Genesis 24 - WEB (Bengali)

1 Abraham was old, and well stricken in age. Yahweh had blessed Abraham in all things.অব্রাহাম অত্যন্ত বৃদ্ধ বয়স পর্য্ন্ত জীবিত ছিলেন| অব্রাহাম ও তাঁর কৃত সমস্ত কর্মে প্রভুর আশীর্বাদ ছিল|

2 Abraham said to his servant, the elder of his house, who ruled over all that he had, "Please put your hand under my thigh.অব্রাহামের সমস্ত সম্পত্তি দেখাশোনার জন্যে একজন পুরানো ভৃত্য ছিল| অব্রাহাম সেই ভৃত্যকে একদিন ডেকে বললেন, “আমার উরুর নীচে হাত দাও|

3 I will make you swear by Yahweh, the God of heaven and the God of the earth, that you shall not take a wife for my son of the daughters of the Canaanites, among whom I live.এখন আমার কাছে তুমি একটা প্রতিজ্ঞা করো| স্বর্গ ও মর্য়্তের ঈশ্বর প্রভুর সাক্ষাতে আমায় কথা দাও য়ে কনানের কোন কন্যাকে আমার পুত্র বিয়ে করবে, এরকমটা তুমি কখনও হতে দেবে না| আমরা কনানীয়দের মধ্যে বাস করি বটে, কিন্তু আমার পুত্রের সঙ্গে কোনও কনানীয় কন্যার বিয়ে হতে দেবে না|

4 But you shall go to my country, and to my relatives, and take a wife for my son Isaac."আমার দেশে আমার স্বজাতির কাছে ফিরে যাও| সেখানে আমার পুত্র ইসহাকের জন্যে পাত্রী খুঁজে বের করে তাকে এখানে নিয়ে এস|”

5 The servant said to him, "What if the woman isn't willing to follow me to this land? Must I bring your son again to the land you came from?"ভৃত্যটি তাঁকে বলল, “এমন তো হতে পারে য়ে কোনও পাত্রী আমার সঙ্গে এদেশে আসতে রাজী হল না| তাহলে কি আমি আপনার পুত্রকে আমার সঙ্গে নিয়ে আপনার জন্মভূমিতে যাব?”

6 Abraham said to him, "Beware that you don't bring my son there again.অব্রাহাম তাকে বলল, “না! আমার পুত্রকে ঐ দেশে নিয়ে য়েও না|

7 Yahweh, the God of heaven, who took me from my father's house, and from the land of my birth, who spoke to me, and who swore to me, saying, 'I will give this land to your seed{or, offspring}.' He will send his angel before you, and you shall take a wife for my son from there.স্বর্গের প্রভু বয়ং ঈশ্বর আমার স্বদেশ থেকে সপরিবারে আমায় এখানে নিয়ে এসেছেন| ঐ দেশ আমার পিতার ও পরিবারের স্বদেশ ছিল| কিন্তু প্রভু কথা দিয়েছেন য়ে এই নতুন দেশ হবে আমার পরিবারের স্বদেশ| প্রভু তোমার আগে তাঁর দূত পাঠাবেন যাতে তুমি আমার পুত্রের জন্য একটি পাত্রী পছন্দ করে তাকে এখানে আনতে পার|

8 If the woman isn't willing to follow you, then you shall be clear from this my oath. Only you shall not bring my son there again."কিন্তু যদি সেই পাত্রী তোমার সঙ্গে এই দেশে আসতে না চায় তাহলে তুমি তোমার শপথ থেকে মুক্তি পাবে| কিন্তু তুমি কখনও আমার পুত্রকে সেই দেশে ফিরিযে নিয়ে যাবে না|”

9 The servant put his hand under the thigh of Abraham his master, and swore to him concerning this matter.সুতরাং ভৃত্যটি তার মনিবের উরুর নীচে হাত দিয়ে সেই রকমই শপথ করল|

10 The servant took ten camels, of his master's camels, and departed, having all goodly things of his master's in his hand. He arose, and went to Mesopotamia, to the city of Nahor.পরিচারকটি অব্রাহামের দশটি উট নিয়ে সেই স্থান ত্যাগ করল| সঙ্গে নিয়ে গেল নানা ধরণের সুন্দর সুন্দর উপহার| সে গেল নাহোরের নগর মেসোপটেমিযাতে|

