Psalm 71 - WEB (Bengali)

1 In you, Yahweh, I take refuge. Never let me be disappointed.হে প্রভু, আমি আপনাতে বিশ্বাস রাখি, তাই আমি কখনও হতাশ হব না|

2 Deliver me in your righteousness, and rescue me. Turn your ear to me, and save me.আপনার ধার্ম্মিকতা দিয়ে আপনি আমায় রক্ষা করবেন| আপনিই আমায় উদ্ধার করবেন| আমার কথা শুনুন, আমায় রক্ষা করুন|

3 Be to me a rock of refuge to which I may always go. Give the command to save me, For you are my rock and my fortress.আপনি আমার দুর্গ হোন, সেই গৃহ হোন যেখানে আমি নিরাপত্তার জন্য ছুটে য়েতে পারি| আপনিই আমার শিলা এবং আমার নিরাপদ আশ্রয়স্থল| তাই আমাকে রক্ষার আজ্ঞা দিন|

4 Rescue me, my God, from the hand of the wicked, From the hand of the unrighteous and cruel man.হে আমার ঈশ্বর, আমায় দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করুন| নৃশংস ও মন্দ লোকেদের হাত থেকে আমায় রক্ষা করুন|

5 For you are my hope, Lord Yahweh; My confidence from my youth.আমার জন্মের সময় থেকে আমি আপনার যত্নে ছিলাম| আমার জন্মের সময় থেকে আপনি আমার সঙ্গে ছিলেন|

6 I have relied on you from the womb. You are he who took me out of my mother's womb. I will always praise you.এমনকি আমার জন্মের আগে থেকেই আমি আপনার ওপর নির্ভর করেছি| আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনও আমি আপনার ওপর আস্থা রেখেছি| সর্বদাই আমি আপনার কাছে প্রার্থনা করেছি|

7 I am a marvel to many, But you are my strong refuge.আপনিই আমার শক্তির উত্‌স| তাই অন্য লোকদের কাছে আমি দৃষ্টান্তস্বরূপ ছিলাম|

8 My mouth shall be filled with your praise, With your honor all the day.য়ে সব বিস্ময়কর জিনিস আপনি করেন তার সম্বন্ধে সর্বদাই আমি গান গাই|

9 Don't reject me in my old age. Don't forsake me when my strength fails.আমি বৃদ্ধ হয়েছি বলে আমায় ছুঁড়ে ফেলে দেবেন না| হত শক্তি হয়েছি বলে আমায় ত্যাগ করবেন না|

10 For my enemies talk about me. Those who watch for my soul conspire together,শত্রুরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে| ওরা একসঙ্গে মিলিত হয়েছিলো, এবং আমাকে হত্যা করার চক্রান্ত করেছিলো|

11 Saying, "God has forsaken him. Pursue and take him, for no one will rescue him."আমার শত্রুরা বলছে, “যাও ওকে তুলে নিয়ে এসো! ঈশ্বর ওকে ত্যাগ করেছেন| আর কেউ ওকে সাহায্য করবে না|”

12 God, don't be far from me. My God, hurry to help me.ঈশ্বর, আমায় পরিত্যাগ করবেন না! ঈশ্বর তাড়াতাড়ি এসে আমায় রক্ষা করুন!

13 Let my accusers be disappointed and consumed. Let them be covered with disgrace and scorn who want to harm me.আমার শত্রুদের পরাজিত করুন! ওদের সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিন! যারা আমার ক্ষতি করতে চাইছে, তারা য়েন লজ্জিত ও অপমানিত হয়|

14 But I will always hope, And will add to all of your praise.তাহলে আমি সব সময়ই আপনার ওপর নির্ভর করবো এবং আমি আরো বেশী করে আপনার প্রশংসা করবো|

15 My mouth will tell about your righteousness, And of your salvation all day, Though I don't know its full measure.আপনি য়ে কত ভালো, তা আমি লোকদের বলবো| আমি লোকদের বলবো কিভাবে আপনি আমায় প্রতিবার রক্ষা করেছিলেন| তা এত বার ঘটেছে য়ে গুনে শেষ করা যায় না|

16 I will come with the mighty acts of the Lord Yahweh. I will make mention of your righteousness, even of yours alone.আমি আপনার মহত্বের কথা বলবো, প্রভু আমার সদাপ্রভু| আমি সেই সব ধার্ম্মিকতার কথা বলব, যা শুধুমাত্র আপনি করতে পারেন|

17 God, you have taught me from my youth. Until now, I have declared your wondrous works.ঈশ্বর, আমি যখন একটি ছোট্ট বালক ছিলাম তখন থেকে আপনি আমায় শিক্ষা দিয়েছেন| তখন থেকে আজ পর্য়ন্ত আপনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেছেন তা আমি মানুষকে বলেছি!

18 Yes, even when I am old and gray-haired, God, don't forsake me, Until I have declared your strength to the next generation, Your might to everyone who is to come.এখন আমি বৃদ্ধ হয়েছি, আমার চুল পেকে গেছে| কিন্তু হে ঈশ্বর, আমি জানি, আপনি আমায় ত্যাগ করবেন না| প্রত্যেকটি নতুন প্রজন্মকে আমি আপনার ক্ষমতা ও মহত্বের কথা বলবো|

19 Your righteousness also, God, reaches to the heavens; You have done great things. God, who is like you?ঈশ্বর, আপনার ধার্ম্মিকতা আকাশের সীমা অতিক্রম করে যায়| ঈশ্বর, কোন দেবতাই আপনার মত নয়| আপনি বিস্ময়কর সব কাজ করেছেন|

20 You, who have shown us many and bitter troubles, You will let me live. You will bring us up again from the depths of the earth.আপনি আমাকে সমস্যা এবং দুঃসময় প্রত্যক্ষ করিয়েছেন| কিন্তু তাদের সবকিছু থেকে রক্ষা করে আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন| কত গভীরে আমি ডুবে গিয়েছিলাম সেটা কথা নয়, কিন্তু আপনি আমায় সমস্যা থেকে টেনে তুলেছেন|

21 Increase my honor, And comfort me again.অতীতে যা করেছি তার থেকেও মহত্‌ কাজসমূহ করতে আমায় সাহায্য করুন| আমাকে আরাম দিতে থাকুন|

22 I will also praise you with the harp for your faithfulness, my God. I sing praises to you with the lyre, Holy One of Israel.আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো| হে ঈশ্বর আমি গাইবো ও বলবো য়ে, আপনার ওপর নির্ভর করা য়েতে পারে| ইস্রায়েলের পবিত্র একের জন্য বীণা বাজিয়ে আমি গান গাইবো|

23 My lips shall shout for joy! My soul, which you have redeemed, sings praises to you!আপনি আমার আত্মাকে রক্ষা করেছেন| আমার আত্মা সুখী হবে| নিজের মুখে আমি আপনার প্রশংসা গান করবো|

24 My tongue will also talk about your righteousness all day long, For they are disappointed, and they are confounded, who want to harm me.আমার জিভ সর্বদাই আপনার ধর্মশীলতার গান গাইবে এবং যারা আমাকে হত্যা করতে চেয়েছিলো তারা পরাজিত ও অসম্মানিত হবে|

Bengali Bible