Proverbs 24 - ASV (Bengali)
1 Be not thou envious against evil men; Neither desire to be with them:দুর্জন ব্যক্তিদের হিংসা কোরো না| তাদের কাছাকাছি থাকবার ইচ্ছেও করো না|
2 For their heart studieth oppression, And their lips talk of mischief.তারা সব সময় অন্যের ক্ষতির পরিকল্পনা করে| তারা প্রত্যেকে সমস্যা সৃষ্টির ষড়যন্ত্র করে বেড়ায়|
3 Through wisdom is a house builded; And by understanding it is established;প্রজ্ঞা এবং বোধ দিয়ে গড়া একটি বাড়ী দৃঢ় হয়|
4 And by knowledge are the chambers filled With all precious and pleasant riches.জ্ঞান দুর্লভ এবং সুন্দর সম্পদ দিয়ে ঘরগুলিকে ভরে দেয়|
5 A wise man is strong; Yea, a man of knowledge increaseth might,প্রজ্ঞা মানুষকে বলবান করে তোলে| জ্ঞান মানুষকে আরো শক্তি দেয়|
6 For by wise guidance thou shalt make thy war; And in the multitude of counsellors there is safety.যুদ্ধের আগে তোমাকে খুব সতর্কভাবে পরিকল্পনা করতে হবে| যদি তুমি যুদ্ধ জিততে চাও তাহলে তোমার অনেক উপদেষ্টার প্রয়োজন|
7 Wisdom is too high for a fool: He openeth not his mouth in the gate.মূর্খরা কোনদিন জ্ঞানের মর্ম বুঝবে না| যখন মানুষ কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে তখন মূর্খরা কিছুই বলতে পারে না|
8 He that deviseth to do evil, Men shall call him a mischief-maker.যদি তুমি সব সময় সমস্যা সৃষ্টির পরিকল্পনা কর তাহলে অন্যরা তোমাকে জানবে এক জন সমস্যা সৃষ্টির নাযক হিসেবে এবং তারা আর তোমার কথা শুনবে না|
9 The thought of foolishness is sin; And the scoffer is an abomination to men.মূর্খ ব্যক্তি শুধু পাপের পরিকল্পনা করে| লোকরা ঘৃণাপূর্ণ লোকদের ঘৃণাই করে|
10 If thou faint in the day of adversity, Thy strength is small.সঙ্কটের সময় তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে তুমি সত্যি সত্যিই এক জন দুর্বল লোক|
11 Deliver them that are carried away unto death, And those that are ready to be slain see that thou hold back.যদি লোকরা এক জন ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্র করে তাহলে তুমি সেই ব্যক্তিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবে|
12 If thou sayest, Behold, we knew not this; Doth not he that weigheth the hearts consider it? And he that keepeth thy soul, doth not he know it? And shall not he render to every man according to his work?তুমি বলতে পারো না, “এটা আমার কাজ নয়|” প্রভু সব জানেন| তিনি এও জানেন তুমি কি কর এবং কেন কর| প্রভু তোমাকে লক্ষ্য করছেন| তোমার কাজ অনুযায়ীপুরস্কার দেবেন|
13 My son, eat thou honey, for it is good; And the droppings of the honeycomb, which are sweet to thy taste:হে পুত্র আমার মধু খাও| মধু বড় উত্তম বস্তু| চাক ভাঙ্গা মধু ভীষণ মিষ্টি|
14 So shalt thou know wisdom to be unto thy soul; If thou hast found it, then shall there be a reward, And thy hope shall not be cut off.একই রকম ভাবে, প্রজ্ঞা তোমার আত্মার জন্য ভাল| যদি তোমার জ্ঞান থাকে, তাহলে তোমার আশা থাকবে| সেই আশার কোন শেষ নেই|
15 Lay not wait, O wicked man, against the habitation of the righteous; Destroy not his resting-place:এক জন ভালো লোকের বাড়ীতে চোরের মত লুকিয়ে থেকে অপেক্ষা করো না| তার বাড়ী থেকে চুরি করো না|
16 For a righteous man falleth seven times, and riseth up again; But the wicked are overthrown by calamity.যদি এক জন সজ্জন ব্যক্তি সাত বারও পড়ে যায় তাহলেও সে আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়| কিন্তু দুষ্ট ব্যক্তিরা সব সময় সংকটের দ্বারা পরাজিত হবে|
17 Rejoice not when thine enemy falleth, And let not thy heart be glad when he is overthrown;শত্রুর বিপদে আনন্দিত হয়ো না| তোমার শত্রু পড়ে গেলে উল্লাস দেখিও না|
