John 5 - BBE (Bengali)

1 After these things there was a feast of the Jews, and Jesus went up to Jerusalem.এরপর ইহুদীদের এক বিশেষ পর্বের সময় এলে যীশু জেরুশালেমে গেলেন৷

2 Now in Jerusalem near the sheep-market there is a public bath which in Hebrew is named Beth-zatha. It has five doorways.জেরুশালেমে মেষ ফটকের কাছে একটা পুকুর ছিল৷ ইব্রীয়তে সেই পুকুরটিকে ‘বৈথেসদা’ বলত৷ এই পুকুরটির পাঁচটি চাঁদনী ঘাট ছিল;

3 In these doorways there were a great number of people with different diseases: some unable to see, some without the power of walking, some with wasted bodies.ঘাটের সেইসব চাতালে অনেক অসুস্থ লোক শুয়ে থাকত;

4 []তাদের মধ্যে কেউ কেউ অন্ধ, কেউ কেউ খোঁড়া এমনকি পঙ্গু রোগীও থাকত৷

5 One man was there who had been ill for thirty-eight years.সেখানে একজন লোক ছিল য়ে আটত্রিশ বছর ধরে রোগে ভুগছিল৷

6 When Jesus saw him there on the floor it was clear to him that he had been now a long time in that condition, and so he said to the man, Is it your desire to get well?যীশু তাকে সেখানে পড়ে থাকতে দেখলেন৷ তিনি জানতেন য়ে সে দীর্ঘদিন ধরে রোগে ভুগছে৷ তাই তাকে বললেন, ‘তুমি কি সুস্থ হতে চাও?’

7 The ill man said in answer, Sir, I have nobody to put me into the bath when the water is moving; and while I am on the way down some other person gets in before me.সেই অসুস্থ লোকটি বলল, ‘মহাশয় আমার এমন কোন লোক নেই, জল কেঁপে ওঠার সময় য়ে আমাকে পুকুরে নামিয়ে দেবে৷ আমি ওখানে পৌঁছানোর আগেই কেউ না কেউ আমার আগে পুকুরে নেমে পড়ে৷’

8 Jesus said to him, Get up, take your bed and go.যীশু তাকে বললেন, ‘ওঠ! তোমার বিছানা গুটিয়ে নাও, হেঁটে বেড়াও৷’

9 And the man became well straight away, and took up his bed and went. Now that day was the Sabbath.লোকটি সঙ্গে সঙ্গে ভাল হয়ে গেল, আর তার বিছানা তুলে নিয়ে হাঁটতে থাকল৷এ ঘটনা বিশ্রামবারে ঘটল,

10 So the Jews said to the man who had been made well, It is the Sabbath; and it is against the law for you to take up your bed.তাই য়ে লোকটি আরোগ্য লাভ করেছিল তাকে ইহুদীরা বলল, ‘আজ বিশ্রামবার, এভাবে তোমার বিছানা বয়ে বেড়ানো বিধি-ব্যবস্থা বিরুদ্ধ কাজ হচ্ছে৷’

11 He said to them, But he who made me well, said to me, Take up your bed and go.সে তখন তাদের বলল, ‘যিনি আমাকে সারিয়ে তুলেছেন তিনি বলেছিলেন, ‘তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও৷”

12 Then they put to him the question: Who is the man who said to you, Take it up and go?তারা সেই লোকটিকে জিজ্ঞেস করল, ‘কে তোমাকে বলেছে য়ে তোমার বিছানা গুটিয়ে নিয়ে হেঁটে বেড়াও?’

13 Now he who had been made well had no knowledge who it was, Jesus having gone away because of the number of people who were in that place.কিন্তু য়ে লোকটি আরোগ্যলাভ করেছিল সে জানত না, তিনি কে৷ কারণ সেই জায়গায় অনেক লোক ভীড় করেছিল এবং যীশু সেখান থেকে চলে গিয়েছিলেন৷

14 After a time Jesus came across him in the Temple and said to him, See, you are well and strong; do no more sin for fear a worse thing comes to you.পরে যীশু মন্দিরের মধ্যে সেই লোকটিকে দেখতে পেয়ে তাকে বললেন, ‘দেখ, তুমি এখন সুস্থ হয়ে গেছ; আর পাপ কোরো না, যাতে তোমার আরও খারাপ কিছু না হয়!’

