1রাহেল দেখল য়ে সে যাকোবকে কোন সন্তান দিতে পারে নি| রাহেল তাই তার বোন লেয়ার প্রতি ঈর্ষান্বিত হল| তাই রাহেল যাকোবকে বলল, “আমায় সন্তান দিন নতুবা আমি মারা যাব!”And when Rachel saw that she bare Jacob no children, Rachel envied her sister; and said unto Jacob, Give me children, or else I die.
2যাকোব রাহেলের প্রতি ক্রুদ্ধ হল| সে বলল, “আমি ঈশ্বর নই| ঈশ্বরই তোমার গর্ভ রুদ্ধ করে রেখেছেন|”And Jacob's anger was kindled against Rachel: and he said, Am I in God's stead, who hath withheld from thee the fruit of the womb?
3তারপর রাহেল বলল, “আপনি আমার দাসী বিল্হাকে নিন| তার সাথে শয়ন করুন এবং সে আমার জন্য সন্তান প্রসব করবে| তাহলে আমি তার মাধ্যমে মাতা হতে পারব|”And she said, Behold my maid Bilhah, go in unto her; and she shall bear upon my knees, that I may also have children by her.
4তাই রাহেল বিল্হাকে যাকোবের কাছে পাঠাল| যাকোব বিল্হার সঙ্গে য়ৌন সহবাস করল|And she gave him Bilhah her handmaid to wife: and Jacob went in unto her.
5বিল্হা গর্ভবতী হয়ে যাকোবের জন্য এক পুত্রের জন্ম দিল|And Bilhah conceived, and bare Jacob a son.
6রাহেল বলল, “ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন| তিনি তাই আমার এক পুত্র দিতে মনস্থ করলেন|” তাই রাহেল এই সন্তানের নাম দান রাখল|And Rachel said, God hath judged me, and hath also heard my voice, and hath given me a son: therefore called she his name Dan.
7বিল্হা আবার গর্ভবতী হয়ে দ্বিতীয় পুত্রের জন্ম দিল|And Bilhah Rachel's maid conceived again, and bare Jacob a second son.
8রাহেল বলল, “আমি আমার বোনের সঙ্গে ভারী প্রতিদ্বন্দিতা করেছি এবং আমি জিতেছি|” তাই সে সেই পুত্রের নাম দিল নপ্তালি|And Rachel said, With great wrestlings have I wrestled with my sister, and I have prevailed: and she called his name Naphtali.
9লেয়া দেখলেন য়ে তার আর সন্তান হবার সম্ভাবনা নেই| তাই তিনি তার দাসী সিল্পাকে য়োকোবকে দিলেন|When Leah saw that she had left bearing, she took Zilpah her maid, and gave her Jacob to wife.
10এবার সিল্পার এক পুত্র হল|And Zilpah Leah's maid bare Jacob a son.
11লেয়া বললেন, “আমি খুবই সৌভাগ্যবতী|” তাই তিনি এই পুত্রের নাম গাদ রাখলেন|And Leah said, A troop cometh: and she called his name Gad.
12সিল্পা আর একটি পুত্রের জন্ম দিল|And Zilpah Leah's maid bare Jacob a second son.
13লেয়া বললেন, “আমি অত্যন্ত আনন্দিত! এখন হতে স্ত্রী লোকেরা আমায় ধন্যা বলবে|” তাই তিনি তার নাম আশের রাখলেন|And Leah said, Happy am I, for the daughters will call me blessed: and she called his name Asher.
14গম কাটার সময় রূবেণ ক্ষেতে গিয়ে একটি বিশেষ ধরণের ফুল দেখতে পেলেন| রূবেণ সেই ফুলগুলি তার মা লেয়ার কাছে নিয়ে এল| কিন্তু রাহেল লেয়াকে বলল, “তোমার পুত্রের আনা ঐ ফুলের কিছু আমাকে দাও|”And Reuben went in the days of wheat harvest, and found mandrakes in the field, and brought them unto his mother Leah. Then Rachel said to Leah, Give me, I pray thee, of thy son's mandrakes.
15লেয়া উত্তরে বললেন, “তুমি এর মধ্যেই আমার স্বামীকে নিয়ে নিয়েছ| এখন তুমি আমার পুত্রের ফুলগুলিও নিতে চাইছ?”কিন্তু রাহেল বলল, “তুমি তোমার পুত্রের আনা ফুল আমায় দিলে আজ রাত্রে আমার স্বামীর সঙ্গে সহবাস করতে পাবে|”And she said unto her, Is it a small matter that thou hast taken my husband? and wouldest thou take away my son's mandrakes also? And Rachel said, Therefore he shall lie with thee to night for thy son's mandrakes.
16ক্ষেত থেকে রাতে যাকোব বাড়ী ফিরল| লেয়া তাকে দেখে তার সঙ্গে সাক্ষাত্ করতে বাইরে এলেন| তিনি বললেন, “আজ রাতে তুমি আমার সঙ্গে শোবে| আমি তোমার জন্য মূল্য হিসাবে আমার পুত্রের ফুল দিয়ে দিয়েছি|” তাই সেই রাত্রে যাকোব লেয়ার সঙ্গে শয়ন করল|And Jacob came out of the field in the evening, and Leah went out to meet him, and said, Thou must come in unto me; for surely I have hired thee with my son's mandrakes. And he lay with her that night.