11 He made the camels kneel down outside the city by the well of water at the time of evening, the time that women go out to draw water.নগরের বাইরে সেই ভৃত্য জলের কূপের দিকে গেল| সন্ধ্যার সময় নগরের মেয়েরা সেই কূপে জল নিতে বেরিয়ে এল| ভৃত্যটি উটগুলোকে সেখানে হাঁটু গেড়ে বসাল|

12 He said, "Yahweh, the God of my master Abraham, please give me success this day, and show kindness to my master Abraham.ভৃত্যটি বলল, “প্রভু, আপনি আমার মনিব অব্রাহামের ঈশ্বর| আজ আমার মনিবের পুত্রের জন্যে একটি য়োগ্য পাত্রী নির্বাচনে আপনি আমায় সাহায্য করুন| অনুগ্রহ করে আমার প্রভু অব্রাহামকে এই দয়া করুন|

13 Behold, I am standing by the spring of water. The daughters of the men of the city are coming out to draw water.এখানে কূপের ধারে আমি দাঁড়িয়ে আছি| নগরের তরুণী রমনীরা এই কূপের জল নিতে আসছে|

14 Let it happen, that the young lady to whom I will say, 'Please let down your pitcher, that I may drink.' She will say, 'Drink, and I will also give your camels a drink.' Let the same be she who you have appointed for your servant Isaac. Thereby will I know that you have shown kindness to my master."ইসহাকের জন্যে কোন পাত্রীটি উপযুক্ত তা জানার একটা বিশেষ ইঙ্গিত দেখতে পাব বলে এখানে আমি অপেক্ষা করছি| সেই বিশেষ ইঙ্গিতটি হল এই: আমি মেয়েটিকে বলব, ‘তোমার কলসী থেকে আমায় একটু জল দাও|’ সেই মেয়েটিই য়ে উপযুক্ত তা আমি বুঝতে পারব যদি সে বলে, ‘নিন, এই জলে তেষ্টা মেটান| আপনার উটগুলোকে আমি জল দিচ্ছি|’ এরকমটা যদি ঘটে তাহলে আমি বুঝব আপনার কাছ হতে আসা সেটাই প্রমাণ য়ে ঐ মেয়েই ইসহাকের জন্যে সঠিক পাত্রী এবং আমি জানব য়ে আপনি আমার মনিবকে দয়া করেছেন|”

15 It happened, before he had done speaking, that behold, Rebekah came out, who was born to Bethuel the son of Milcah, the wife of Nahor, Abraham's brother, with her pitcher on her shoulder.ভৃত্য প্রার্থনা শেষ করার আগেই রিবিকা নামে একটি তরুনী কূপের কাছে এল| রিবিকা বথুযেলের কন্যা| বথুযেল ছিল অব্রাহামের ভাই নাহোর ও তার স্ত্রী মিল্কার পুত্র| জল নেওয়ার কলসী কাঁধে নিয়ে রিবিকা কূপের কাছে এল|

16 The young lady was very beautiful to look at, a virgin, neither had any man known her. She went down to the spring, filled her pitcher, and came up.রিবিকা অসাধারণ সুন্দরী| সে কখনও কোন পুরুষের সঙ্গে ঘুমায নি| সে ছিল কুমারী| কূপের ধারে গিয়ে সে কলসী ভরে জল নিল|

17 The servant ran to meet her, and said, "Please give me a drink, a little water from your pitcher."তখন সেই ভৃত্য তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, “দারুণ তৃষ্ণা, দয়া করে তোমার কলসী থেকে একটু জল দাও|”

18 She said, "Drink, my lord." She hurried, and let down her pitcher on her hand, and gave him drink.রিবিকা সঙ্গে সঙ্গে কাঁধ থেকে কলসী নামিযে তার আঁজলায জল ঢেলে দিয়ে বলল, “এই নিন, তৃষ্ণা মেটান|”

19 When she had done giving him drink, she said, "I will also draw for your camels, until they have done drinking."তাকে জল খেতে দেওয়ার পরে রিবিকা বলল, “আপনার উটগুলোকেও আমি জল দিচ্ছি|”

20 She hurried, and emptied her pitcher into the trough, and ran again to the well to draw, and drew for all his camels.তখন রিবিকা কলসী খালি করে সবটা জল ঢেলে দিল উটেদের পানপাত্রে| তারপর আবার কূপ থেকে আরও জল আনতে গেল| এভাবে সে সবগুলো উটকেই জল পান করতে দিল|