15 The man went away and said to the Jews that it was Jesus who had made him well.এরপর সেই লোকটি ইহুদীদের কাছে গিয়ে বলল য়ে, যীশুই তাকে আরোগ্য দান করেছেন৷

16 And for this reason the Jews were turned against Jesus, because he was doing these things on the Sabbath.আর এই কারণেই ইহুদীরা যীশুকে নির্য়াতন করতে শুরু করল; কারণ তিনি বিশ্রামবারে এইসব কাজ করছিলেন৷

17 But his answer was: My Father is still working even now, and so I am working.তখন যীশু তাদের বললেন, ‘আমার পিতা সব সময় কাজ করে চলেছেন, তাই আমিও কাজ করি৷’

18 For this cause the Jews had an even greater desire to put Jesus to death, because not only did he not keep the Sabbath but he said God was his Father, so making himself equal with God.তখন ইহুদীরা যীশুকে হত্যা করার জন্য আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল৷ তারা বলল, ‘তিনি য়ে কেবল বিশ্রামবারে বিধি-ব্যবস্থার বিরুদ্ধ কাজ করছিলেন তাই নয়, তিনি ঈশ্বরকে তাঁর পিতা বলে সম্বোধন করেছিলেন৷ আর এইভাবে তিনি নিজেকে ঈশ্বরের সমান জাহির করছিলেন৷

19 So Jesus made answer and said, Truly I say to you, The Son is not able to do anything himself; he is able to do only what he sees the Father doing; whatever the Father does the Son does it in the same way.এর উত্তরে যীশু তাদের বললেন, ‘আমি তোমাদের সত্যি বলছি; পুত্র নিজে থেকে কিছু করতে পারেন না৷ পিতাকে যা করতে দেখেন কেবল তাই করতে পারেন৷ পিতা যা কিছু করেন পুত্রও তাই করেন৷

20 For the Father has love for the Son and lets him see everything which he does: and he will let him see greater works than these so that you may be full of wonder.পিতা পুত্রকে ভালবাসেন, আর পিতা যা কিছু করেন তা পুত্রকে দেখান আর এর থেকে আরো মহান মহান কাজ পুত্রকে তিনি দেখাবেন, তখন তোমরা আশ্চর্য হয়ে যাবে৷

21 In the same way, as the Father gives life to the dead, even so the Son gives life to those to whom he is pleased to give it.পিতা মৃতদের জীবন দান করেন, তেমনি পুত্রও যাকে ইচ্ছা করেন তাকে জীবন দেন৷

22 The Father is not the judge of men, but he has given all decisions into the hands of the Son;পিতা কারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার তিনি পুত্রকে দিয়েছেন৷

23 So that all men may give honour to the Son even as they give honour to the Father. He who gives no honour to the Son gives no honour to the Father who sent him.যাতে পিতাকে য়েমন সমস্ত লোক সম্মান করে তেমনি পুত্রকেও সম্মান করে৷ য়ে পুত্রকে সম্মান করে না, সে পিতাকেও সম্মান করে না, কারণ পিতাই সেইজন যিনি পুত্রকে পাঠিয়েছেন৷

24 Truly I say to you, The man whose ears are open to my word and who has faith in him who sent me, has eternal life; he will not be judged, but has come from death into life.‘আমি তোমাদের সত্যি বলছি; য়ে কেউ আমার কথা শোনে, আর যিনি আমায় পাঠিয়েছেন তাঁর ওপর বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে এবং সে অপরাধী বলে বিবেচিত হবে না৷ সে মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়ে গেছে৷

25 Truly I say to you, The time is coming, it has even now come, when the voice of the Son of God will come to the ears of the dead, and those hearing it will have life.আমি তোমাদের সত্যি বলছি সময় আসছে; বলতে কি এসে গেছে, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনবে, আর যাঁরা শুনবে তারা বাঁচবে৷

26 For even as the Father has life in himself, so he has given to the Son to have life in himself.পিতার নিজের য়েমন জীবন দান করার ক্ষমতা রয়েছে ঠিক তেমনই তিনি তাঁর পুত্রকেও জীবন দান করার ক্ষমতা দিয়েছেন৷

27 And he has given him authority to be judge because he is the Son of man.এবং পিতা সেই পুত্রের হাতেই সমস্ত বিচারের অধিকার দিয়েছেন, কারণ এই পুত্রই মানবপুত্র৷

28 Do not be surprised at this: for the time is coming when his voice will come to all who are in the place of the dead,এই কথা শুনে তোমরা অবাক হযো না, কারণ সময় আসছে, যাঁরা কবরের মধ্যে আছে তারা সবাই মানবপুত্রের রব শুনবে৷

29 And they will come out; those who have done good, into the new life; and those who have done evil, to be judged.তারপর তারা তাদের কবর থেকে বাইরে আসবে৷ যাঁরা সত্ কর্ম করেছে তারা উত্থিত হবে ও অনন্ত জীবন লাভ করবে৷ আর যাঁরা মন্দ কাজ করেছিল তারা পুনরুত্থিত হবে এবং দোষী বলে বিবেচিত হবে৷

30 Of myself I am unable to do anything: as the voice comes to me so I give a decision: and my decision is right because I have no desire to do what is pleasing to myself, but only what is pleasing to him who sent me.‘আমি নিজের থেকে কিছুই করতে পারি না৷ আমি (ঈশ্বরের কাছ থেকে) য়েমন শুনি তেমনি বিচার করি; আর আমি যা বিচার করি তা ন্যায়, কারণ আমি আমার ইচ্ছামতো কাজ করি না, বরং যিনি (ঈশ্বর) আমাকে পাঠিয়েছেন তাঁরই ইচ্ছাপূরণ করার চেষ্টা করি৷

