Numbers 4 - BBE (Bengali)
1 And the Lord said to Moses and Aaron,প্রভু মোশি এবং হারোণকে বললেন,
2 Let the sons of Kohath, from among the sons of Levi, be numbered by their families, in the order of their fathers' houses;“কহাত্ গোষ্ঠীর পরিবারগুলির লোকসংখ্যা গণনা করো| (কহাত্ পরিবারগোষ্ঠী লেবী পরিবারগোষ্ঠীরই একটি অংশ|)
3 All those from thirty to fifty years old who are able to do the work of the Tent of meeting.ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক যে সব পুরুষ সেনাবাহিনীতে কাজ করেছিল তাদের সকলের সংখ্যা গণনা করো| এরা সমাগম তাঁবুতে কাজ করবে|
4 And this is to be the work of the sons of Kohath in connection with the most holy things.সমাগম তাঁবুর ভেতরের পবিত্রতম জিনিসপত্রের যত্ন ও রক্ষনাবেক্ষণই হবে তাদের কাজ|
5 When all the people go forward, Aaron is to go in with his sons, and take down the veil of the curtain, covering the ark of witness with it;“যখন ইস্রায়েলের লোকরা কোনো নতুন জায়গায় ভ্রমণে যাবে, তখন হারোণ এবং তার পুত্ররা অবশ্যই সমাগম তাঁবুতে যাবে এবং পর্দা নামিযে সেই পর্দা দিয়ে ঈশ্বর এবং ইস্রায়েলের লোকদের চুক্তির পবিত্র সিন্দুকটিকে ঢাকা দিয়ে রাখবে|
6 And putting over it the leather cover and over that a blue cloth; and putting its rods in place.এর পর তারা এই সমস্ত জিনিসগুলিকে একটি মসৃণ চামড়ার তৈরী আচ্ছাদন দিয়ে ঢেকে দেবে| এর পর তারা অবশ্যই এই চামড়ার ওপর দিয়ে একটি শক্ত নীল কাপড় সমানভাবে বিছিযে দেবে এবং পবিত্র সিন্দুকের আংটার মধ্যে খুঁটিগুলো পরাবে|
7 And on the table of the holy bread they are to put a blue cloth, and on it all the vessels, the spoons and the basins and the cups; and the holy bread with them;“এর পর তারা অবশ্যই পবিত্র টেবিলের উপর একটি নীল কাপড় বিছিযে দেবে| তারপর তারা থালা, চামচ, বাটি এবং পেয় নৈবেদ্যগুলির পাত্র টেবিলের ওপর রাখবে| টেবিলের ওপরে বিশেষ ধরণের রুটিও রাখবে|
8 And over them they are to put a red cloth, covering it with a leather cover, and putting its rods in their places.এই সমস্ত জিনিপত্রের উপরে তুমি অবশ্যই একটি লাল কাপড় বিছিযে দেবে| এর পর এই সমস্ত জিনিসগুলিকে মসৃণ চামড়া দিয়ে ঢেকে রাখো| এর পর টেবিলের আংটার মধ্যে খুঁটিগুলো পরাবে|
9 And they are to take a blue cloth, covering with it the light-support with its lights and its instruments and its trays and all the oil vessels which are used for it:এর পর তারা অবশ্যই বাতিস্তম্ভ এবং তার বাতিগুলিকে একটি নীল কাপড় দিয়ে ঢেকে দেবে| বাতিগুলোকে প্রজ্জ্বলিত অবস্থায় রাখার জন্য যা যা জিনিসপত্রের প্রযোজন হয়, সেই সমস্ত কিছুকে এবং বাতির জন্যে রয়োজনীয় তেলের পাত্রগুলোকেও তারা অবশ্যই ঢেকে রাখবে|
10 All these they are to put in a leather cover, and put it on the frame.তারপর সমস্ত জিনিসগুলোকে মসৃণ চামড়ার মধ্যে মুড়বে| এর পর তারা অবশ্যই এই সমস্ত দ্রব্যসামগ্রীকে খুঁটিতে পরাবে, যে খুঁটিগুলো বহন করার জন্য ব্যবহৃত হত|
