Cross Reference
প্রবচন 16:20
য়ে ব্যক্তি অপরের কাছ থেকে শিক্ষাগ্রহণ করে সে লাভবান হবে| য়ে প্রভুর ওপর বিশ্বাস রেখে চলে সে প্রভুর আশীর্বাদ পাবে|
পিতরের ২য় পত্র 3:9
প্রভু তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করতে সত্যি দেরী করছেন না৷ যদিও কেউ কেউ সেরকমই মনে করছে; কিন্তু তিনি তোমাদের জন্য ধৈর্য় ধরে আছেন৷ কেউ য়ে ধ্বংস হয় তা ঈশ্বর চান না, ঈশ্বর চান য়ে প্রত্যেকে মন পরিবর্তন করুক ও পাপের পথ ত্যাগ করুক৷
ইসাইয়া 25:9
সে সময় লোকরা বলবে, “এই তো আমাদের ঈশ্বর| তিনিই সেই যার জন্য আমরা প্রতীক্ষারত| তিনি আমাদের রক্ষা করতে এসেছেন| আমরা আমাদের প্রভুর প্রতীক্ষায আছি| তাই তিনি আমাদের রক্ষা করার সময় আমরা সুখী এবং আনন্দিত হব|”
পিতরের ২য় পত্র 3:15
মনে রেখো, আমাদের প্রভুর ধৈর্য্য তোমাদের মুক্তির সুয়োগ দিয়েছে৷ আমাদের প্রিয় ভাই পৌলও তোমাদের একই বিষয়ে লিখেছেন৷ তাঁকে প্রদত্ত জ্ঞান অনুসারে পৌল এই কথা তাঁর সব চিঠিতে বলেছেন৷
ইসাইয়া 8:17
চুক্তিটি হল:আমি আমাদের রক্ষা করতে প্রভুর জন্য অপেক্ষা করব| তিনি যাকোবের পরিবারের থেকে মুখ লুকোচ্ছেন| কিন্তু আমি প্রভুর জন্য অপেক্ষা করব| তিনি আমাদের রক্ষা করবেন|
সামসঙ্গীত 34:8
প্রভু কতখানি ভালো তা দেখাবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ কর| য়ে প্রভুর ওপর নির্ভর করে সে সত্যিই সুখী হয়|
লুক 15:20
এরপর সে উঠে তার বাবার কাছে গেল৷‘সে যখন বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আছে, এমন সময় তার বাবা তাকে দেখতে পেলেন, বাবার অন্তর দুঃখে ভরে গেল৷ বাবা দৌড়ে গিয়ে ছেলের গলা জড়িয়ে ধরে তাকে চুমু খেলেন৷
যেরেমিয়া 17:7
কিন্তু য়ে ব্যক্তি প্রভুতে বিশ্বাস রাখবে, সে প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না| কারণ প্রভু তাকে দেখাবেন য়ে তাঁকে বিশ্বাস করা যায়|
বিলাপ-গাথা 3:25
যে সব লোকরা প্রভুর জন্য অপেক্ষা করে, প্রভু তাদের প্রতি সদয হন| প্রভুর কাছে যারা সাহায্য চায় তাদের প্রতি প্রভু সদয|
ইসাইয়া 33:5
প্রভু খুবই মহান| তিনি খুব উচ্চস্থানে বসবাস করেন| প্রভু সিয়োনকে সাধুতা এবং ধার্ম্মিকতায পূর্ণ করবেন|
