Cross Reference
মথি 5:4
ধন্য সেইলোকেরা যাঁরা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে৷
যাকোবের পত্র 1:12
পরীক্ষার সময়ে য়ে ধৈর্য্য ধরে ও স্থির থাকে সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন৷ ঈশ্বরকে যাঁরা ভালবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিশ্রুতি দিয়েছেন৷
মথি 5:6
ধন্য সেইলোকেরা, যাঁরা ন্যায়পরায়ণতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত কারণ তারা তৃপ্ত হবে৷
ইসাইয়া 61:1
প্রভুর দাস বলেন, “প্রভু, আমার সদাপ্রভু, তাঁর আত্মা আমার মধ্যে দিয়েছেন|’ গরীবদের সঙ্গে কথা বলবার জন্য, তাদের ভগ্নহৃদয়ের ক্ষতে বন্ধনী জড়াবার জন্য এবং দুঃখীকে আরাম দেবার জন্য প্রভু আমাকে মনোনীত করেছেন| ঈশ্বর আমাকে পাঠিয়েছেন নির্য়াতিতদের ও বন্দীদের জানাতে যে, তারা মুক্ত হচ্ছে|
ইসাইয়া 55:1
“আমার তৃষ্ণার্ত মানুষেরা এসে জল পান করো| নিজেদের অর্থ না থাকলেও বিষন্ন হযো না| যতক্ষণ না ক্ষুধা-তৃষ্ণা মেটে ততক্ষণ খাও এবং পান কর| খাদ্য ও দ্রাক্ষারসের জন্য কোন অর্থ লাগবে না|
লুক 1:53
ক্ষুধার্তকে তিনি উত্তম দ্রব্য দিয়ে তৃপ্ত করেন; আর বিত্তবানকে নিঃস্ব করে বিদায় করেন৷
লুক 6:25
তোমরা যাঁরা আজ পরিতৃপ্ত, ধিক্ তোমাদের, কারণ তোমরা ক্ষুধার্ত হবে৷ তোমরা যাঁরা আজ হাসছ, ধিক্ তোমাদের, কারণ তোমরা কাঁদবে, শোক করবে৷
করিন্থীয় ১ 4:11
এই মুহূর্ত পর্যন্ত আমরা ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছি৷ আমাদের পরণে জীর্ণ বস্ত্র, আমাদের চপেটাঘাত করা হচ্ছে, আমাদের বাসস্থান বলতে কোন কিছু নেই৷
যেরেমিয়া 31:13
যুবতীরা আনন্দে নৃত্য করবে| যুবক ও বৃদ্ধরাও সেই নৃত্যে অংশ নেবে| আমি তাদের শোককে আনন্দে পরিণত করব| আমি ইস্রায়েলের লোকদের আরাম দেব এবং দুঃখের বদলে তাদের আনন্দ দেব|
যেরেমিয়া 31:9
তারা কাঁদতে কাঁদতে ফিরে আসবে কিন্তু আমি তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেব| আমি তাদের জলপ্রবাহের পাশ দিয়ে নেতৃত্ব দেব| আমি তাদের মসৃণ রাস্তার ওপর নেতৃত্ব দেব যাতে তারা হোঁচট না খায়| আমি এরকম করব য়েহেতু আমি ইস্রায়েলের পিতা এবং ইফ্রযিম আমার প্রথম সন্তান|
যোহন 6:35
যীশু তাদের বললেন, ‘আমিই সেই রুটি যা জীবন দান করে৷ য়ে কেউ আমার কাছে আসে সে কখনও ক্ষুধার্ত হবে না, কখনও তার পিপাসা পাবে না৷
पপ্রত্যাদেশ 7:16
এরা আর কখনও ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হবে না, এদের গায়ে রোদ বা তার প্রখর তাপও লাগবে না৷
ইসাইয়া 30:19
প্রভুর লোকরা সিয়োন পর্বতের ওপর জেরুশালেমে বাস করবে| তোমরা এন্দনরত থাকবে না| প্রভু তোমাদের কান্না শুনবেন এবং তিনি তোমাদের আরাম দেবেন| প্রভু তোমাদের কথা শুনবেন এবং তিনি তোমাদের কৃপা করবেন|
