েলের লোকদের মধ্যেও তিনি কোনো পাপ দেখেন নি| প্রভু তাদের ঈশ্বর এবং তিনি তাদের সঙ্গে আছেন| মহান রাজা তাদের সঙ্গে আছেন|
22 God brings them forth out of Egypt; He has as it were the strength of the wild-ox.ঈশ্বর ঐসব লোকদের মিশর থেকে নিয়ে এসেছেন| তিনি তাদের পক্ষে বুনো ষাঁড়ের মতোই শক্তিশালী|
23 Surely there is no enchantment with Jacob; Neither is there any divination with Israel: Now shall it be said of Jacob and of Israel, What has God done!যাকোবের লোকদের পরাজিত করতে পারে এমন কোনো ক্ষমতা নেই| ইস্রায়েলের লোকদের থামাতে পারে এমন কোনো মন্ত্রও নেই| যাকোব সম্পর্কে এবং ইস্রায়েলের লোকদের সম্পর্কে লোক এই কথা বলবে: ‘ঈশ্বর যে সব মহত্ কাজ করেছেন, তা দেখো!’
24 Behold, the people rises up as a lioness, As a lion does he lift himself up: He shall not lie down until he eat of the prey, Drink the blood of the slain.এইসব লোকরা সিংহের মতোই উঠে দাঁড়ায এবং যে পর্য়ন্ত না তার শিকার খায় ও তার রক্ত পান করে সে পর্য়ন্ত বিশ্রাম করে না|”
25 Balak said to Balaam, Neither curse them at all, nor bless them at all.তখন বালাক বিলিয়মকে বললেন, “আপনি ওদের শাপও দেবেন না, আশীর্বাদও করবেন না|”
26 But Balaam answered Balak, Didn't I tell you, saying, All that Yahweh speaks, that I must do?বিলিয়ম উত্তর দিলেন, “আমি আপনাকে আগেই বলেছিলাম যে প্রভু আমাকে যা বলতে বলবেন, আমি কেবল সেই কথাই বলতে পারবো|”
27 Balak said to Balaam, Come now, I will take you to another place; peradventure it will please God that you may curse me them from there.তখন বালাক বিলিয়মকে বললেন, “তাহলে আমার সঙ্গে আপনি আরেকটি জায়গায় আসুন| এমন হতে পারে যে, ঈশ্বর খুশী হবেন এবং সেই স্থান থেকে অভিশাপ দেওয়ার জন্য আপনাকে অনুমতি দেবেন|”
28 Balak took Balaam to the top of Peor, that looks down on the desert.সুতরাং বালাক বিলিয়মকে নিয়ে পিযোর পর্বতের ওপরে গেলেন| সেই পর্বতের ওপর থেকে মরুভূমি দেখা যায়|
29 Balaam said to Balak, Build me here seven altars, and prepare me here seven bulls and seven rams.বিলিয়ম বললেন, “এখানে সাতটি বেদী তৈরী করুন| তারপর সেই বেদীর জন্য সাতটি ষাঁড় এবং সাতটি মেষকে তৈরী রাখুন|”
30 Balak did as Balaam had said, and offered up a bull and a ram on every altar.বিলিয়ম যা করতে বলেছিলেন বালাক ঠিক তাই করলেন| বালাক বেদীগুলোর ওপরে ষাঁড় ও মেষগুলোকে উত্সর্গ করলেন|
Bengali Bible