সামসঙ্গীত 76:5
ঐসব সৈন্য ভেবেছিলো ওরা শক্তিশালী| কিন্তু এখন তারা য়ুদ্ধক্ষেত্রে মরে পড়ে রয়েছে| ওদের গায়ে যা কিছু ছিল সবই খুলে নেওয়া হয়েছিল| ঐ বলশালী সৈনিকরা কেউই নিজেকে রক্ষা করতে পারে নি|
ইসাইয়া 5:16
প্রভু সর্বশক্তিমান, ন্যায়বিচার করবেন এবং লোকরা জানবে যে তিনি মহান| পবিত্রতম ঈশ্বর যেগুলি সঠিক ও ন্যায্য সেই সব কাজই করবেন এবং লোকরা তাঁকে শ্রদ্ধা জানাবে|
पশিষ্যচরিত 2:33
যীশুকে স্বর্গে তুলে নেওযা হল; এখন যীশু ঈশ্বরের কাছে তাঁর ডানদিকে অবস্থান করছেন৷ পিতা যীশুকে পবিত্র আত্মা দিয়েছেন, পিতা তাঁকে সেই পবিত্র আত্মা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ এখন যীশু সেই পবিত্র আত্মাকে ঢেলে দিলেন, তোমরা এখন তাই দেখছ ও শুনছ৷
মথি 15:22
একজন কনান দেশীয় স্ত্রীলোক সেইঅঞ্চল থেকে এসে চিত্কার করে বলতে লাগল, ‘হে প্রভু, দায়ূদের পুত্র, আমাকে দয়া করুন৷ একটা ভূত আমার মেয়ের ওপর ভর করেছে, তাতে সে ভয়ানক যন্ত্রণা পাচ্ছে৷’
সামুয়েল ১ 2:3
আর দম্ভ করো না| গর্বের শব্দ যেন উচ্চারিত না হয় কারণ প্রভু ঈশ্বর সবই জানেন| ঈশ্বরই লোকদের চালনা ও বিচার করেন|
সামসঙ্গীত 2:12
ঈশ্বরের পুত্রকে চুম্বন কর এবং প্রমাণ কর য়ে তুমি ঈশ্বরের পুত্রের প্রতি ভক্তিতে একনিষ্ঠ যদি তুমি তা না কর তিনি ক্রুদ্ধ হবেন এবং তোমার বিনাশ করবেন| সেই সব লোক যারা প্রভুর ওপর আস্থা রাখে তারা ধন্য| কিন্তু অন্যদের সাবধান হতে হবে, কারণ প্রভু তাঁর ক্রোধ দেখাতে প্রায় প্রস্তুত|
মালাখি 2:17
তোমরা ভুল শিক্ষা দিয়েছ| সেই ভুল শিক্ষাগুলি প্রভুকে খুব ক্লান্ত করেছে| তোমরা শিখিয়েছ য়ে, য়ে সব ব্যক্তি কুকর্ম করে প্রভু তাদের ভালবাসেন| তোমরা বলছ য়ে ঈশ্বর মনে করেন সেই লোকরা ভালো এবং তোমরা শিখিয়েছ য়ে কুকর্ম করবার জন্য ঈশ্বর লোকদের শাস্তি দেন না|
লুক 2:25
জেরুশালেমে সেই সময় শিমিযোন নামে একজন ধার্মিক ও ঈশ্বরভক্ত লোক বাস করতেন৷ তিনি ইস্রায়েলের মুক্তির অপেক্ষায় ছিলেন৷ পবিত্র আত্মা তাঁর ওপর অধিষ্ঠান করছিলেন৷
লুক 24:26
খ্রীষ্টের মহিমায় প্রবেশ লাভের পূর্বে কি তাঁর এইসব কষ্টভোগ করার একান্ত প্রযোজন ছিল না?’