সামসঙ্গীত 17:15
আমি বিচারের জন্য প্রার্থনা করেছি| তাই হে প্রভু আমি আপনাকে দেখবো এবং হে প্রভু, আপনাকে দেখে পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হব|
ইসাইয়া 12:1
আর সেদিন তুমি বলবে:“হে প্রভু আমি তোমার প্রশংসা করি! তুমি আমার প্রতি রুদ্ধ ছিলে| কিন্তু এখন আর আমার প্রতি রুষ্ট থেকো না! আমার প্রতি তোমার ভালোবাসা প্রদর্শন কর|”
ইসাইয়া 25:6
সেই সময়, প্রভু সর্বশক্তিমান এই পর্বতের সমস্ত জাতিকে এক ভুরিভোজে আপ্য়াযিত করবেন| সেই ভোজে সেরা খাদ্য ও পানীয় থাকবে| মাংস হবে নরম ও সুস্বাদু|
ইসাইয়া 44:3
“তৃষ্ণার্ত লোকদের আমি জল দেব| শুষ্ক জমিতে আমি জল প্রবাহ বইয়ে দেব| তোমাদের শিশুদের মধ্যে আমি আমার আত্মা ঢেলে দেব, মনে হবে যেন তোমাদের সন্তানদের ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে|
ইসাইয়া 49:9
তোমরা কয়েদীদের বলবে: ‘কারাগার থেকে বেরিয়ে এসো|’ অন্ধকারে থাকা লোকদের তোমরা বলবে, ‘বেরিয়ে এসো অন্ধকার জগত থেকে!’ ভ্রমণ করতে করতে লোকে খাবে| নিস্ফলা পাহাড়েও তারা খাবার পাবে|
ইসাইয়া 57:17
এই লোকরা খারাপ কাজ করেছিল বলে আমিই রুদ্ধ হয়েছিলাম| তাই আমি ইস্রায়েলকে শাস্তি দিয়েছিলাম এবং ইস্রায়েল আমাকে ত্যাগ করেছিল| সে তার ইচ্ছে মতো যেখানে খুশি চলে গিয়েছিল|
ইসাইয়া 65:13
তাই প্রভু, আমার সদাপ্রভু বলেন, “যদিও আমার দাসরা খাবে, তোমরা ক্ষুধার্ত থেকে যাবে| আমার দাসরা পান করতে পারলেও তোমরা তৃষ্ণার্ত থাকবে| আমার দাসরা সুখী হলেও তোমরা দুষ্ট লোকরা লজ্জিত হবে|
ইসাইয়া 66:10
জেরুশালেম সুখী হও| জেরুশালেমকে যারা ভালবাসে তারা সুখী হও| দুঃখ জনক ঘটনা জেরুশালেমে ঘটেছে| তাই তোমাদের কেউ কেউ বিষন্ন| কিন্তু এখন তোমাদের খুশি হওয়া উচিত্|
যেরেমিয়া 9:1
যদি আমার মাথা ভর্তি জল থাকতো, যদি আমার চোখ অশ্রু-জলের ঝর্ণা হতো তাহলে আমি আমার লোকেদের ধ্বংসের জন্য সারা দিনরাত কাঁদতাম|
যেরেমিয়া 13:17
যদি তোমরা প্রভুর কথা না শোন, তোমাদের অহঙ্কার আমাকে ভীষণ দুঃখ দেবে| আমি মুখ লুকিয়ে চিত্কার করে কাঁদব| আমার চোখ দিয়ে অঝোরে অশ্রু-ধারা বইতে থাকবে| কারণ প্রভুর পালকে বন্দী করে নিয়ে যাওয়া হবে|
যেরেমিয়া 31:18
ইফ্রযিমের কান্না আমি শুনতে পেয়েছি| ইফ্রযিম কাঁদতে কাঁদতে বলছে: ‘প্রভু আপনি আমাকে সত্যি শাস্তি দিয়েছেন এবং আমি আমার শিক্ষা পেয়ে গিয়েছি| আমি ছিলাম একটি বাছুরের মতো যাকে কখনও শিক্ষা দেওয়া হয়নি| আপনিই আমার প্রভু ঈশ্বর| অনুগ্রহ করে আমার শাস্তি তুলে নিন| আমি আপনার কাছে ফিরে আসব|
যেরেমিয়া 31:25