17এরপর ঈশ্বরের দয়ায় লেয়া আবার গর্ভবতী হলেন| তিনি পঞ্চম পুত্রের জন্ম দিলেন|And God hearkened unto Leah, and she conceived, and bare Jacob the fifth son.
18লেয়া বললেন, “আমি আমার দাসীকে আমার স্বামীর কাছে পাঠানোর বেতন হিসাবে ঈশ্বর আমাকে এই সন্তান দিলেন|” তিনি সেই পুত্রের নাম ইষাখর রাখলেন|And Leah said, God hath given me my hire, because I have given my maiden to my husband: and she called his name Issachar.
19লেয়া আবার গর্ভবতী হয়ে ষষ্ঠ পুত্রের জন্ম দিলেন|And Leah conceived again, and bare Jacob the sixth son.
20লেয়া বললেন, “ঈশ্বর আমাকে অপূর্ব উপহার দিলেন| এখন নিশ্চয়ই যাকোব আমাকে গ্রহণ করবেন কারণ আমি তাকে দুটি পুত্র দিয়েছি|” তাই লেয়া সেই পুত্রের নাম সবূলূন রাখলেন|And Leah said, God hath endued me with a good dowry; now will my husband dwell with me, because I have born him six sons: and she called his name Zebulun.
21পরে লেয়া একটি কন্যার জন্ম দিলেন| তিনি তার নাম রাখলেন দীণা|And afterwards she bare a daughter, and called her name Dinah.
22এবার ঈশ্বর রাহেলের প্রার্থনা শুনলেন| ঈশ্বর রাহেলের গর্ভ মুক্ত করলেন|And God remembered Rachel, and God hearkened to her, and opened her womb.
23রাহেল গর্ভবতী হয়ে এক পুত্রের জন্ম দিল| রাহেল বলল, “ঈশ্বর আমার লজ্জা দূর করেছেন এবং এক পুত্র দিয়েছেন|”And she conceived, and bare a son; and said, God hath taken away my reproach:
24তাই রাহেল ঈশ্বর আমাকে আর একটি পুত্র দিন, একথা বলে তার নাম রাখল য়োষেফ|And she called his name Joseph; and said, The LORD shall add to me another son.
25য়োষেফের জন্মের পর যাকোব লাবনকে বলল, “এবার আমাকে আমার বাড়ী ফিরতে দিন|And it came to pass, when Rachel had born Joseph, that Jacob said unto Laban, Send me away, that I may go unto mine own place, and to my country.
26আমাকে আমার স্ত্রী ও পুত্রদের নিয়ে য়েতে দিন| আমি 14 বছর পরিশ্রম করে তাদের আপনার কাছ থেকে লাভ করেছি| আপনি জানেন আমি ভালভাবেই আপনার সেবা করেছি|”Give me my wives and my children, for whom I have served thee, and let me go: for thou knowest my service which I have done thee.
27লাবন তাকে বললেন, “এখন আমায় কিছু বলতে দাও! আমি জানি তোমার জন্যই প্রভু আমায় মনোনীত করেছেন|And Laban said unto him, I pray thee, if I have found favor in thine eyes, tarry: for I have learned by experience that the LORD hath blessed me for thy sake.
28আমায় বল তোমার পারিশ্রমিক হিসাবে কি দিতে হবে আর আমি তোমায় তা দেব|”And he said, Appoint me thy wages, and I will give it.
29যাকোব উত্তরে বলল, “আপনি জানেন য়ে আমি আপনার জন্য কঠোর পরিশ্রম করেছি| আমার তত্ত্বাবধানে আপনার পশুবল ভালই রয়েছে এবং বৃদ্ধি পেয়েছে|And he said unto him, Thou knowest how I have served thee, and how thy cattle was with me.
30যখন আমি এসেছিলাম তখন আপনার অল্পই ছিল| কিন্তু এখন আপনার প্রচুর হয়েছে| প্রতিবার আমি আপনার জন্য কিছু কাজ করলে প্রভু আপনাকে আশীর্বাদ করেছেন| এখন সময় এসেছে আমার নিজের জন্য কাজ করার| সময় এসেছে আমার নিজের গৃহ গাঁথার|”For it was little which thou hadst before I came, and it is now increased unto a multitude; and the LORD hath blessed thee since my coming: and now when shall I provide for mine own house also?
31লাবন জিজ্ঞাসা করলেন, “তাহলে আমি তোমায় কি দেব?”যাকোব উত্তরে বলল, “আমি আপনার কাছ থেকে কিছু চাই না| কেবল চাই আপনি আমার শ্রমের বেতন দিন| কেবল এই একটি কাজ করুন; আমি ফিরে গিয়ে আপনার মেষপালের যত্ন নেব|And he said, What shall I give thee? And Jacob said, Thou shalt not give me any thing: if thou wilt do this thing for me, I will again feed and keep thy flock.
