Genesis 6:9-21 in Bengali

Genesis 6:9
এই হল নোহের পরিবারের বৃতান্ত| নোহ তাঁর প্রজন্মের একজন ভাল ও সত্‌ মানুষ ছিলেন এবং তিনি সর্বদা ঈশ্বরকে অনুসরণ করতেন|

Genesis 6:10
নোহের তিন পুত্র ছিল: শেম, হাম আর য়েফত্‌|

Genesis 6:11
ঈশ্বর নীচে পৃথিবীর দিকে দৃষ্টিপাত করলেন এবং দেখলেন য়ে মানুষ তা ধ্বংস করেছে| সর্বত্র হিংসাত্মক ক্রিয়াকলাপ|

Genesis 6:12
মানুষ দুষ্ট এবং নিষ্ঠুর হয়ে গেছে এবং নিজেদের জীবন নষ্ট করেছে|

Genesis 6:13
তাই ঈশ্বর নোহকে বললেন, “সমস্ত লোক ক্রোধ আর হিংসা দিয়ে পৃথিবী পরিপূর্ণ করেছে| তাই আমি সমস্ত জীবন্ত প্রাণীদের ধ্বংস করব| পৃথিবী থেকে সব কিছু মুছে ফেলব|

Genesis 6:14
গোফর কাঠ দিয়ে একটা নৌকা বানাও| নৌকোর ভেতরে অনেকগুলি কক্ষ তৈরী করবে এবং কাঠ সংরক্ষণের জন্য বাইরে আলকাতরা লাগাবে|

Genesis 6:15
“নৌকোটা 300 হাত লম্বা, 50 হাত চওড়া আর 30 হাত উঁচু করে তৈরী করবে|

Genesis 6:16
ছাদের থেকে প্রায় 18 ইঞ্চি নীচে একটা জানালা তৈরী করবে| নৌকোর পাশের দিকে একটা দরজা তৈরী করবে| উপরের তলা, মাঝের তলা আর নীচের তলা - এইভাবে নৌকোর তিনটে তলা থাকবে|

Genesis 6:17
“এবার যা বলছি, মন দিয়ে শোন| পৃথিবীতে আমি এক মহাপ্লাবন ঘটাবো| আকাশের নীচের যত জীবন্ত প্রাণী আছে, সব ধ্বংস করবো| পৃথিবীর সমস্ত কিছুর মৃত্যু হবে|

Genesis 6:18
কিন্তু তোমার সঙ্গে আমার একটা বিশেষ চুক্তি হবে| তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্রেরা, তোমার পুত্রবধূরা - তোমরা সবাই ঐ নৌকোতে উঠবে|

Genesis 6:19
আর পৃথিবীর সমস্ত প্রাণীর থেকে তুমি একটি করে পুরুষ আর একটি করে স্ত্রী বেছে নেবে| তুমি অবশ্যই তাদের নৌকোতে তুলে নেবে এবং তোমাদের সঙ্গে তাদেরও বাঁচিয়ে রাখবে|

Genesis 6:20
সমস্ত রকম পাখীর এক জোড়া, সমস্ত রকম পশুর এক জোড়া এবং মাটিতে বুকে হেঁটে চলে সেরকম সব প্রাণীর এক-এক জোড়া খুঁজে বের করো| পৃথিবীতে যত রকম জীবজন্তু আছে সে সব গুলোর এক জোড়া স্ত্রী পুরুষ জোগাড় করে তোমার নৌকোতে তাদের বাঁচিয়ে রাখবে|

Genesis 6:21
তোমাদের জন্য আর অন্যান্য পশুপাখীর জন্য সমস্ত রকম খাবারও অবশ্যই জোগাড় করে রাখবে|”

Bengali Bible