11 On the gold altar they are to put a blue cloth, covering it with a leather cover; and they are to put its rods in their places.“তারা অবশ্যই সোনালী বেদীর ওপর একটি নীল কাপড় বিছিযে দেবে এবং সেটাকে একটি মসৃণ চামড়া দিয়ে আবৃত করবে| তারপর তারা বহনের জন্য বেদীর ওপরে আংটার মধ্যে খুঁটিগুলো পরাবে|
12 All the vessels which are used in the holy place they are to put in a blue cloth, covering them with a leather cover, and put them on the frame.“এর পর তারা পবিত্র স্থানে উপাসনার জন্য যে সব বিশেষ ধরণের জিনিসপত্র ব্যবহৃত হয়, সেগুলিকে এক জায়গায় জড়ো করবে| একত্রিত জিনিসপত্রগুলিকে তারা অবশ্যই একটি নীল কাপড়ে মুড়বে| তারপর তারা ঐসব জিনিসগুলিকে মসৃণ চামড়া দিয়ে ঢাকবে| তারপর এগুলোকে বহনের জন্যে একটি কাঠামোর ওপর রাখবে|
13 And they are to take away the burned waste from the altar, and put a purple cloth on it;“তারা অবশ্যই পিতলের বেদীর ওপর থেকে ছাই পরিষ্কার করবে এবং বেদীর ওপর একটি বেগুনী কাপড় পাতবে|
14 Placing on the cloth all its vessels, the fire-baskets, the meat-hooks, the spades, and the basins; all the vessels of the altar; they are to put a leather cover over all these, and put its rods in their places.এরপর তারা উপাসনারর জন্য যে সব জিনিসপত্র ব্যবহৃত হত সেইগুলোকে বেদীর উপরে এক জায়গায় একত্রিত করবে| এগুলো হল আগুন রাখার পাত্র, কাঁটা চামচ, বেলচা এবং বাটি| তারা অবশ্যই এই সকল দ্রব্যসামগ্রী পিতলের বেদীর ওপর রাখবে| এরপর বেদীটি একটি মসৃণ চামড়ার আচ্ছাদন দিয়ে ঢাকবে| বেদীর উপরের আংটার মধ্যে দিয়ে তারা বহনের জন্য খুঁটিগুলোকে পরাবে|
15 And after the holy place and all its vessels have been covered up by Aaron and his sons, when the tents of the people go forward, the sons of Kohath are to come and take it up; but the holy things may not be touched by them for fear of death.“হারোণ এবং তার পুত্ররা পবিত্র স্থানের জিনিসপত্র ঢেকে দেওয়ার কাজ সম্পূর্ণ করবে| এরপর কহাত্ পরিবারের লোকরা ভিতরে যেতে পারবে এবং ঐ সব জিনিসপুত্র বহনের কাজ শুরু করবে| এইভাবে তারা পবিত্র স্থান স্পর্শ করবে না এবং তাদের মৃত্যু হবে না|
16 And Eleazar, the son of Aaron the priest, is to be responsible for the oil for the light, and the sweet perfumes for burning, and the regular meal offering, and the holy oil; the House and the holy place and everything in it will be in his care.“যাজক হারোণের পুত্র ইলীয়াসর, পবিত্র তাঁবুর দায়িত্বে থাকবে| সেই পবিত্র স্থান এবং সেখানকার সকল জিনিসপত্রের দায়িত্ব তার| বাতি জ্বালাবার জন্য প্রয়োজনীয় তেল, ধূপধূনো, দৈনন্দিন উত্সর্গীকৃত জিনিসপত্র এবং অভিষেকের তেলের দায়িত্বেও সে থাকবে|”
17 And the Lord said to Moses and Aaron,এরপর প্রভু মোশি এবং হারোণকে বললেন,
18 Do not let the family of the Kohathites be cut off from among the Levites;“সাবধান! এই কহাতের পরিবারের লোকদের উচ্ছেদ করো না|
