Isaiah 8:6 “এই লোকরা শীলোহের মৃদু স্রোতকে গ্রহণ করতে অস্বীকার করেছে| তারা রত্সীন ও রমলিযের পুত্র পেকহকে নিয়ে খুশী হয়েছে|
Isaiah 8:6 in Other Translations
King James Version (KJV) Forasmuch as this people refuseth the waters of Shiloah that go softly, and rejoice in Rezin and Remaliah's son;
American Standard Version (ASV) Forasmuch as this people have refused the waters of Shiloah that go softly, and rejoice in Rezin and Remaliah's son;
Bible in Basic English (BBE) Because this people will have nothing to do with the softly-flowing waters of Shiloah, and have fear of Rezin and Remaliah's son;
Darby English Bible (DBY) Forasmuch as this people refuseth the waters of Shiloah which flow softly, and rejoiceth in Rezin and in the son of Remaliah,
World English Bible (WEB) Because this people have refused the waters of Shiloah that go softly, and rejoice in Rezin and Remaliah's son;
Young's Literal Translation (YLT) `Because that this people hath refused The waters of Shiloah that go softly, And is rejoicing with Rezin and the son of Remaliah,
Read Full Chapter :
Isaiah 8
Cross Reference
যোহন 9:7
এরপর যীশু সেই অন্ধ লোকটিকে বললেন, ‘শীলোহ সরোবরে গিয়ে ধুয়ে ফেল৷ (‘শীলোহ’ অনুবাদ করলে এই নামের অর্থ ‘প্রেরিত’৷)’ তখন সে গিয়ে ধুয়ে ফেলল আর দৃষ্টিশক্তি লাভ করে ফিরে এল৷
নেহেমিয়া 3:15
কল্হোষির পুত্র শল্লুম ঝর্ণা-ফটকটি মেরামত্ করল| শল্লুম ছিলেন মিস্পা জেলার রাজ্যপাল| তিনি ফটকটি মেরামত্ করলেন এবং তার মাথায় একটি ছাদ বানালেন| তিনি এর দরজাগুলি তালা ও ছিটকিনিসহ বসালেন| এছাড়া, শল্লুম রাজবাগিচার পাশে শীলোহ পুকুরের দেওয়ালও মেরামত্ করলেন| দেওয়ালটি দায়ূদ নগরের যেখান থেকে যে সিঁড়ি নেমে এসেছে সেখান পর্য়ন্ত তিনি মেরামত্ করলেন|
বংশাবলি ২ 13:8
“আর এখন তোমরা সকলে মিলে ভাবছো দাযূদের সন্তানদের দ্বারা শাসিত প্রভুর রাজ্যকে যুদ্ধে হারাবে! তোমাদের সঙ্গে অনেক লোক আর দেবতা হিসেবে যারবিযামের তৈরী ঐ ‘সোনার বাছুরগুলো’ আছে|
ইসাইয়া 5:24
এই সব লোকের কপালে খুবই দুর্ভোগ অপেক্ষা করছে| খড়কুটো এবং গাছের পাতাকে আগুন যেমন অনায়াসে পুড়িয়ে ছারখার করে দেয় তেমনি এদের উত্তরপুরুষদেরও পুরোপুরি ধ্বংস করা হবে| মৃত শিকড় যেমন গুঁড়োতে পরিণত হয়, আগুন যেমন ফুলকে পুড়িয়ে তার ছাই বাতাসে উড়িযে দেয়, এদের উত্তরপুরুষরা সে ভাবেই ধ্বংস হবে|ঐসব লোকরা প্রভু সর্বশক্তিমানের শিক্ষামালা মেনে চলেনি| তারা ইস্রায়েলের পবিত্রজনটির (ঈশ্বর) বার্তা ঘৃণা করত|
ইসাইয়া 7:1
আহস ছিলেন য়োথমের পুত্র| য়োথম ছিলেন ঊষিযের পুত্র| রত্সীন ছিলেন অরামের রাজা|আহসের রাজত্ব কালে সিরিযার রাজা রত্সীন এবং ইস্রায়েলের রাজা, রমলিযের পুত্র পেকহ জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিলেন| কিন্তু তাঁরা এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন নি|
বিচারকচরিত 9:16
“এখন সত্যিই যদি তোমরা মনে প্রাণে অবীমেলককে রাজা করো, তাহলে তাকে নিয়ে সুখে থাকো| আর যদি তোমরা যিরুব্বাল ও তার পরিবারের প্রতি সুবিচার করেছ বলে মনে কর সে তো ভালই|
যেরেমিয়া 2:13
“আমার দেশের লোকরা দুটি ভুল কাজ করেছে| প্রথমতঃ যদিও আমি একটি জীবন্ত জলের ঝর্ণা তবু তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে| আমিই জলের অস্তিত্ব| দ্বিতীয়তঃ তারা নিজেদের জন্য কূপ খনন করেছে| (তারা ভিন্ন দেবতার উপর আস্থা রেখেছে|) কিন্তু সেগুলি ভাঙ্গা কূপ| জলাধার হতে পারে না|
যেরেমিয়া 2:18
যিহূদার লোকরা, এবার ভাবো: ওটি কি তোমাদের মিশরে য়েতে সাহায্য করেছিল? ওটি কি তোমাদের সাহায্য করেছিল নীল নদের জল পান করতে? না! সেটি কি তোমাদের অশূরে য়েতে সাহায্য করেছিল? ওটি কি তোমাদের সাহায্য করেছিল ফরাত্ নদীর জল পান করতে? না!
যেরেমিয়া 18:14
তোমরা জানো য়ে প্রস্তরখণ্ড কখনও নিজের ইচ্ছেয় মাঠ ছেড়ে য়েতে পারে না| তোমরা জানো য়ে লিবানোনের পর্বত শৃঙ্গের বরফ কখনোও গলে যায় না| তোমরা জানো য়ে শৈত্য প্রবাহ কখনও শুষ্ক হয়ে যায় না|
ইসাইয়া 7:6
আমরা যিহূদার বিরুদ্ধে যুদ্ধ করব| আমরা নিজেদের স্বার্থে যিহূদাকে ভাগ করে টাবেলের পুত্রকে যিহূদার নতুন রাজা বানাব|”‘
রাজাবলি ১ 7:16
এছাড়া হীরম মন্দিরের জন্য 5 হাত উচ্চ খাঁটি পিতলের দুটি রাজস্তম্ভ বানিয়েছিল এবং তাদের স্তম্ভগুলির মাথায় বসিযেছিল|