Numbers 2 - WEB (Bengali)
1 Yahweh spoke to Moses and to Aaron, saying,প্রভু মোশি এবং হারোণকে বললেন:
2 "The children of Israel shall encamp every man by his own standard, with the ensigns of their fathers' houses: at a distance from the tent of meeting shall they encamp around it."“ইস্রায়েলীয়র সমাগম তাঁবুর চারপাশে কিছুটা দূরত্ব রেখে তাদের শিবির তৈরী করবে| প্রত্যেক ব্যক্তি তার গোষ্ঠীর নিজস্ব পতাকার কাছে শিবির স্থাপন করবে|”
3 Those who encamp on the east side toward the sunrise shall be of the standard of the camp of Judah, according to their divisions: and the prince of the children of Judah shall be Nahshon the son of Amminadab.“পূর্বদিকে, যে দিকে সূর্য়োদয হয়, সেদিকে থাকবে যিহূদার শিবিরের পতাকা| যিহূদার লোকরা এই পতাকার কাছেই শিবির স্থাপন করবে| অম্মীনাদবের পুত্র নহশোন হলেন যিহূদার লোকদের নেতা|
4 His division, and those who were numbered of them, were seventy-four thousand six hundred.তার দলে পুরুষের সংখ্যা 74,600 জন|
5 Those who encamp next to him shall be the tribe of Issachar: and the prince of the children of Issachar shall be Nethanel the son of Zuar.“যিহূদা পরিবারগোষ্ঠীর ঠিক পরেই ইষাখরের পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে| সূযারের পুত্র নথনেল ইষাখরের লোকদের নেতা|
6 His division, and those who were numbered of it, were fifty-four thousand four hundred.তার দলে পুরুষের সংখ্যা ছিল 54,400 জন|
7 The tribe of Zebulun: and the prince of the children of Zebulun shall be Eliab the son of Helon.“যিহূদার পরিবারগোষ্ঠীর ঠিক পরেই সবূলূনের পরিবারগোষ্ঠীও শিবির স্থাপন করবে| হেলোনের পুত্র ইলীয়াব সবূলূনের লোকদের নেতা|
8 His division, and those who were numbered of it, were fifty-seven thousand four hundred.তার দলে পুরুষের সংখ্যা 57,400 জন|
9 All who were numbered of the camp of Judah were one hundred eighty-six thousand four hundred, according to their divisions. They shall set out first.“যিহূদার শিবিরের মোট লোকসংখ্যা 1,86,400 জন| এদের বিভিন্ন পরিবারগোষ্ঠীতে বিভক্ত করা হয়েছে| স্থানান্তরে ভ্রমণ করার সময় যিহূদার গোষ্ঠী প্রথমে অগ্রসর হবে|
10 "On the south side shall be the standard of the camp of Reuben according to their divisions. The prince of the children of Reuben shall be Elizur the son of Shedeur.“পবিত্র তাঁবুর দক্ষিণ দিকে রূবেণের শিবিরের পতাকা থাকবে| প্রত্যেক গোষ্ঠী তার পতাকার কাছে শিবির স্থাপন করবে| শদেযূরের পুত্র ইলীষুর হলেন রূবেণের লোকদের নেতা|
11 His division, and those who were numbered of it, were forty-six thousand five hundred.এই দলে পুরুষের সংখ্যা ছিল 46,500 জন|
12 "Those who encamp next to him shall be the tribe of Simeon. The prince of the children of Simeon shall be Shelumiel the son of Zurishaddai.“রূবেণের পরিবারগোষ্ঠীর ঠিক পরেই শিমিযোনের পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে| সূরীশদ্দেযের পুত্র শলুমীযেল হলেন শিমিযোনের লোকদের নেতা|
13 His division, and those who were numbered of them, were fifty-nine thousand three hundred.এই দলে পুরুষের সংখ্যা ছিল 59,300 জন|
14 "The tribe of Gad: and the prince of the children of Gad shall be Eliasaph the son of Reuel.“রূবেণের লোকদের শিবিরের ঠিক পরেই গাদের পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে| দ্য়ুযেলের পুত্র ইলীয়াসফ হলেন গাদের লোকদের নেতা|
15 His division, and those who were numbered of them, were forty-five thousand six hundred fifty.এই দলে পুরুষের সংখ্যা ছিল 45,650 জন|
16 "All who were numbered of the camp of Reuben were one hundred fifty-one thousand four hundred fifty, according to their hosts. They shall set out second.“রূবেণের শিবিরের এই গোষ্ঠীগুলির মোট পুরুষের সংখ্যা 1,51,450 জন| স্থানান্তরে ভ্রমণকালে রূবেণের শিবিরের লোকরা দ্বিতীয় স্থানে থাকবে|
17 "Then the tent of meeting shall set out, with the camp of the Levites in the midst of the camps. As they encamp, so shall they set out, every man in his place, by their standards.“ভ্রমণকালে লেবীয় লোকরা রূবেণের লোকদের ঠিক পরেই থাকবে| অন্যান্য শিবিরের মাঝখানে সমাগম তাঁবু তাদের সঙ্গেই থাকবে| এমনকি ভ্রমণের সময়ও লোকরা তাদের শিবিরগুলি একই ক্রমানুসারে স্থাপন করবে| প্রত্যেক ব্যক্তি তার পারিবারিক পতাকার কাছে থাকবে|