19 But do this to them, so that life and not death may be theirs when they come near the most holy things; let Aaron and his sons go in and give to every one his work and that which he is to take up;তুমি নিশ্চয়ই এই কাজগুলো করবে যাতে কহাতের পরিবারের লোকরা পবিত্রতম স্থানের কাছে যেতে পারে এবং যাতে তাদের মৃত্যু না হয়| হারোণ ও তার পুত্ররা ভেতরে প্রবেশ করে কহাত্ পরিবারের প্রত্যেকটি লোককে তাদের কি করতে হবে এবং কি বইতে হবে তা দেখিয়ে দেবে|
20 But they themselves are not to go in to see the holy place, even for a minute, for fear of death.যদি তুমি এই কাজ না করো, তাহলে কহাতের লোকরা হয়তো ভেতরে প্রবেশ করে পবিত্র দ্রব্যাদি দেখতে পারে| যদি তারা ক্ষণিকের জন্যেও ঐসব জিনিপত্র দেখে, তাহলে তাদের অবশ্যই মরতে হবে|”
21 And the Lord said to Moses,প্রভু মোশিকে বললেন,
22 Let the sons of Gershon be numbered by families, in the order of their fathers' houses;“গের্শোন পরিবারের সকল লোকর সংখ্যা গণনা করো| পরিবার এবং পরিবারগোষ্ঠী অনুসারে তাদের তালিকাভুক্ত করো|
23 All those from thirty to fifty years old who are able to do the work of the Tent of meeting.সেনাবাহিনীতে কাজ করেছিল এমন 30 থেকে 50 বছর বয়স্ক পুরুষের সংখ্যা গণনা করো| সমাগম তাঁবুর রক্ষণাবেক্ষণই হবে তাদের কাজ|
24 This is to be the work of the Gershonites, the things they are to do and take up.“এগুলো গের্শোন পরিবারের কাজ| তারা এই সকল দ্রব্যাদি বহন করবে;
25 They are to take up the curtains of the House, and the Tent of meeting with its cover and the leather cover over it, and the hangings for the door of the Tent of meeting;তারা সমাগম তাঁবুর পর্দাগুলো, পবিত্র তাঁবু এর আচ্ছাদন এবং মসৃণ চামড়ার আচ্ছাদনগুলোকে বহন করবে| তারা পবিত্র তাঁবুর প্রবেশ পথের পর্দাও বহন করবে|
26 And the hangings for the open space round the House and the altar, and the curtain for its doorway, with the cords and all the things used for them; whatever is necessary for these, they are to do.পবিত্র তাঁবু এবং বেদীর চতুর্দিকে যে প্রাঙ্গণ তার পর্দাগুলোকেও তারা বহন করবে| তারা প্রাঙ্গণের প্রবেশ পথের পর্দা এবং পর্দার সঙ্গে ব্যবহারের উপযোগী সমস্ত দড়ি এবং অন্যান্য জিনিসপত্রও বহন করবে| এই সকল জিনিসপত্রের সঙ্গে অন্যান্য যা যা কাজকর্মের প্রযোজন হবে তার দায়িত্বেও থাকবে গের্শোন পরিবারের লোকরা|
27 From the mouth of Aaron and his sons the Gershonites will have word about all the things they are to do and take up; you are to give them their orders.যে সকল কাজ করা হবে হারোণ এবং তার পুত্ররা তার প্রতি লক্ষ্য রাখবে| গের্শোনের লোকরা যে সব জিনিসপত্র বহন করবে এবং যে সব কাজ করবে, তার প্রত্যেকরি প্রতি হারোণ এবং তার পুত্ররা লক্ষ্য রাখবে| যে সব জিনিসপত্র তারা বহন করবে তার দায়িত্বও তুমি তাদের দেবে|
28 This is the work of the family of the Gershonites in the Tent of meeting, and they will be under the direction of Ithamar, the son of Aaron the priest.যাজক হারোণের পুত্র ঈথামরের নির্দেশ অনুসারে সমাগম তাঁবুর জন্য গের্শোন পরিবারগোষ্ঠীর লোকরা এই কাজগুলোই করবে|”
29 The sons of Merari are to be numbered by families, in the order of their fathers' houses;“মরারি পরিবারগোষ্ঠীর সকল পরিবার এবং পরিবারগোষ্ঠীর সকল পুরুষদের গণনা করো|
