Genesis 4:4 আর হেবল প্রভুর জন্য তার মেষপাল থেকে বাছাই করা সেরা মেষগুলোর সেরা অংশ নিয়ে এল|প্রভু হেবল ও তার উপহার গ্রহণ করলেন,
Genesis 4:4 in Other Translations
King James Version (KJV) And Abel, he also brought of the firstlings of his flock and of the fat thereof. And the LORD had respect unto Abel and to his offering:
American Standard Version (ASV) And Abel, he also brought of the firstlings of his flock and of the fat thereof. And Jehovah had respect unto Abel and to his offering:
Bible in Basic English (BBE) And Abel gave an offering of the young lambs of his flock and of their fat. And the Lord was pleased with Abel's offering;
Darby English Bible (DBY) And Abel, he also brought of the firstlings of his flock, and of their fat. And Jehovah looked upon Abel, and on his offering;
Webster's Bible (WBT) And Abel, he also brought of the firstlings of his flock, and of the fat thereof. And the LORD had respect to Abel, and to his offering:
World English Bible (WEB) Abel also brought some of the firstborn of his flock and of the fat of it. Yahweh respected Abel and his offering,
Young's Literal Translation (YLT) and Abel, he hath brought, he also, from the female firstlings of his flock, even from their fat ones; and Jehovah looketh unto Abel and unto his present,
Read Full Chapter :
Genesis 4
Cross Reference
হিব্রুদের কাছে পত্র 11:4
কযিন ও হেবল উভয়েই ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান উত্সর্গ করেছিলেন; কিন্তু হেবল উত্তম বলে ঈশ্বরের কাছে গ্রাহ্য় হয়েছিলেন কারণ হেবলের বলিদান বিশ্বাসযুক্ত ছিল৷ ঈশ্বর বলেছিলেন য়ে হেবল যা উপহার দিয়েছিল তাতে তিনি প্রীত হয়েছিলেন৷ ঈশ্বর হেবলকে একজন ধার্মিক লোক বললেন, কারণ তার বিশ্বাস ছিল৷ যদিও হেবল মৃত; কিন্তু তাঁর বিশ্বাসের মধ্য দিয়ে তিনি এখনও কথা বলছেন৷
প্রবচন 3:9
তোমার যথাসর্বস্ব সমর্পণ করে প্রভুকে ধন্য কর| তোমার শস্য়ের উত্কৃষ্টতম ফসলগুলি প্রভুর সামনে উত্সর্গ কর|
যাত্রাপুস্তক 13:12
তোমরা কিন্তু তাঁকে তোমাদের প্রথম পুত্র সন্তান এবং ভূমিষ্ট হওয়া প্রথম পুরুষ শাবককে প্রভুর উদ্দেশ্যে দান করবে|
গণনা পুস্তক 18:17
“কিন্তু তুমি প্রথমজাত গোরু মেষ অথবা ছাগলের মুক্তির জন্য কোনো মূল্য দেবে না| ঐ পশুরা পবিত্র বেদীর ওপরে তাদের রক্ত ছিটিয়ে দাও এবং তাদের চর্বি পোড়াও| এই নৈবেদ্য আগুনের সাহায্যে তৈরী| এর সুগন্ধ প্রভুকে খুশী করে|
গণনা পুস্তক 18:12
“তাদের ক্ষেতে উত্পন্ন প্রথম সবচেয়ে উত্কৃষ্ট অলিভ তেল, নতুন দ্রাক্ষারস, শস্য যা তারা আমার উদ্দেশ্যে উত্সর্গ করে তা আমি তোমাদের দিলাম|
বিচারকচরিত 6:21
প্রভুর দূতের হাতে একটি ছড়ি ছিল| মাংস আর রুটির ওপর ছড়িটার ডগা ছোঁযাতেই পাথর থেকে আগুন ছিটকে বেরল| মাংস রুটি একেবারে পুড়ে গেল| তারপর প্রভুর দূত কোথায মিলিযে গেলেন|
রাজাবলি ১ 18:24
আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করছি| বাল মূর্ত্তির অনুগামী ভাববাদীরাও তাঁদের দেবতার কাছে প্রার্থনা করুন| যার প্রার্থনায সাড়া দিয়ে কাঠে আগুন জ্বলে উঠবে, তার দেবতাই আসল প্রমাণিত হবেন| সমস্ত লোক এই পরিকল্পনায সায় দিল|
রাজাবলি ১ 18:38
তখন প্রভু আগুন পাঠালেন| সেই আগুনে সমস্ত বলি, কাঠ, পাথর বেদীর পাশের মাটি পর্য়ন্ত পুড়ে গেল| আগুন ডোবায জমা জলকে ভক্ষণ করে নিল.