पশিষ্যচরিত 5:31
সেই যীশুকে ঈশ্বর নেতা ও ত্রাণকর্তারূপে উন্নত করে নিজের ডান দিকে স্থাপন করেছেন, যাতে ইহুদীরা তাদের মন ফিরায় ও তিনি তাদের পাপের ক্ষমা দিতে পারেন৷
রোমীয় 2:2
যাঁরা মন্দ কাজ করে ঈশ্বর তাদের বিচার করেন; আর তাঁর বিচার ন্যায়সম্মত৷
রোমীয় 5:20
বিধি-ব্যবস্থা দেওয়া হয়েছিল যাতে পাপ বৃদ্ধি পায়৷ কিন্তু য়েখানে পাপের বাহুল্য হল সেখানে ঈশ্বরের অনুগ্রহ আরো উপচে পড়ল৷
রোমীয় 8:25
আমরা যা এখনও পাই নি তারই জন্য প্রত্যাশা করছি, ধৈর্য্যের সঙ্গেই তার জন্য প্রতীক্ষা করছি৷
এফেসীয় 1:6
ঈশ্বরের এই মহান অনুগ্রহ তাঁর প্রশংসার কারণ হয়ে উঠেছে; আর এই অনুগ্রহ ঈশ্বর আমাদের মুক্তহস্তে দান করেছেন৷ তিনি যাকে ভালবাসেন সেই খ্রীষ্টের মাধ্যমেই এই অনুগ্রহ ঈশ্বর আমাদের মুক্তহস্তে দান করেছেন৷
এফেসীয় 1:8
সেই অনুগ্রহ ঈশ্বর আমাদের পর্য়াপ্ত পরিমাণে দিয়েছেন৷ সমস্ত দান ও অন্তর্দৃষ্টির সাথে,
এফেসীয় 1:20
সেই মহাশক্তি দ্বারা ঈশ্বর খ্রীষ্টকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন ও তাঁর ডানপাশে স্বর্গীয় স্থানে বসিয়েছেন৷
যাকোবের পত্র 5:11
আমরা বলি যাঁরা জীবনে দুঃখ কষ্ট সহিষ্ণুতার সঙ্গে মেনে নেয় তারা ধন্য৷ তোমরা ইযোবের সহিষ্ণুতার কথা শুনেছ৷ তোমরা জান য়ে ইযোবের সমস্ত দুঃখ কষ্টের পর প্রভু তাঁকে সাহায্য করেছিলেন৷ এতে জানা যায় য়ে প্রভু করুণা ও দয়ায় পরিপূর্ণ৷
রোমীয় 9:22
ঈশ্বর যদিও চেয়েছিলেন, য়ে লোকেদের বিনাশের জন্য প্রস্তুত করা হয়েছে তাদের ওপর তিনি তাঁর ক্রোধ প্রকাশ করবেন ও তাঁর ক্ষমতার স্পষ্ট প্রমাণ দেবেন, তবু ঈশ্বর তাঁর ক্রোধের পাত্রদের প্রতি অসীম ধৈর্য্য দেখিয়েছেন৷
যাত্রাপুস্তক 34:6
প্রভু মোশির সামনে দিয়ে গেলেন এবং বললেন, “যিহোবা, প্রভু হলেন দয়ালু ও করুণাময়| তিনি ক্রোধের ব্যাপারে ধৈর্য়্য়শীল| তিনি পরমস্নেহে পরিপূর্ণ এবং বিশ্বস্ত|
দ্বিতীয় বিবরণ 32:4
শৈল (প্রভু) এবং তাঁর কাজও ত্রুটিহীন! কারণ তাঁর পথসকল ন্যায়! ঈশ্বর সত্য এবং বিশ্বাস্য| তিনি মঙ্গলময় ও সত্|
যোব 35:14
তাই ইয়োব, আপনি যখন বলেছেন আপনি ঈশ্বরকে দেখেন না, তখন তিনি আপনার কথা শুনবেন না| আপনি বলেছেন য়ে আপনি নিজেকে নিষ্পাপ প্রমাণ করার জন্য, ঈশ্বরের সঙ্গে মুখোমুখি হওয়ার সুয়োগের অপেক্ষায রযেছেন|
সামসঙ্গীত 27:14
প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা কর| শক্তিমান ও সাহসী হও এবং প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা কর!