30 Every one from thirty to fifty years old who is able to do the work of the Tent of meeting.সেনাবাহিনীতে কাজ করেছিল এমন 30 থেকে 50 বছরের বয়স্ক সব পুরুষের সংখ্যা গণনা করো| সমাগম তাঁবুর জন্য তারা এই বিশেষ ধরণের কাজ করবে|
31 And this is their part in the work of the Tent of meeting: the transport of the boards and the rods of the Tent, with the pillars and their bases;যখন তুমি ভ্রমণ করবে তখন তাদের কাজ হল সমাগম তাঁবুর কাঠামো বহন করা| তারা অবশ্যই পবিত্র তাঁবুর বন্ধনী, স্তম্ভ এবং ভিত্তিগুলোকে বহন করবে|
32 And the pillars of the open space outside it, with their bases and their nails and cords and all the instruments used, and everything which has to be done there; all the instruments for which they are responsible are to be numbered by name.প্রাঙ্গণের চারপাশের স্তম্ভগুলি, ভিত্তিগুলি, তাঁবুর খুঁটিগুলি, সমস্ত দড়ি এবং প্রাঙ্গণের চারপাশের খুঁটির জন্যে যা কিছু ব্যবহৃত হয় সব কিছু তারা অবশ্যই বহন করবে| নামের তালিকা তৈরী করে প্রত্যেক ব্যক্তিকে নিশ্চিত করে বলে দাও তাকে কোন কোন জিনিস বহন করতে হবে|
33 This is the work which the sons of Merari are to do in connection with the Tent of meeting, under the direction of Ithamar, the son of Aaron the priest.সমাগম তাঁবুর কাজে সেবা করার জন্যেই মরারি পরিবারের লোকদের এই সব কাজ করতে হবে| যাজক হারোণের পুত্র ঈথামরের নির্দেশ অনুসারে এই কাজগুলি তারা করবে|”
34 So Moses and Aaron and the chiefs of the people took in hand the numbering of the sons of the Kohathites, by families, in the order of their fathers' houses;মোশি, হারোণ এবং ইস্রায়েলের দলনেতারা কহাতের লোকদের তাদের পরিবার এবং পরিবারগোষ্ঠী অনুসারেই গণনা করেছিল|
35 Numbering all those from thirty to fifty years old who were able to do the work in the Tent of meeting;ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক যেসব পুরুষ সমাগম তাঁবুতে বিশেষ কাজের দায়িত্বে ছিল তাদের সংখ্যা গণনা করেছিল|
36 And the number of all these was two thousand, seven hundred and fifty.কহাত্ পরিবারের 2,750 জন পুরুষ এই কাজের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়েছিল|
37 This is the number of those of the Kohathites who did the work in the Tent of meeting, as they were numbered by Moses and Aaron at the order of the Lord.সুতরাং সমাগম তাঁবুর জন্য বিশেষ ধরণের কাজের দায়িত্ব কহাত্ পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল| প্রভু মোশিকে যে ভাবে কাজ করতে বলেছিলেন, মোশি এবং হারোণ ঠিক সেই ভাবেই সেসব কাজ করেছিল|
38 And those of the sons of Gershon who were numbered by families,গের্শোনের গোষ্ঠীকেও গণনা করা হয়েছিল|
39 All those from thirty to fifty years old who were able to do the work in the Tent of meeting,সেনাবাহিনীতে কাজ করেছিল এমন 30 থেকে 50 বছর বয়স্ক সব পুরুষকেই তারা গণনা করেছিল| তাদের সমাগম তাঁবুর জন্য বিশেষ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল|
