Proverbs 31 - WEB (Bengali)

1 The words of king Lemuel; the oracle which his mother taught him.এগুলি হল লমূযেল রাজার হিতোপদেশ যা তাঁকে তাঁর মা শিখিযেছিলেন|

2 "Oh, my son!" Oh, son of my womb! Oh, son of my vows!তুমি আমার প্রিয় পুত্র, যার জন্য আমি প্রার্থনা করেছিলাম|

3 Don't give your strength to women, Nor your ways to that which destroys kings.স্ত্রীলোকের পিছনে শক্তিক্ষয় কোরো না কারণ তারা অনেক রাজার ধ্বংসের কারণ|

4 It is not for kings, Lemuel; It is not for kings to drink wine; Nor for princes to say, 'Where is strong drink?'লমূয়েল, রাজাদের পক্ষে দ্রাক্ষারস পান করা বিজ্ঞজনোচিত নয়, শাসকের পক্ষে সুরা পান করা বিজ্ঞজনোচিত নয়|

5 Lest they drink, and forget the law, And pervert the justice due to anyone who is afflicted.তারা দ্রাক্ষারস পান করে সমস্ত আইন ভুলে গিয়ে দরিদ্রদের ওপর অত্যাচার করতে পারে তাদের অধিকার কেড়ে নিতে পারে|

6 Give strong drink to him who is ready to perish; And wine to the bitter in soul:যারা দরিদ্র, যারা সমস্যায় জর্জরিত তাদের দ্রাক্ষারস পান

7 Let him drink, and forget his poverty, And remember his misery no more.করতে দাও যাতে তারা তাদের দুঃখকষ্ট ভুলে য়েতে পারে|

8 Open your mouth for the mute, In the cause of all who are left desolate.য়ে ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারে না তাকে সাহায্য করা উচিত্‌| য়ে কথা বলতে পারে না এমন কারো হয়ে কথা বলো| দুর্বল লোকদের অধিকার রক্ষা কর|

9 Open your mouth, judge righteously, And serve justice to the poor and needy."যা তুমি সঠিক বলে মনে কর তার পক্ষ নিয়ে দাঁড়াও| সব মানুষের প্রতি ন্যায় বিচার কর| দরিদ্রদের এবং সাহায্য প্রার্থীদের অধিকার রক্ষা কর|

10 Who can find a worthy woman? For her price is far above rubies.একজন যথার্থ স্ত্রীসত্যিই দুর্লভ| কিন্তু সে অলঙ্কারের চেয়েও মূল্যবান|

11 The heart of her husband trusts in her. He shall have no lack of gain.তার স্বামীর তার ওপর পূর্ণ আস্থা আছে| সে কখনও দরিদ্র হবে না|

12 She does him good, and not harm, All the days of her life.এই ধরণের স্ত্রী তার স্বামীর কাছে সমস্ত জীবনের একটি পুরস্কার স্বরূপ, বোঝা নয়|

13 She seeks wool and flax, And works eagerly with her hands.সে পশম ও মসীনা সংগ্রহ করে এবং খুশী মনে তার নিজের হাতে বিভিন্ন জিনিস বানায়|

14 She is like the merchant ships. She brings her bread from afar.দূর দেশ থেকে আসা এক জাহাজের মতো সে বাড়ির জন্য বিভিন্ন স্থান থেকে খাদ্য সংগ্রহ করে|

15 She rises also while it is yet night, Gives food to her household, And portions for her servant girls.সে প্রত্যেক দিন ভোরবেলা উঠে তার পরিবারের জন্য রান্না করে এবং ভৃত্যদের ভাগ তাদের দিয়ে দেয়|

16 She considers a field, and buys it. With the fruit of her hands, she plants a vineyard.সে একটি জমি পর্য়বেক্ষণ করে এবং তারপর সেটা ক্রয করে| সে তার অর্জিত অর্থ ব্যয় করে এবং দ্রাক্ষাক্ষেত বপন করে|

17 She girds her loins with strength, And makes her arms strong.সে হয় কঠোর পরিশ্রমী এবং সমস্ত রকম কাজে সক্ষম|

18 She perceives that her merchandise is profitable. Her lamp doesn't go out by night.সে যখনই তার নিজের তৈরী জিনিসের ব্যবসা করে তখনই লাভ করে|

19 She lays her hands to the distaff, And her hands hold the spindle.সে সুতো কাটে এবং নিজের কাপড় বোনে|

20 She opens her arms to the poor; Yes, she extends her hands to the needy.সে সব সময় দরিদ্র ও সাহায্য প্রার্থীদের দান করে|

21 She is not afraid of the snow for her household; For all her household are clothed with scarlet.শীতে যখন বরফ পড়ে তখন সে পরিবারের জন্য দুশ্চিন্তা করে না| সে তাদের সবাইকে ভাল গরম কাপড় দেয়|

22 She makes for herself carpets of tapestry. Her clothing is fine linen and purple.সে বিছানায় পাতার জন্য চাদর তৈরী করে এবং সে দামী মসলিনের বস্ত্র পরে|

23 Her husband is respected in the gates, When he sits among the elders of the land.তার স্বামী হয় দেশের নেতাদের একজন যাকে সকলেই শ্রদ্ধা করে|

24 She makes linen garments and sells them, And delivers sashes to the merchant.তার ব্যবসায়িক দক্ষতা থাকে এবং সে বস্ত্র ও বন্ধনী তৈরী করে ব্যবসায়িকদের কাছে বিক্রি করে|

25 Strength and dignity are her clothing. She laughs at the time to come.সে প্রশংসিত হয়এবং মানুষ তাকে সম্মান করে| সে আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের মুখোমুখি হয়|

26 She opens her mouth with wisdom. Faithful instruction is on her tongue.সে বিশাল জ্ঞান নিয়ে কথা বলে এবং মানুষকে স্নেহময ও দযালু হতে শেখায়|

27 She looks well to the ways of her household, And doesn't eat the bread of idleness.সে কখনও আলস্য দেখায় না এবং তার গৃহের সমস্ত জিনিসের দেখাশোনা করে|

28 Her children rise up and call her blessed. Her husband also praises her:তার সন্তানরা তার প্রশংসা করে, তার স্বামী তাকে নিয়ে গর্ব করে বলে,

29 "Many women do noble things, But you excel them all."“আরো অনেক ভালো স্ত্রীলোক আছে, কিন্তু তুমি তাদের মধ্যে শ্রেষ্ঠ|”

30 Charm is deceitful, and beauty is vain; But a woman who fears Yahweh, she shall be praised.রূপলাবণ্য তোমাকে লোকদের সামনে ঠকাতে পারে| কিন্তু য়ে স্ত্রীলোক প্রভুকে শ্রদ্ধা করে তাকে অবশ্যই প্রশংসা করা উচিত্‌|

31 Give her of the fruit of her hands! Let her works praise her in the gates!তাকে তার যোগ্য পুরস্কার দাও| তার কাজের জন্য সর্বসমক্ষে তার গুণগান কর|

Bengali Bible