Proverbs 17 - WEB (Bengali)

1 Better is a dry morsel with quietness, Than a house full of feasting with strife.অশান্তির মধ্যে ঘরভর্তি খাবারের চেয়ে শান্তির মধ্যে একটুকরো শুকনো রুটি খাওয়া অনেক ভাল|

2 A servant who deals wisely will rule over a son who causes shame, And shall have a part in the inheritance among the brothers.এক জন বুদ্ধিমান ভৃত্য তার প্রভুর বোকা ছেলের ওপর শাসন চালাবে| এই ভাবে সে তার প্রভুর সম্পত্তির কিছুটা ভাগ প্রভুর অন্য পুত্রদের সঙ্গে পাবে|

3 The refining pot is for silver, and the furnace for gold, But Yahweh tests the hearts.সোনা ও রূপোকে খাঁটি করার জন্য আগুনে পোড়ানো হয়| কিন্তু ঈশ্বরই সেই ব্যক্তি যিনি মানুষের হৃদয়কে শুদ্ধ করেন|

4 An evil-doer heeds wicked lips. A liar gives ear to a mischievous tongue.এক জন দুষ্ট লোক মন্দ কথাটাই শোনে| মিথ্যেবাদীরা মিথ্যে কথাগুলোই শোনে|

5 Whoever mocks the poor reproaches his Maker. He who is glad at calamity shall not be unpunished.কিছু মানুষ আছে যারা গরীব মানুষদের দুর্দশা উপভোগ করে| বিপদে পড়া মানুষদের সমস্যা নিয়ে তারা হাসাহাসি করে| এতে এই বোঝা যায় য়ে এই দুষ্ট লোকরা ঈশ্বরকে সম্মান করে না যিনি দরিদ্রদের সৃষ্টিকর্তা| তারা শাস্তি পাওয়ার যোগ্য|

6 Children's children are the crown of old men; The glory of children are their parents.পৌত্র-পৌত্রীরা তাদের প্রপিতামহ এবং প্রপিতামহীদের কাছে একটি মুকুট এবং সন্তানদের কাছে তাদের পিতা-মাতা একটি গৌরব|

7 Arrogant speech isn't fitting for a fool, Much less do lying lips fit a prince.বোকাদের বেশী কথা বলা অনুচিত্‌, ঠিক তেমনি কোন শাসকেরও মিথ্যাচার করা উচিত্‌ নয়|

8 A bribe is a precious stone in the eyes of him who gives it; Wherever he turns, he prospers.কিছু লোক উত্‌কোচকে সৌভাগ্য বলে বিবেচনা করে| তারা ভাবে য়ে সব ক্ষেত্রেই সেটা তাদের সাফল্য আনবে|

9 He who covers an offense promotes love; But he who repeats a matter separates best friends.যদি কারোর অন্যায়কে তুমি ক্ষমা করতে পারো তাহলে সে তোমার বন্ধু হতে পারে| কিন্তু যদি তুমি তার অন্যায়কে বারবার মনে কর তাহলে বন্ধুত্বের ক্ষতি হবে|

10 A rebuke enters deeper into one who has understanding Than a hundred lashes into a fool.এক জন বুদ্ধিমান মানুষ তার ভুল থেকে শিক্ষা নেয় কিন্তু এক জন নির্বোধ তার ভুল থেকে শিক্ষালাভ করে না| এমন কি 100 ঘা চাবুক খাবার পরেও নয়|

11 An evil man seeks only rebellion; Therefore a cruel messenger shall be sent against him.এক জন দুষ্ট ব্যক্তি সব সময় ভুল কাজ করতে চেষ্টা করে| শেষে, তাকে শাস্তি দেবার জন্য ঈশ্বর এক জন নিষ্ঠুর দূত পাঠাবেন|

12 Let a bear robbed of her cubs meet a man, Rather than a fool in his folly.শাবক চুরি হয়ে যাওয়া ক্রুদ্ধ মা ভালুকের সম্মুখীন হওয়া সর্বদা বিপজ্জনক| কিন্তু তবু, এক জন নির্বোধের নির্বুদ্ধিতার সম্মুখীন হওয়ার থেকে তা শ্রেয়|

