Leviticus 2:4-13 in Bengali

Leviticus 2:4
“যখন কোন লোক উনুনে সেঁকা রুটি নৈবেদ্য উপহার দেয় তখন তা যেন অবশ্যই খামিরবিহীন রুটি হয় ইস্রায়েলে মিহি ময়দা ও তেল দিয়ে তৈরী, অথবা যেন তেল মেশানো সরুচাকলী হয়|

Leviticus 2:5
যদি তুমি সেঁকাপাত্রে সেঁকা শস্য নৈবেদ্য আনো, তা হলে তা যেন অবশ্যই তেল মেশানো খামিরবিহীন গুঁড়ো ময়দার তৈরী হয়|

Leviticus 2:6
তুমি অবশ্যই সেটা টুকরো টুকরো করবে এবং তার ওপর তেল ঢালবে| এটি হল শস্য নৈবেদ্য|

Leviticus 2:7
যদি তুমি কড়ায় ভাজা শস্য নৈবেদ্য নিয়ে আসো, তখন যেন তা তেল মেশানো গুঁড়ো ময়দা দিয়ে তৈরী হয়|

Leviticus 2:8
“তুমি অবশ্যই এই সব জিনিস থেকে তৈরী শস্য নৈবেদ্যগুলি প্রভুর কাছে আনবে| ইস্রায়েলেজকের কাছে সেগুলি নিয়ে ইস্রায়েলেবে এবং সে সেগুলিকে বেদীর ওপর রাখবে|

Leviticus 2:9
তারপর যাজক শস্য নৈবেদ্যর কিছু অংশ নেবে এবং এই স্মারক নৈবেদ্য, বেদীর ওপর পোড়াবে| এই নৈবেদ্য আগুনের তৈরী| এর সুগন্ধ প্রভুকে খুশী করে|

Leviticus 2:10
পড়ে থাকা শস্য নৈবেদ্য হারোণ ও তার পুত্রদের জন্য| প্রভুকে দেওয়া এই আগুনে তৈরী নৈবেদ্য অত্যন্ত পবিত্র|

Leviticus 2:11
“তোমরা অবশ্যই খামির মেশানো কোন শস্য নৈবেদ্য প্রভুকে দেবে না| তোমরা খামির বা মধু আগুনে ঝলসে প্রভুকে নৈবেদ্য হিসেবে দেবে না|

Leviticus 2:12
প্রথম ফসল থেকে আনা নৈবেদ্য হিসেবে তোমরা খামির ও মধু প্রভুর কাছে আনতে পারো, কিন্তু খামির ও মধু সুগন্ধ হয়ে উবে যাওয়ার জন্য বেদীর ওপর যেন পোড়ানো না হয়|

Leviticus 2:13
তোমাদের আনা প্রতিটি শস্য নৈবেদ্যে তোমরা অবশ্যই লবণ দেবে| ঈশ্বরের নিয়মের লবণ যেন তোমাদের শস্য নৈবেদ্য থেকে বাদ না পড়ে| তোমাদের সমস্ত নৈবেদ্যর সঙ্গে অবশ্যই লবণ আনবে|

Bengali Bible