18 Lest Jehovah see it, and it displease him, And he turn away his wrath from him.যদি তুমি তা করো তাহলে প্রভু তা দেখতে পাবেন এবং প্রভু তোমার প্রতি তুষ্ট হবেন না| তখন হয়তো প্রভু তোমার শত্রুকেই সাহায্য করতে এগিয়ে আসবেন|
19 Fret not thyself because of evil-doers; Neither be thou envious at the wicked:দুর্জন ব্যক্তিদের তোমার চিন্তার কারণ হতে দিও না এবং দুর্জনদের প্রতি ঈর্ষা করো না|
20 For there shall be no reward to the evil man; The lamp of the wicked shall be put out.ঐ দুর্জনদের কোন আশার প্রদীপ নেই| তাদের আলো অন্ধকারে পরিণত হবে|
21 My son, fear thou Jehovah and the king; `And' company not with them that are given to change:পুত্র, রাজা এবং প্রভুকে সম্মান কোরো| যারা রাজা ও প্রভুর বিরুদ্ধে তাদের সঙ্গে যুক্ত হয়ো না|
22 For their calamity shall rise suddenly; And the destruction from them both, who knoweth it?কেন? কারণ ঐ লোকগুলো শীঘ্রই ধ্বংস হয়ে যাবে| তুমি তো জানো না, যারা তাদের বিরুদ্ধে ঈশ্বর এবং রাজা তাদের জন্য কতখানি সমস্যা নিয়ে আসতে পারেন| তাদের ওপর হঠাত্ বিপর্য়য নেমে আসবে|
23 These also are `sayings' of the wise. To have respect of persons in judgment is not good.এগুলি হল জ্ঞানবানদের উক্তি:এক জন বিচারক নিরপেক্ষ হতেই হবে| চেনা লোক বলে তাকে সমর্থন করা বিচারকের উচিত্ নয়|
24 He that saith unto the wicked, Thou art righteous; Peoples shall curse him, nations shall abhor him:এক জন দুষ্ট ব্যক্তিকে যদি বিচারক নির্দোষ বলে সাব্যস্ত করেন তাহলে লোকরা সেই বিচারককে অভিশাপ দেবে| এমনকি অন্য দেশের লোকরাও ঐ বিচারকের বিরুদ্ধে কথা বলবে|
25 But to them that rebuke `him' shall be delight, And a good blessing shall come upon them.কিন্তু কোন বিচারক যদি দোষী ব্যক্তিকে যোগ্য শাস্তি দান করেন তাহলে সবাই তার প্রশংসা করবে|
26 He kisseth the lips Who giveth a right answer.যথার্থ সত্ উত্তর মানুষকে খুশী করে| ঠিক য়েন ওষ্ঠাধর চুম্বনের মতো|
27 Prepare thy work without, And make it ready for thee in the field; And afterwards build thy house.তোমার জমিতে চারা রোপন করবার আগে ঘরবাড়ি তৈরী কোরো না| বসতি স্থাপন করবার আগে তোমার চাষবাসের সমস্ত ব্যবস্থা করে নেবে|
28 Be not a witness against thy neighbor without cause; And deceive not with thy lips.প্রকৃত কারণ না থাকলে কোন লোকের বিরুদ্ধে কথা বলো না| আর কখনও মিথ্যা কথা বোলো না|
29 Say not, I will do so to him as he hath done to me; I will render to the man according to his work.বোলো না, “ও আমাকে আঘাত করেছে বলে আমিও ওকে আঘাত করব| আমার ক্ষতি করেছে বলে আমিও ওকে শাস্তি দেব|”
30 I went by the field of the sluggard, And by the vineyard of the man void of understanding;আমি এক জন অলস লোকের জমির পাশ দিয়ে গেলাম| আমি এক জন মূর্খের দ্রাক্ষা ক্ষেতের পাশ দিয়ে গেলাম|
31 And, lo, it was all grown over with thorns, The face thereof was covered with nettles, And the stone wall thereof was broken down.সেই সব জমিগুলোতে কাঁটাঝোপ গজিযে উঠছিল| ঐ জমিগুলো আগাছা এবং কাঁটায ভরে গিয়েছিল| এবং ভগ্ন স্তূপের মতো জমির চারপাশের প্রাচীর ভেঙ্গে পড়েছিল|
32 Then I beheld, and considered well; I saw, and received instruction:আমি এইগুলির দিকে তাকালাম এবং তাদের সম্বন্ধে ভাবলাম| আমি এগুলি থেকে একটি শিক্ষা পেলাম|
33 `Yet' a little sleep, a little slumber, A little folding of the hands to sleep;আর একটু ঘুম, সামান্য বিশ্রাম, হাত জড়সড় করে তন্দ্রচ্ছন্ন অবস্থায় কাটানো|
34 So shall thy poverty come as a robber, And thy want as an armed man.এগুলি তোমাকে দ্রুত দরিদ্রে পরিণত করবে| তোমার আর কিছুই অবশিষ্ট থাকবে না, য়েন চোর এসে তোমার সব কিছু চুরি করে নিয়ে গিয়েছে| এই ভাবে কানাকড়িহীন অবস্থায় তোমায় জীবন কাটাতে হবে|
Bengali Bible