13 Whoever rewards evil for good, Evil shall not depart from his house.তোমার প্রতি কৃত কোন ভালো কাজের জন্য অসত্‌ভাবে তার প্রতিদান দিও না| যদি তুমি এরকম কর তাহলে তুমি সারা জীবন সংকটের মধ্যে থাকবে|

14 The beginning of strife is like breaching a dam, Therefore stop contention before quarreling breaks out.বিবাদ হল বাঁধের গর্তের মতো| সেই গর্ত ক্রমশঃ বড় হওয়ার আগেই বিবাদ ত্যাগ করো|

15 He who justifies the wicked, and he who condemns the righteous, Both of them alike are an abomination to Yahweh.প্রভু দুটো বিষয়কে ঘৃণা করেন| এক জন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া এবং দোষী ব্যক্তিকে ক্ষমা করা|

16 Why is there money in the hand of a fool to buy wisdom, Seeing he has no understanding?এক জন নির্বোধ ব্যক্তির কাছে অর্থ থাকার কোন মূল্য নেই| কারণ, তার যখন কোন বোধই নেই, সে কখনও জ্ঞান কিনতে পারবে না|

17 A friend loves at all times; And a brother is born for adversity.এক জন বন্ধু সব সময় ভালোবাসবে| এক জন সত্যিকারের ভাই সর্বদা তোমাকে সমর্থন করবে এমকি তোমার বিপদের সময়েও|

18 A man void of understanding strikes hands, And becomes collateral in the presence of his neighbor.একমাত্র বোকারাই অন্য লোকের বিবাদের দায়িত্ব নেয়|

19 He who loves disobedience loves strife. One who builds a high gate seeks destruction.য়ে বিবাদে আনন্দ পায় সে পাপেও আনন্দ লাভ করে| যদি তুমি নিজেই নিজের বড়াই কর তাহলে তুমি সমস্যাকেই আহ্বান জানাবে|

20 One who has a perverse heart doesn't find prosperity, And one who has a deceitful tongue falls into trouble.দুর্জন ব্যক্তি কখনও লাভবান হয় না| মিথ্যাবাদীরা সমস্যায় জর্জরিত হবে|

21 He who becomes the father of a fool grieves. The father of a fool has no joy.এক জন পিতা নির্বোধ সন্তানের জন্য বিমর্ষ থাকে| একটি দুষ্ট সন্তানের পিতা অসুখী হয়|

22 A cheerful heart makes good medicine, But a crushed spirit dries up the bones.আনন্দ হল একটি ভালো ওষুধের মত| কিন্তু দুঃখ হল অসুস্থতার মত|

23 A wicked man receives a bribe in secret, To pervert the ways of justice.দুর্জন ব্যক্তি অন্যদের ঠকানোর জন্য ঘুষ নেয়|

24 Wisdom is before the face of one who has understanding, But the eyes of a fool wander to the ends of the earth.জ্ঞানী ব্যক্তি সব সময় ভাল কাজ করার চিন্তা করেন| কিন্তু নির্বোধ ব্যক্তি সব সময় বহু দূরের স্বপ্ন দেখে|

25 A foolish son brings grief to his father, And bitterness to her who bore him.এক জন নির্বোধ পুত্র তার পিতার জন্য দুঃখ বয়ে আনে| সে তার মায়ের তিক্ততার কারণ|

26 Also to punish the righteous is not good, Nor to flog officials for their integrity.ঠিক য়েমন এক জন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া অন্যায়, তেমনি এক জন সত্যবাদী অথচ আধিকারিককে শাস্তি দেওয়াও অন্যায়|

27 He who spares his words has knowledge. He who is even tempered is a man of understanding.এক জন জ্ঞানী ব্যক্তি খুব বেশী কথা বলে না| সে কখনও সহজে ক্রুদ্ধ হয় না|

28 Even a fool, when he keeps silent, is counted wise. When he shuts his lips, he is thought to be discerning.এক জন মূঢ় ব্যক্তি যদি চুপ করে থাকে তাহলে লোকে তাকে জ্ঞানী বলে বিবেচনা করবে| সে যদি কিছু না বলে তাকে বুদ্ধিমান মনে হবে|

Bengali Bible