21 The man looked steadfastly at her, holding his peace, to know whether Yahweh had made his journey prosperous or not.সেই ভৃত্য নীরবে রিবিকার সমস্ত কাজ লক্ষ্য করতে লাগল| সে নিশ্চিত হতে চাইছিল য়ে প্রভু তার প্রার্থনা শুনেছেন কিনা এবং ইসহাকের জন্যে কন্যা সন্ধান সফল হয়েছে কিনা|

22 It happened, as the camels had done drinking, that the man took a golden ring of half a shekel weight, and two bracelets for her hands of ten shekels weight of gold,উটগুলোর জলপান শেষ হলে সে রিবিকাকে একটা 1/4 আউন্স ওজনের সোনার আংটি দিল| তাছাড়া সে এক-একটি 5 আউন্স ওজনের দুখানা সোনার বালাও রিবিকাকে দিল|

23 and said, "Whose daughter are you? Please tell me. Is there room in your father's house for us to lodge in?"ভৃত্যটি রিবিকাকে জিজ্ঞেস করল, “তোমার পিতা কে? তোমার পিতার গৃহে কি আমার লোকেদের রাতে থাকার কোনও ব্যবস্থা হতে পারে?”

24 She said to him, "I am the daughter of Bethuel the son of Milcah, whom she bore to Nahor."রিবিকা উত্তর দিল, “বথুযেল আমার পিতা| তিনি মিল্কা ও নাহোরের পুত্র|”

25 She said moreover to him, "We have both straw and provender enough, and room to lodge in."তারপর সে বলল, “উটগুলোকে খেতে দেওয়ার মত খড় আর আপনাদের ঘুমোতে দেওয়ার মত জায়গা দুটোই আমাদের আছে|”

26 The man bowed his head, and worshiped Yahweh.ভৃত্যটি সাষ্টাঙ্গে প্রণিপাত করে প্রভুর উপাসনা করল|

27 He said, "Blessed be Yahweh, the God of my master Abraham, who has not forsaken his loving kindness and his truth toward my master. As for me, Yahweh has led me in the way to the house of my master's relatives."সে বলল, “ধন্য প্রভু, আমার মনিব অব্রাহামের ঈশ্বর| আমার মনিবের প্রতি প্রভু দয়া ও বিশ্বস্ততার ব্যবহার করেছেন| প্রভু আমাকে আমার মনিবের আত্মীয়দের বাড়ীতে নিয়ে এসেছেন আমার মনিবের পুত্রের জন্য য়োগ্য পাত্রী খুঁজে বের করার জন্য|”

28 The young lady ran, and told her mother's house about these words.তখন রিবিকা ছুটে গিয়ে যা যা ঘটেছে সেসব তার পরিবারের সবাইকে বলল|

29 Rebekah had a brother, and his name was Laban. Laban ran out to the man, to the spring.রিবিকার এক ভাই ছিল| তার নাম লাবন| সেই আগন্তুক যা কিছু বলেছে, সেইসব রিবিকা যখন বলছিল তখন লাবন মন দিয়ে সব শুনছিল এবং লাবন যখন তার দিদির আঙুলে আংটি আর হাতে বালা দেখল তখন ছুটে বেরিয়ে গিয়ে সেই কূপের ধারে এল|

30 It happened, when he saw the ring, and the bracelets on his sister's hands, and when he heard the words of Rebekah his sister, saying, "This is what the man said to me," that he came to the man. Behold, he was standing by the camels at the spring.সেই লোকটি তখন কূপের ধারে উটগুলো নিয়ে দাঁড়িয়ে ছিল|

31 He said, "Come in, you blessed of Yahweh. Why do you stand outside? For I have prepared the house, and room for the camels."লাবন বলল, “মহাশয়, আপনাকে আমাদের আলযে স্বাগত জানাই| আপনার এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই| আপনাদের বিশ্রামের জন্যে আমি সমস্ত বন্দোবস্ত করছি এবং আপনাদের উটগুলোর জন্যে আমাদের বাড়ীতে জায়গা আছে|”

32 The man came into the house, and he unloaded the camels. He gave straw and provender for the camels, and water to wash his feet and the feet of the men who were with him.তাই অব্রাহামের ভৃত্য তাদের বাড়ীর ভেতরে গেল| উটগুলোর থেকে বোঝা নামাতে লাবন তাদের সাহায্য করল এবং উটগুলোকে খাবারের জন্য খড়ও দিল| লাবন তারপর সেই ভৃত্য ও তার লোকেদের পা ধোওযার জন্য জল দিল|