40 Who were numbered by families in the order of their fathers' houses, were two thousand, six hundred and thirty.গের্শোন পরিবারগোষ্ঠীর 2,630 জন পুরুষ এই কাজের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়েছিল|
41 This is the number of the sons of Gershon who did the work in the Tent of meeting, as they were numbered by Moses and Aaron at the order of the Lord.সমাগম তাঁবুর জন্য বিশেষ কাজের দায়িত্ব গের্শোন পরিবারগোষ্ঠীর এইসব ব্যক্তির ওপরেই দেওয়া হয়েছিল| প্রভু মোশিকে যেভাবে কাজ করতে বলেছিলেন, মোশি এবং হারোণ ঠিক সেভাবেই সেসব কাজ করেছিল|
42 And those of the sons of Merari who were numbered by families, in the order of their fathers' houses,মরারি পরিবারগোষ্ঠীর সব পরিবার এবং গোষ্ঠীর পুরুষদের গণনা করা হয়েছিল|
43 All those from thirty to fifty years old who did the work in the Tent of meeting,সেনাবাহিনীতে কাজ করেছিল এমন 30 থেকে 50 বছর বয়স্ক সকল পুরুষের সংখ্যাই গণনা করা হয়েছিল| তাদের সমাগম তাঁবুর জন্য বিশেষ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল|
44 Who were numbered by families, were three thousand, two hundred.মরারি পরিবারগোষ্ঠীর 3,200 জন পুরুষ এইসব কাজের জন্যে উপযুক্ত বলে বিবেচিত হয়েছিল|
45 This is the number of the sons of Merari, numbered by Moses and Aaron at the order of the Lord.সুতরাং মরারি পরিবারগোষ্ঠীর এইসব ব্যক্তির ওপরেই বিশেষ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল| প্রভু মোশিকে যে ভাবে কাজ করতে বলেছিলেন, মোশি এবং হারোণ ঠিক সেভাবেই কাজ করেছিল|
46 And all the Levites who were numbered by Moses and Aaron and the chiefs of the people, by families, in the order of their fathers' houses,মোশি, হারোণ এবং ইস্রায়েলের অন্যান্য দলনেতারা লেবীয় পরিবারগোষ্ঠীর জনসংখ্যা গণনা করেছিল| তারা প্রত্যেক পরিবার এবং পরিবারগোষ্ঠীর লোকসংখ্যা গণনা করেছিল|
47 Those from thirty to fifty years old who were able to do the work of the Tent of meeting and of its transport,সেনাবাহিনীতে কাজ করেছিল এমন 30 থেকে 50 বছর বয়স্ক সব পুরুষের সংখ্যাই গণনা করা হয়েছিল| তাদের সমাগম তাঁবুর জন্য বিশেষ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল| স্থানান্তরে ভ্রমণের সময় এরা সমাগম তাঁবু বহনের কাজ করেছিল|
48 Came to eight thousand, five hundred and eighty.মোট লোকসংখ্যা ছিল 8,580 জন|
49 At the order of the Lord they were numbered by Moses, every one in relation to his work and to his part in the transport; so they were numbered by Moses at the order of the Lord.সুতরাং প্রভু মোশিকে যেভাবে আদেশ করেছিলেন সেই ভাবে প্রত্যেক লোককে গণনা করা হয়েছিল| প্রত্যেক ব্যক্তিকে তার নিজের কাজ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল তাকে অবশ্যই কোনো না কোন জিনিসপত্র বহন করতে হবে| প্রভু যেভাবে কাজ সম্পন্ন করার আদেশ দিয়েছিলেন সেই ভাবেই এইসব কাজ সম্পাদিত হয়েছিল|
Bengali Bible