যারা ক্লান্ত এবং অসুস্থ তাদের আমি বিশ্রাম ও শক্তি য়োগাব এবং যারা দুঃখিত ছিল তাদের ইচ্ছাসমূহ পূর্ণ করব|”
এজেকিয়েল 7:16
“কিন্তু কিছু লোক পালাবে| ঐ অবশিষ্টরা পাহাড়ে দৌড়ে যাবে| কিন্তু তারা সুখী হবে না তাদের পাপের জন্য দুঃখ বোধ করবে| তারা ঘুঘুর মত গোঙাবে|
এজেকিয়েল 9:4
তখন প্রভু (মহিমা) তাকে বললেন, “জেরুশালেম শহরের মধ্য দিয়ে যাও| সেই সব লোক যারা শহরের লোকদের ভয়ঙ্কর কাজকর্মের জন্য দুঃখ করে এবং মনমরা তাদের প্রত্যেকের কপালে দাগ দাও|”
যোহন 4:10
এর উত্তরে যীশু তাকে বললেন, ‘তুমি যদি জানতে য়ে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছ থেকে খাবার জন্য জল চাইছেন৷ তাহলে তুমিই আমার কাছে জল চাইতে আর আমি তোমাকে জীবন্ত জল দিতাম৷’
যোহন 7:37
পর্বের শেষ দিন, য়ে দিনটি বিশেষ দিন, সেই দিন যীশু উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, ‘কারোর যদি পিপাসা পেয়ে থাকে তবে সে আমার কাছে এসে পান করুক৷
যোহন 11:35
যীশু কেঁদে ফেললেন৷
যোহন 16:20
আমি তোমাদের সত্যি বলছি, তোমরা কাঁদবে, ব্যথিত হবে, কিন্তু জগত সংসার তাতে আনন্দিত হবে৷ তোমরা দুঃখে ভারাক্রান্ত হবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে৷
রোমীয় 9:1
আমি খ্রীষ্টেতে আছি এবং সত্যি বলছি৷ পবিত্র আত্মা দ্বারা পরিচালিত আমার বিবেকও বলছে য়ে আমি মিথ্যা বলছি না৷
করিন্থীয় ২ 1:4
আর আমার যাওয়া যদি ঠিক বলে মনে হয় তবে তারা আমার সঙ্গেই যাবে৷
আদিপুস্তক 17:17
ঈশ্বরকে য়ে তিনি মান্য করেন এই কথা বোঝাবার জন্যে অব্রাহাম আভূমি মাথা নত করলেন| কিন্তু তিনি নিজের মনে হেসে বললেন, “আমার 100 বছর বয়স| আমার আর সন্তান হতে পারে না| এবং সারার 90 বছর বয়স| সে সন্তানের জন্ম দিতে পারবে না|”
করিন্থীয় ২ 7:10
কারণ ঈশ্বরের ইচ্ছানুসারে দুঃখ মানুষের হৃদয়ে ও জীবনে অনুতাপ আনে আর তা মুক্তির দিকে নিয়ে যায় এবং তাতে আমাদের দুঃখ করার কিছু নেই৷ কিন্তু এই জগতের দেওযা দুঃখ মানুষকে অনন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয়৷
করিন্থীয় ২ 11:27
অনেকবার অনাহারে দিন কাটিয়েছি, যথেষ্ট পোশাকের অভাবে প্রচণ্ড শীতে কষ্ট পেয়েছি৷
করিন্থীয় ২ 12:10
যখন কোন সঙ্কটের মধ্য দিয়ে যাই তখনও আমি আনন্দ পাই৷ যখন অন্যরা আমায় নির্য়াতন করে তাতে আমি আনন্দ পাই; যখন আমার সমস্যা থাকে তখনও আমি আনন্দ পাই৷ এইসব আমি খ্রীষ্টের জন্য সহ্য করি, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি বলবান৷
যাকোবের পত্র 1:2
আমার ভাই ও বোনেরা, তোমরা যখন নানারকম প্রলোভনের মধ্যে পড়, তখন তা মহা আনন্দের বিষয় বলে মনে কর৷
পিতরের ১ম পত্র 1:6
আপাততঃ বিভিন্ন দুঃখ কষ্ট তোমাদের ব্যথিত করলেও ঐ কথা ভেবে তোমরা আনন্দ কর৷