33 Food was set before him to eat. But he said, "I will not eat until I have told my message." He said, "Speak on."তারপর লাবন তাদের খাওয়ার জন্য খাবার দিল| কিন্তু ভৃত্যটি খেতে রাজী হল না| সে বলল, “আমি কেন এসেছি তা না বলে আমি খাব না|” তখন লাবন বলল, “তাহলে আমাদের বলুন|”

34 He said, "I am Abraham's servant.তখন সেই ভৃত্য বলল, “আমি অব্রাহামের পরিচারক|

35 Yahweh has blessed my master greatly. He has become great. He has given him flocks and herds, silver and gold, men-servants and maid-servants, and camels and donkeys.কিন্তু সমস্ত বিষয়েই আমার মনিবকে আশীর্বাদ করেছেন| আমার মনিব এখন এক মহান ব্যক্তি| অব্রাহামকে প্রভু অনেক মেষের পাল এবং প্রচুর গবাদি পশু দিয়েছেন| অব্রাহামের এখন অনেক সোনা, রূপা, অনেক দাসদাসী| অব্রাহামের অনেক উট ও গাধা আছে|

36 Sarah, my master's wife, bore a son to my master when she was old. He has given all that he has to him.আমার মনিবের স্ত্রী ছিলেন সারা| অনেক বয়সে তিনি একটি পুত্রের জন্ম দিলেন এবং আমার মনিব তাঁর সমস্ত ধন-সম্পদ তাঁর এই পুত্রকে দিয়েছেন|

37 My master made me swear, saying, 'You shall not take a wife for my son of the daughters of the Canaanites, in whose land I live,আমার মনিব আমায় একটা শপথ নিতে বাধ্য করেছেন| আমার মনিব আমার বললেন, “আমার পুত্রকে তুমি কনানের কোনও কন্যাকে বিয়ে করতে দেবে না| আমরা কনানের লোকেদের মধ্যে বাস করি বটে, কিন্তু আমি চাই না য়ে সে কনানের কোনও কন্যাকে বিয়ে করে|

38 but you shall go to my father's house, and to my relatives, and take a wife for my son.'সুতরাং তুমি শপথ করো য়ে তুমি আমার পিতার দেশে যাবে| আমার আত্মীয়স্বজনদের কাছে যাও এবং আমার পুত্রের জন্যে একজন পাত্রী নির্বাচন করো|’

39 I said to my master, 'What if the woman will not follow me?'তখন আমি আমার মনিবকে বললাম, ‘সেই পাত্রী আমার সঙ্গে এই দেশে আসতে না চাইতেও পারে|’

40 He said to me, 'Yahweh, before whom I walk, will send his angel with you, and prosper your way. You shall take a wife for my son of my relatives, and of my father's house.কিন্তু আমার মনিব বললেন, “আমি প্রভুর সেবা করেছি এবং সেই একই প্রভু তাঁর দূত পাঠাবেন তোমার সঙ্গে তোমার সাহায়্য়ের জন্য| আমার আত্মীয়স্বজনদের মধ্যেই তুমি আমার পুত্রের জন্যে পাত্রী খুঁজে পাবে|

41 Then will you be clear from my oath, when you come to my relatives. If they don't give her to you, you shall be clear from my oath.'কিন্তু তুমি যদি আমার পিতার দেশে যাও আর তাঁরা যদি আমার পুত্রের জন্যে মেয়ে দিতে অস্বীকার করেন, তাহলে তুমি এই শপথের দায থেকে মুক্ত হবে|’

42 I came this day to the spring, and said, 'Yahweh, the God of my master Abraham, if now you do prosper my way which I go.“আজ আমি এই কূপের পাড়ে এসে প্রার্থনা করলাম, ‘প্রভু, আপনি আমার মনিব অব্রাহামের ঈশ্বর, দয়া করে আমার এই যাত্রাকে সফল করুন|

43 Behold, I am standing by the spring of water. Let it happen, that the maiden who comes forth to draw, to whom I will say, Give me, I pray you, a little water from your pitcher to drink.আমি এই কূপের পাশে দাঁড়িয়ে জল নেওয়ার জন্যে আসা একটি মেয়ের জন্যে অপেক্ষা করব| সে জল নিতে এলে আমি বলব, “দয়া করে তোমার কলসী থেকে আমায় একটু জল পান করতে দাও|”