18 "On the west side shall be the standard of the camp of Ephraim according to their divisions: and the prince of the children of Ephraim shall be Elishama the son of Ammihud.“ইফ্রয়িম শিবিরের পতাকা পশ্চিম দিকে থাকবে| ইফ্রয়িমের পরিবারগোষ্ঠী এই পতাকার কাছেই শিবির স্থাপন করবে| অম্মীহূদের পুত্র ইলীশামা হল ইফ্রয়িমের লোকদের নেতা|
19 His division, and those who were numbered of them, were forty thousand five hundred.এই দলে পুরুষের সংখ্যা 40,500 জন|
20 "Next to him shall be the tribe of Manasseh: and the prince of the children of Manasseh shall be Gamaliel the son of Pedahzur.“ইফ্রয়িমের পরিবারের ঠিক পরেই মনঃশি পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে| পদাহসূরের পুত্র গমলীযেল হলেন মনঃশি লোকদের নেতা|
21 His division, and those who were numbered of them, were thirty-two thousand two hundred.এই দলে পুরুষের সংখ্যা ছিল 32,200 জন|
22 "The tribe of Benjamin: and the prince of the children of Benjamin shall be Abidan the son of Gideoni.“ইফ্রয়িমের পরিবারের ঠিক পরেই বিন্যামীনের পরিবারগোষ্ঠীও শিবির স্থাপন করবে| গিদিযোনির পুত্র অবীদান হল বিন্যামীনের লোকদের দলপতি|
23 His host, and those who were numbered of them, were thirty-five thousand four hundred.এই দলে পুরুষের সংখ্যা ছিল 35,400 জন|
24 "All who were numbered of the camp of Ephraim were one hundred eight thousand one hundred, according to their divisions. They shall set out third.“ইফ্রয়িমের শিবিরে সেনাদল হিসাবে যাদের গণনা করা হয়েছিল তাদের মোট পুরুষের সংখ্যা 1,08,100 জন| স্থানান্তরে ভ্রমণকালে এদের পরিবার তৃতীয় স্থানে থাকবে|
25 "On the north side shall be the standard of the camp of Dan according to their divisions: and the prince of the children of Dan shall be Ahiezer the son of Ammishaddai.“দানের শিবিরের পতাকা তাঁবুর উত্তর দিকে থাকবে| দানের পরিবারগোষ্ঠী এই শিবিরেই থাকবে| অম্মীশদ্দযের পুত্র অহীযেষর হল দানের লোকদের নেতা|
26 His division, and those who were numbered of them, were sixty-two thousand seven hundred.এই গোষ্ঠীর পুরুষের সংখ্যা ছিল 62,700 জন|
27 "Those who encamp next to him shall be the tribe of Asher: and the prince of the children of Asher shall be Pagiel the son of Ochran.“আশের পরিবারগোষ্ঠীর লোকরা দানের পরিবারগোষ্ঠীর ঠিক পরেই শিবির স্থাপন করবে| অক্রণের পুত্র পগীযেল হলেন আশেরের লোকদের নেতা|
28 His division, and those who were numbered of them, were forty-one thousand and five hundred.এই দলে পুরুষের সংখ্যা ছিল 41,500 জন|
29 "The tribe of Naphtali: and the prince of the children of Naphtali shall be Ahira the son of Enan.“নপ্তালির পরিবারগোষ্ঠী দানের গোষ্ঠীর ঠিক পরেই শিবির স্থাপন করবে| ঐননের পুত্র অহীরঃ হল নপ্তালির লোকদের নেতা|
30 His division, and those who were numbered of them, were fifty-three thousand four hundred.এই দলে পুরুষের সংখ্যা ছিল 53,400 জন|
31 "All who were numbered of the camp of Dan were one hundred fifty-seven thousand six hundred. They shall set out last by their standards."দানের শিবিরের মোট পুরুষের সংখ্যা 1,57,600 জন| স্থানান্তরে ভ্রমণকালে এরা সকলের শেষে থাকবে| প্রত্যেক ব্যক্তি তার পারিবারিক পতাকার সঙ্গে থাকবে|”
32 These are those who were numbered of the children of Israel by their fathers' houses. All who were numbered of the camps according to their hosts were six hundred three thousand five hundred fifty.সুতরাং এরাই হল ইস্রায়েলের জনগণ| পরিবার অনুসারে তাদের গণনা করা হতো| শিবিরে গোষ্ঠী অনুসারে গণনাকৃত ইস্রায়েলের মোট পুরুষের সংখ্যা 6,03,550 জন|
33 But the Levites were not numbered among the children of Israel; as Yahweh commanded Moses.মোশি প্রভুর কথা মান্য করল এবং ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে লেবীয় লোকদের গণনা করল না|
34 Thus the children of Israel did. According to all that Yahweh commanded Moses, so they encamped by their standards, and so they set out, everyone by their families, according to their fathers' houses.প্রভু মোশিকে যা যা বলেছিলেন, ইস্রায়েলের লোকরা তার প্রত্যেকটিই পালন করেছিল| প্রত্যেক গোষ্ঠী তার নিজস্ব পতাকার কাছেই শিবির স্থাপন করত এবং প্রত্যেক ব্যক্তি তার পরিবার ও পরিবারগোষ্ঠীর সঙ্গেই যাত্রা করত|
Bengali Bible