पপ্রত্যাদেশ 21:3
পরে আমি সিংহাসন থেকে এক উদাত্ত নির্ঘোষ শুনতে পেলাম, যা ঘোষণা করছে, ‘এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বাস করবেন ও তাদের ঈশ্বর হবেন৷
করিন্থীয় ২ 6:10
একদিকে মনে হয় আমরা দুঃখ পাচ্ছি কিন্তু আমরা সদাই আনন্দ করছি৷ মনে হয় আমরা নিঃস্ব, তবু সবকিছুই আমাদের আছে৷ ধরে নেওয়া হয় আমরা দরিদ্র কিন্তু আমরা অপরকে ধনবান করি৷
আদিপুস্তক 21:6
এবং সারা বললেন, “ঈশ্বর আমাকে আনন্দিত করেছেন| য়ে শুনবে সেই আমার সুখে সুখী হবে|
সামসঙ্গীত 6:6
হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে আমি নিজেকে ক্ষয করেছি| আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে|
সামসঙ্গীত 28:7
প্রভুই আমার শক্তি, তিনিই আমার ঢাল| আমি তাঁকে বিশ্বাস করেছি| তিনি আমায় সাহায্য করেছেন| আমি প্রচণ্ড খুশী! এবং তাই আমি তাঁর প্রশংসা করে গান গাইছি|
সামসঙ্গীত 30:11
আমি প্রার্থনা করেছিলাম এবং আপনি আমায় সাহায্য করেছেন! আপনি আমার কান্নাকে নৃত্যে পরিণত করেছেন| আপনি আমায় চটের বস্ত্র সরিয়ে দিয়ে আনন্দ দিয়ে ঢেকে দিয়েছেন|
সামসঙ্গীত 42:1
হরিণ য়েমন ঝর্ণার জলের জন্য তৃষ্ণার্ত থাকে, সেইভাবে হে ঈশ্বর, আমার আত্মাও আপনার জন্য তৃষ্ণার্ত|
সামসঙ্গীত 63:1
ঈশ্বর, আপনিই আমার ঈশ্বর| আমি আপনাকে ভীষণভাবে চাই| রৌদ্রদগ্ধ শুকনো জমির মত, আমার দেহ ও আত্মা আপনার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে|
সামসঙ্গীত 65:4
ঈশ্বর, আপনিই আপনার লোকদের মনোনীত করেন| আপনার মন্দিরে এসে আপনার উপাসনা করার জন্য আপনিই আমাদের মনোনীত করেছেন| আপনার মন্দিরে, আপনার পবিত্র প্রাসাদে, য়ে সব মনোরম জিনিস আছে, তাই দিয়ে আমরা সন্তুষ্ট হব!
সামসঙ্গীত 107:9
ঈশ্বর তৃষিত আত্মার তৃষ্ণা নিবৃত্ত করেন; ঈশ্বর সুন্দর জিনিস দিয়ে ক্ষুধিত আত্মার সন্তুষ্টি করেন|
সামসঙ্গীত 119:136
লোকে আপনার শিক্ষামালাকে মান্য করে না| সেইজন্য আমি এত কেঁদেছি য়ে আমার চোখের জলে একটা নদী বইয়ে দিয়েছি|
সামসঙ্গীত 126:1
সিয়োন থেকে নির্বাসিত লোকদের প্রভু যখন ফিরিয়ে আনলেন, সেই সময় য়েন স্বপ্নের মতই ছিলো!
সামসঙ্গীত 126:5
কোন ব্যক্তি যখন বীজ বোনে তখন হয়তো সে বিমর্ষ থাকে| কিন্তু যখন সে ফসল সংগ্রহ করে তখন সে খুশী হয়|
সামসঙ্গীত 143:6
প্রভু, আমার দু হাত তুলে আপনার কাছে প্রার্থনা করি, য়েমন করে শুকনো জমি বৃষ্টির প্রতীক্ষা করে তেমন করে আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করি|
উপদেশক 7:2
উত্সবের গৃহে যাওয়ার চেয়ে শোকের গৃহে যাওয়া ভাল| কেন? কারণ শোকের গৃহে লোকরা সত্যিই জানবে য়ে সব মানুষই মরণশীল|