44 She will tell me, "Drink, and I will also draw for your camels." Let the same be the woman whom Yahweh has appointed for my master's son.'এতে উপযুক্ত পাত্রী একটা বিশেষভাবে উত্তর দেবে| সে বলবে, “এই জল আপনি পান করুন আর আপনার উটগুলোকেও আমি জল পান করতে দেব|” য়ে মেয়ে এইভাবে উত্তর দেবে, আমি জানব, সে-ই আমার মনিবের পুত্রের জন্যে উপযুক্ত পাত্রী হবে যাকে প্রভু নির্বাচন করেছেন|’

45 Before I had done speaking in my heart, behold, Rebekah came forth with her pitcher on her shoulder. She went down to the spring, and drew. I said to her, 'Please let me drink.'“আমার প্রার্থনা শেষ করার আগেই রিবিকা জল নেওয়ার জন্যে কূয়ো তলায় এল| জলে কলসীটা তার কাঁধে ছিল| আমি তার কাছে তৃষ্ণা নিবারণের জন্যে জল চাইলাম|

46 She hurried and let down her pitcher from her shoulder, and said, 'Drink, and I will also give your camels a drink.' So I drank, and she made the camels drink also.তখনই সে কাঁধ থেকে কলসী নামিযে আমার আঁজলায খানিকটা জল ঢেলে দিল| তারপর সে বলল, ‘এই জল আপনি পান করুন আর আপনার উটগুলোর জন্যে আমি আরও জল দিচ্ছি|’ তখন আমি সেই জল পান করলাম এবং মেয়েটি উটগুলোকেও জল পান করতে দিল|

47 I asked her, and said, 'Whose daughter are you?' She said, 'The daughter of Bethuel, Nahor's son, whom Milcah bare to him.' I put the ring on her nose, and the bracelets on her hands.তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘তোমার পিতা কে?’ সে বলল, ‘বথুযেল আমার পিতা| তিনি মিল্কা ও নাহোরের পুত্র|’ তখন আমি তাকে আংটি আর বালা জোড়া দিলাম|

48 I bowed my head, and worshiped Yahweh, and blessed Yahweh, the God of my master Abraham, who had led me in the right way to take my master's brother's daughter for his son.আর প্রণিপাত করে আমি প্রভুকে ধন্যবাদ জানালাম| আমি প্রভুকে আমার মনিব অব্রাহামের ঈশ্বরকে প্রশংসা করলাম| আমায় সোজা আমার মনিবের ভাইয়ের নাতনির কাছে পৌঁছে দেওয়ার জন্যে ধন্যবাদ জানাই প্রভুকে|

49 Now if you will deal kindly and truly with my master, tell me. If not, tell me. That I may turn to the right hand, or to the left."এখন আমায় বলুন, আপনি কি আমার মনিবের প্রতি সদয এবং বিশ্বস্ত হয়ে তাঁকে আপনার কন্যাটিকে দেবেন? না কি গররাজী হবেন? আপনি খুলে বলুন যাতে আমি কি করব, না করব ঠিক করতে পারি|”

50 Then Laban and Bethuel answered, "The thing proceeds from Yahweh. We can't speak to you bad or good.তখন লাবন এবং বথুয়েল উত্তর দিলেন, “আমরা দেখতে পাচ্ছি, সবই প্রভুর ইচ্ছা অনুসারে হচ্ছে| সুতরাং তোমাকে আমরা এটি বদলাবার জন্য কিছুই বলতে পারি না|

51 Behold, Rebekah is before you, take her, and go, and let her be your master's son's wife, as Yahweh has spoken."তাই রিবিকাকে দিলাম| ওকে নিয়ে যাও| ওর সঙ্গে তোমার মনিবের পুত্রের বিয়ে দাও| প্রভুর এটাই ইচ্ছা|”

52 It happened that when Abraham's servant heard their words, he bowed himself down to the earth to Yahweh.যখন অব্রাহামের ভৃত্য একথা সে প্রভুর সামনে ভূমিতে প্রণিপাত করল|

53 The servant brought forth jewels of silver, and jewels of gold, and clothing, and gave them to Rebekah. He gave also to her brother and to her mother precious things.তখন সে য়েসব উপহার সামগ্রী এনেছিল সেসব রিবিকাকে দিল| সে তাকে খুব সুন্দর সুন্দর জামা কাপড় এবং সোনা ও রূপার নানা অলঙ্কার দিল| তার ভাই এবং মাকেও দিল বহু রকম মূল্যবান সামগ্রী|

54 They ate and drank, he and the men who were with him, and stayed all night. They rose up in the morning, and he said, "Send me away to my master."তারপর তারা খাওয়াদাওযা সেরে সেখানে রাত্রিযাপন করল| পরদিন খুব সকালে উঠে তারা বলল, “এখন আমার মনিবের কাছে আমাদের ফিরে য়েতে হবে|”