সামসঙ্গীত 28:6
প্রভুর প্রশংসা কর! তিনি আমার প্রতি করুণা করার প্রার্থনা শুনেছেন!
সামসঙ্গীত 40:1
আমি প্রভুকে ডেকেছিলাম, তিনি তা শুনেছেন| তিনি আমার ডাক শুনেছেন|
সামসঙ্গীত 46:10
ঈশ্বর বলেন, “লড়াই বন্ধ কর এবং আমিই য়ে ঈশ্বর এই শিক্ষা গ্রহণ কর! আমিই সেই জন, য়ে জাতিগণকে পরাজিত করি! আমিই পৃথিবীকে নিয়ন্ত্রণ করি!”
সামসঙ্গীত 62:1
যাই ঘটুক না কেন, ঈশ্বর আমায় উদ্ধার করবেন এই আশায আমার আত্মা ধৈর্য়্য় ধরে অপেক্ষা করছে| আমার পরিত্রাণ একমাত্র তাঁর কাছ থেকেই আসবে|
সামসঙ্গীত 62:5
আমাকে রক্ষা করবার জন্য আমার আত্মা ধৈর্য়্য় ধরে শুধুমাত্র ঈশ্বরের অপেক্ষা করছে! ঈশ্বর আমার একমাত্র আশা|
সামসঙ্গীত 84:12
হে সর্বশক্তিমান প্রভু, যারা আপনাকে বিশ্বাস করে তারা প্রকৃতই সুখী!
ইসাইয়া 55:8
প্রভু বলেন, “তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়| তোমাদের রাস্তা আমার রাস্তার মত নয়|
যেরেমিয়া 31:18
ইফ্রযিমের কান্না আমি শুনতে পেয়েছি| ইফ্রযিম কাঁদতে কাঁদতে বলছে: ‘প্রভু আপনি আমাকে সত্যি শাস্তি দিয়েছেন এবং আমি আমার শিক্ষা পেয়ে গিয়েছি| আমি ছিলাম একটি বাছুরের মতো যাকে কখনও শিক্ষা দেওয়া হয়নি| আপনিই আমার প্রভু ঈশ্বর| অনুগ্রহ করে আমার শাস্তি তুলে নিন| আমি আপনার কাছে ফিরে আসব|
হোসেয়া 5:15
আমি আমার নিজের জায়গায় ফিরে যাব| যতক্ষণ পর্য়ন্ত না জনসাধারণ স্বীকার করছে য়ে তারা দোষী, যতক্ষণ পর্য়ন্ত না তারা আমাকে খুঁজতে আসছে| হ্যাঁ, তাদের বিপদের সময়ে তারা আমাকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করবে|”
হোসেয়া 11:8
“ইফ্রয়িম আমি তোমাকে ছাড়তে চাইছি না| ইস্রায়েল, আমি তোমাকে রক্ষা করতে চাই| আমি তোমাকে অদ্মার মতো হতে দেব না! আমি তোমাকে সবোযিমের মতো হতে দেব না! আমি তোমার মন বদলাচ্ছি | তোমাদের প্রতি আমার ভালোবাসা খুবই তীব্র|
মিখা 7:18
তোমার মতো ঈশ্বর আর কোথাও নেই| তুমি লোকেরা অপরাধ হরণ কর| য়েসব লোক বেঁচে গেছে তাদের ঈশ্বর ক্ষমা করেন| তিনি চিরকালের জন্য রাগ করে থাকবেন না| কারণ তিনি বিশ্বস্ত থাকতে ইচ্ছা করেন|
সামসঙ্গীত 99:4
শক্তিশালী রাজা, ন্যায় বিচার পছন্দ করে| ঈশ্বর, আপনিই ধার্ম্মিকতা সৃষ্টি করেছেন| আপনিই যাকোবকে ধার্ম্মিকতা এবং ন্যায়নীতি দিয়েছিলেন|
রোমীয় 9:15
ঈশ্বর, মোশিকে বলেছিলেন, ‘আমি যাকে দয়া করতে চাই, তাকেই দয়া করব৷ যাকে করুণা করতে চাই, তাকেই করুণা করব৷’
মিখা 7:7
সেজন্য আমি সাহায্য পাবার জন্য প্রভুর দিকে তাকাবো! আমি রক্ষা পাবার জন্য আবার ঈশ্বরের অপেক্ষা করবো! আমার ঈশ্বর আমার কথা শুনবেন|
যোনা 3:4
য়োনা শহরটির কেন্দ্র স্থলে গিয়ে জনসাধারণকে দর্মোপদেশ দিতে আরম্ভ করলেন| য়োনা বললেন, “আর 40 দিন পর, নীবনী ধ্বংস হয়ে যাবে!”