31 If I gave witness about myself, my witness would not be true.‘আমি যদি আমার নিজের পক্ষে সাক্ষ্য দিই তবে আমার সেই সাক্ষ্য সত্য বলে গৃহীত হবে না৷

32 There is another who gives witness about me and I am certain that the witness he gives about me is true.অন্য একজন আছেন যিনি আমার পক্ষে সাক্ষ্য দেন এবং আমি জানি য়ে সাক্ষ্যই তিনি দেন না কেন তা সত্য৷

33 You sent to John and he gave true witness.‘তোমরা সকলেই য়োহনের কাছে লোক পাঠিয়েছ আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন৷

34 But I have no need of a man's witness: I only say these things so that you may have salvation.কিন্তু আমি কোন মানুষের সাক্ষ্যের ওপর নির্ভর করি না৷ তবু আমি এসব কথা বলছি, যাতে তোমরা উদ্ধার পেতে পার৷

35 He was a burning and shining light, and for a time you were ready to be happy in his light.য়োহন ছিলেন সেই প্রদীপের মতো যা জ্বলে এবং আলো দেয়; আর তোমরা কিছু সময়ের জন্য তার সেই আলো উপভোগ করে আনন্দিত হয়েছিল৷

36 But the witness which I have is greater than that of John: the work which the Father has given me to do, the very work which I am now doing, is a witness that the Father has sent me.‘কিন্তু য়োহনের সাক্ষ্য থেকে আরো বড় সাক্ষ্য আমার আছে; কারণ পিতা য়ে সব কাজ আমায় করতে দিয়েছেন, সে সব কাজ আমিই করছি, আর সেই সব কাজই প্রমাণ করছে য়ে পিতা আমায় পাঠিয়েছেন৷

37 And the Father himself who sent me has given witness about me. Not one of you has ever given ear to his voice; his form you have not seen.পিতা, যিনি আমাকে পাঠিয়েছেন এমনকি আমার পক্ষে সাক্ষ্য দিয়ে গেছেন, তোমরা কেউই কখনও তাঁর রব শোননি, তাঁর আকারও দেখনি৷

38 And you have not kept his word in your hearts, because you have not faith in him whom he has sent.আর তাঁর শিক্ষাও তোমাদের অন্তরে নেই, কারণ ঈশ্বর যাঁকে পাঠিয়েছেন, তোমরা তাঁকে বিশ্বাস করো না৷

39 You make search in the holy Writings, in the belief that through them you get eternal life; and it is those Writings which give witness about me.তোমরা সকলেই খুব মনোয়োগ সহকারে শাস্ত্রগুলি পড়, কারণ তোমরা মনে করো সেগুলির মধ্য দিয়েই তোমরা অনন্ত জীবন লাভ করবে আর সেই শাস্ত্রগুলিই আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে৷

40 And still you have no desire to come to me so that you may have life.তবু তোমরা সেই জীবন লাভ করতে আমার কাছে আসতে চাও না৷

41 I do not take honour from men;‘মানুষের প্রশংসা আমি গ্রহণ করি না৷

42 But I have knowledge of you that you have no love for God in your hearts.আমি তোমাদের সকলকেই জানি আর এও জানি য়ে তোমরা ঈশ্বরকে ভালোবাসো না৷

43 I have come in my Father's name, and your hearts are not open to me. If another comes with no other authority but himself, you will give him your approval.আমি আমার পিতার নামে এসেছি, তবু তোমরা আমায় গ্রহণ করো না; কিন্তু অন্য কেউ যদি তার নিজের নামে আসে তাকে তোমরা গ্রহণ করবে৷

44 How is it possible for you to have faith while you take honour one from another and have no desire for the honour which comes from the only God?তোমরা কিভাবে বিশ্বাস করতে পারো? তোমরা তো একজন অন্য জনের কাছ থেকে প্রশংসা পেতে চাও৷ আর য়ে প্রশংসা একমাত্র ঈশ্বরের কাছে থেকে আসে আর খোঁজ তোমরা করো না৷

45 Put out of your minds the thought that I will say things against you to the Father: the one who says things against you is Moses, on whom you put your hopes.মনে করো না য়ে আমিই সেই ব্যক্তি য়ে পিতার কাছে তোমাদের ওপর দোষারোপ করব৷ তোমাদের সাহায্য করবেন বলে য়ে মোশির উপর তোমরা আশা রাখো তিনিই তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন৷

46 If you had belief in Moses you would have belief in me; for his writings are about me.তোমরা যদি মোশিকে বিশ্বাস করতে তবে আমাকেও বিশ্বাস করতে, কারণ মোশি তা আমার বিষয়েই লিখেছেন৷

47 If you have no belief in his writings, how will you have belief in my words?তোমরা যখন মোশির লেখায় বিশ্বাস করো না, তখন আমি যা বলি তা কেমন করে বিশ্বাস করবে?’

Bengali Bible