বংশাবলি ১ 21:26
তারপর দায়ূদ সেই শস্য মাড়াইযের জায়গায় প্রভুর উপাসনার জন্য বেদী বানালেন| সেই বেদীতে হোমবলি ও মঙ্গল নৈবেদ্য দিয়ে দায়ূদ প্রভুর কাছে প্রার্থনা করলেন| প্রভু আকাশ থেকে বেদীতে অগ্নিশিখা পাঠিয়ে সেই ডাকে সাড়া দিলেন|
আদিপুস্তক 15:17
সূর্য় অস্ত গেলে গাঢ় অন্ধকার ঘনাল| দুখণ্ড করা মৃত পশুগুলি তখনও মাটির উপরে পড়ে আছে| সেই সময় আগুন ও ধোঁযার স্তম্ভ মৃত পশুগুলির অর্ধেক খণ্ডগুলির মধ্য দিয়ে চলে গেল|
সামসঙ্গীত 20:3
তোমার দেওয়া সকল উত্সর্গ ঈশ্বর স্মরণে রাখুন| তোমার দেওয়া সকল নৈবেদ্য য়েন তিনি গ্রহণ করেন|
হিব্রুদের কাছে পত্র 9:22
কারণ বিধি-ব্যবস্থা বলে য়ে প্রায় সব কিছুই রক্ত ছিটিয়ে শুচি করা প্রযোজন, আর রক্তপাত ব্যতিরেকে পাপের মোচন হয় না৷
পিতরের ১ম পত্র 1:19
কিন্তু নির্দোষ ও নিখুঁত মেষশাবক, খ্রীষ্টের বহুমূল্য রক্ত দিয়ে তোমাদের ক্রয় করেছেন৷
पপ্রত্যাদেশ 13:8
পৃথিবীর সমস্ত মানুষ, যাদের নাম জগত সৃষ্টির আগে থেকে সেই উত্সর্গীকৃত মেষশাবকের জীবন পুস্তকে লেখা হয় নি, তারা সকলে ঐ পশুর ভজনা করবে৷ ইনি সেই মেষশাবক যিনি হত হয়েছিলেন৷
বংশাবলি ২ 7:1
শলোমনের প্রার্থনা শেষ হলে, আকাশ থেকে একটি অগ্নিশিখা নেমে এসে হোমবলি নিবেদিত উত্সর্গগুলিকে পুড়িয়ে ফেলল এবং প্রভুর মহিমার উপস্থিতিতে সমস্ত মন্দির ভরে গেল|
লেবীয় পুস্তক 3:16
এরপর যাজকরা অবশ্যই এগুলি বেদীর ওপর পোড়াবে| মঙ্গল নৈবেদ্য হল আগুনে প্রস্তুত এক নৈবেদ্য| এর সুগন্ধ প্রভুকে খুশী করে| এটিও সাধারণ মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে; কিন্তু শ্রেষ্ঠ অংশগুলি অর্থাত্ চর্বি, প্রভুর জন্য নির্দিষ্ট|
লেবীয় পুস্তক 9:24
প্রভুর কাছ থেকে অগ্নি নির্গত হয়ে বেদীর ওপরকার হোমবলি ও চর্বি দগ্ধ করল| তখন সমস্ত মানুষ সেই নৈবেদ্য দহন দেখে চিত্কার করে উঠলো এবং মাটির দিকে মুখ নীচু করলো|
গণনা পুস্তক 16:35
এরপর প্রভুর কাছ থেকে এক আগুন এসে যারা সুগন্ধি ধূপধূনোর নৈবেদ্য প্রদান করছিল, সেই 250 জন পুরুষকে ধ্বংস করল|