হোসেয়া 2:14
“সুতরাং আমি (প্রভু) তার সঙ্গে কল্পনাপ্রসূত কথা বলব| আমি তাকে মরুভূমির দিকে নিয়ে যাব এবং সেখানে তার সঙ্গে নরম সুরে কথা বলব|
যেরেমিয়া 10:24
প্রভু, আমাদের শোধন করুন, কিন্তু ন্যায়নিষ্ঠ হোন| রোধ আমাদের আর শাস্তি দেবেন না!
ইসাইয়া 57:17
এই লোকরা খারাপ কাজ করেছিল বলে আমিই রুদ্ধ হয়েছিলাম| তাই আমি ইস্রায়েলকে শাস্তি দিয়েছিলাম এবং ইস্রায়েল আমাকে ত্যাগ করেছিল| সে তার ইচ্ছে মতো যেখানে খুশি চলে গিয়েছিল|
ইসাইয়া 42:14
“দীর্ঘদিন ধরে আমি কিছুই বলিনি| আমি নিজেকে সংযত করে রেখেছিলাম, বলিনি কোন কিছুই| কিন্তু এখন আমি প্রসব করতে যাচ্ছে এমন এক মহিলার মতো চিত্কার করে কাঁদব| আমি জোরে জোরে সশব্দে প্রশ্বাস নেব|
ইসাইয়া 42:1
“আমি আমার দাসের দিকে তাকাই! আমি তাকে সমর্থন করি| সে হচ্ছে সেই জন, যাকে আমি বেছে নিয়েছিলাম| আমি তাকে নিয়ে সন্তুষ্ট| তার ওপর আমি আমার আত্মা রেখেছি| সে ন্যায়সঙ্গত ভাবে জাতিসমূহের বিচার করবে|
ইসাইয়া 40:31
কিন্তু প্রভুতে বিশ্বাসী লোকরা ঈগল পাখির নতুন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে ওঠে| এই সব লোকরা শত দৌড়লেও দুর্বল হয় না, ক্লান্ত হয়ে পড়ে না|
ইসাইয়া 33:10
প্রভু বলেন, “আমি এখন উঠে দাঁড়াব এবং আমার মহত্ব দেখাব| এখন আমি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠব|
ইসাইয়া 26:7
সততাই ভাল লোকের বেঁচে থাকার পথ| যা কিছু সরল ও সত্য ভাল লোকরা তাকেই অনুসরণ করে| ঈশ্বর আপনি সেই পথকে মসৃণ করুন যাতে সহজে তাকে মেনে চলা যায়|
ইসাইয়া 18:4
প্রভু বললেন, “যে জায়গা আমার জন্য তৈরী হয়েছে আমি সেখানে থাকব|কিন্তু 5আমি শান্তভাবে এইসব ঘটনা পর্য়বেক্ষণ করব| গ্রীষ্মের এক মনোরম দুপুরে (যে সময়ে এক ফোঁটা বৃষ্টি হয় না অথচ ভোরে শিশির পড়ে|) একটা ভয়ঙ্কর কিছু ঘটবে|