32কিন্তু আজকে আমাকে আপনার সমস্ত পশুপালের মধ্যে দিয়ে য়েতে দিন এবং য়ে সমস্ত মেষের গায়ে গোল গোল দাগ এবং ডোরা কাটা দাগ রয়েছে তাদের প্রত্যেককে নিতে দিন| আর সমস্ত কালো ছাগ শিশুও আমাকে নিতে দিন| এবং গোল গোল দাগ ও ডোরা কাটা দাগ রয়েছে এমন সমস্ত স্ত্রী ছাগ শিশুও আমার হোক্| সেই হবে আমার বেতন|I will pass through all thy flock to day, removing from thence all the speckled and spotted cattle, and all the brown cattle among the sheep, and the spotted and speckled among the goats: and of such shall be my hire.
33তাহলে আমি আপনার প্রতি বিশ্বস্ত কিনা তা সহজেই বুঝতে পারবেন| আপনি এসে আমার পশুপাল দেখতে পারেন| যদি কোন ছাগ চিত্র বিচিত্র না হয় এবং মেষ কালো রঙের না হয় তাহলেই আপনি বুঝতে পারবেন য়ে আমি চুরি করেছি|”So shall my righteousness answer for me in time to come, when it shall come for my hire before thy face: every one that is not speckled and spotted among the goats, and brown among the sheep, that shall be counted stolen with me.
34লাবন বললেন, “এতে আমার সম্মতি রয়েছে| তুমি যা চাইলে আমরা সেই মত করব|”And Laban said, Behold, I would it might be according to thy word.
35কিন্তু সেই দিন লাবন সমস্ত চিত্র বিচিত্র পুং ছাগল এবং চিতল স্ত্রী ছাগলগুলিকে লুকিয়ে ফেললেন এবং কালো মেষগুলিকে লুকিয়ে ফেললেন| লাবন তার পুত্রদের সেই সমস্ত পাহারা দিতে বললেন|And he removed that day the he goats that were ring-streaked and spotted, and all the she goats that were speckled and spotted, and every one that had some white in it, and all the brown among the sheep, and gave them into the hand of his sons.
36তাই তার পুত্রেরা চিত্র বিচিত্র সেই সকল পশু নিয়ে তাদের অন্য এক জায়গায় চরিযে নিয়ে তিন দিন পথের দূরত্ব বজায় রাখলেন| বাকী পশু যা পড়ে রইল যাকোব তার যত্ন নিল| কিন্তু সেই পালে চিত্র বিচিত্র অথবা রঙীন কোন পশুই ছিল না|And he set three days' journey betwixt himself and Jacob: and Jacob fed the rest of Laban's flocks.
37তাই যাকোব ঝাউ ও বাদাম গাছের কচি ডালপালা কাটল এবং ডালের ছাল কিছুটা করে ছাড়াল যাতে ডোরা কাটা দেখায়|And Jacob took him rods of green poplar, and of the hazel and chestnut tree; and pilled white streaks in them, and made the white appear which was in the rods.
38যাকোব সেই ডালগুলি পশুদের জল খাওয়ার জায়গার সামনে রাখল| পশুরা সেইস্থানে জল পান করতে এলেAnd he set the rods which he had pilled before the flocks in the gutters in the watering troughs when the flocks came to drink, that they should conceive when they came to drink.
39সঙ্গমও করল| এরপর সেই ডালের সামনে সঙ্গম করা পশুদের চিত্র বিচিত্র, ডোরাকাটা অথবা কালো শাবক জন্মাল|And the flocks conceived before the rods, and brought forth cattle ring-streaked, speckled, and spotted.
40পশুপালের জন্য সমস্ত পশুর মধ্যে থেকে যাকোব চিত্র বিচিত্র ও কালো পশুদের পৃথক করল| যাকোব তার পশুদের লাবনের পশুদের থেকে আলাদা করে রাখল|And Jacob did separate the lambs, and set the faces of the flocks toward the ring-streaked, and all the brown in the flock of Laban; and he put his own flocks by themselves, and put them not unto Laban's cattle.
41য়ে কোন সময় বলবান পশুরা সঙ্গম করলে যাকোব সেই ডালগুলি তাদের সামনে রাখত| বলবান পশুরা সেই ডালপালার সামনে সঙ্গম করত|And it came to pass, whensoever the stronger cattle did conceive, that Jacob laid the rods before the eyes of the cattle in the gutters, that they might conceive among the rods.
42কিন্তু দুর্বল পশুরা সঙ্গম করলে যাকোব সেখানে ডালগুলি রাখত না| তাই দুর্বল পশুদের শাবকগুলি লাবনের হল| আর বলবান পশুদের শাবকগুলি হল যাকোবের|But when the cattle were feeble, he put them not in: so the feebler were Laban's, and the stronger Jacob's.
43এইভাবে যাকোব বেশ ধনী হয়ে উঠল| তার অনেক পশু, ভৃত্য, উট এবং গাধা হল|And the man increased exceedingly, and had much cattle, and maidservants, and menservants, and camels, and asses.