55 Her brother and her mother said, "Let the young lady stay with us a few days, at least ten. After that she will go."তখন রিবিকার মা ও ভাই বলল, “রিবিকা আরও কিছুদিন আমাদের কাছে থাকুক| আর দশ দিন আমাদের কাছে থাক| তারপর সে য়েতে পারে|”

56 He said to them, "Don't hinder me, seeing Yahweh has prospered my way. Send me away that I may go to my master."কিন্তু ভৃত্য তাদের বলল, “আমায় দেরী করিয়ে দেবেন না| প্রভু আমার যাত্রা সফল করেছেন| এবার আমার প্রভুর কাছে তাড়াতাড়ি ফিরে যাওয়া দরকার|”

57 They said, "We will call the young lady, and ask her."রিবিকার মা ও ভাই বলল, “রিবিকাকে ডেকে আনি - ও কি বলে শোনা যাক্|”

58 They called Rebekah, and said to her, "Will you go with this man?" She said, "I will go."তাঁরা রিবিকাকে ডেকে জিজ্ঞেস করলেন, “তুমি কি এঁর সঙ্গে এখনই যেতে চাও?”রিবিকা বলল, “হ্যাঁ, আমি যাব|”

59 They sent away Rebekah, their sister, with her nurse, Abraham's servant, and his men.সুতরাং তাঁরা অব্রাহামের ভৃত্য ও তার লোকজনের সঙ্গে রিবিকাকে য়েতে দিলেন| রিবিকাকে ছোটবেলা থেকে য়ে দাসী মানুষ করেছে সে-ও তাদের সঙ্গে চলল|

60 They blessed Rebekah, and said to her, "Our sister, may you be the mother of thousands of ten thousands, and let your seed possess the gate of those who hate them."যখন রিবিকা যাত্রা শুরু করল তাঁরা তাকে বললেন,“আমাদের বোন, তুমি হও লক্ষ লক্ষ জনের জননী| তোমার উত্তরপুরুষগণ শত্রুদের পরাজিত করে দখল করুক তাদের নগরগুলি|”

61 Rebekah arose with her ladies. They rode on the camels, and followed the man. The servant took Rebekah, and went his way.তারপর রিবিকা ও তার দাসী উটের পিঠে চড়ে অব্রাহামের ভৃত্য ও তার লোকজনদের অনুগমন করল| সুতরাং সেই ভৃত্য রিবিকাকে নিয়ে প্রভু গৃহের পথে যাত্রা করল|

62 Isaac came from the way of Beer Lahai Roi. For he lived in the land of the South.ইসহাক তখন বের্-লহয্-রোযী ত্যাগ করে নেগেভে বাস করছিলেন|

63 Isaac went out to meditate in the field at the evening. He lifted up his eyes, and saw, and, behold, there were camels coming.একদিন সন্ধ্যায় একান্তে ধ্যান করার জন্যে ইসহাক নির্জন প্রান্তরে বেড়াতে গিয়েছিলেন| ইসহাক চোখ তুলে দেখলেন য়ে দূর থেকে উটের সারি আসছে|

64 Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she dismounted from the camel.রিবিকাও ইসহাককে দেখতে পেলেন| তখন সে উটের পিঠ থেকে লাফিয়ে নেমে পড়ল|

65 She said to the servant, "Who is the man who is walking in the field to meet us?" The servant said, "It is my master." She took her veil, and covered herself.ভৃত্যকে জিজ্ঞেস করল, “কে ঐ তরুণ মাঠের মধ্যে দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে?”ভৃত্য উত্তর দিল, “ঐ আমার মনিবের পুত্র|” শুনে রিবিকা ওড়না দিয়ে তার মুখ ঢাকল|

66 The servant told Isaac all the things that he had done.সেই ভৃত্য যা-যা ঘটেছে সব ইসহাককে বলল|

67 Isaac brought her into his mother Sarah's tent, and took Rebekah, and she became his wife. He loved her. Isaac was comforted after his mother's death.তখন ইসহাক মেয়েটিকে তাঁর মায়ের তাঁবুতে নিয়ে গেলেন| সেদিন থেকে রিবিকা হল ইসহাকের স্ত্রী| ইসহাক তাকে খুব ভালবাসলেন| তাকে ভালবেসে ইসহাক মায়ের মৃত্যুর শোকে সান্ত্বনা পেলেন|

Bengali Bible