Daniel 9:13 মোশির বিধি পুস্তকে য়েমনটি লেখা আছে তেমনি সমস্ত অমঙ্গল আমাদের জীবনে ঘটে গিয়েছে| কিন্তু তবু আমরা প্রভুকে সাহায্য করার জন্য প্রার্থনা করিনি| তবু আমরা পাপাচার থেকে নিজেদের সরিয়ে নিইনি| তবু আমরা প্রভুর সততার দিকে মন দিইনি|
Daniel 9:13 in Other Translations
King James Version (KJV) As it is written in the law of Moses, all this evil is come upon us: yet made we not our prayer before the LORD our God, that we might turn from our iniquities, and understand thy truth.
American Standard Version (ASV) As it is written in the law of Moses, all this evil is come upon us: yet have we not entreated the favor of Jehovah our God, that we should turn from our iniquities, and have discernment in thy truth.
Bible in Basic English (BBE) As it was recorded in the law of Moses, all this evil has come on us: but we have made no prayer for grace from the Lord our God that we might be turned from our evil doings and come to true wisdom.
Darby English Bible (DBY) As it is written in the law of Moses, all this evil is come upon us; yet we besought not Jehovah our God, that we might turn from our iniquities, and understand thy truth.
World English Bible (WEB) As it is written in the law of Moses, all this evil is come on us: yet have we not entreated the favor of Yahweh our God, that we should turn from our iniquities, and have discernment in your truth.
Young's Literal Translation (YLT) as it is written in the law of Moses, all this evil hath come upon us, and we have not appeased the face of Jehovah our God to turn back from our iniquities, and to act wisely in Thy truth.
Read Full Chapter :
Daniel 9
Cross Reference
ইসাইয়া 9:13
ঈশ্বর ইস্রায়েলের লোকদের শাস্তি দিলেও তারা পাপ কাজ করা বন্ধ করবে না| তারা প্রভু সর্বশক্তিমানকে মেনে চলবে না|
যেরেমিয়া 2:30
“আমি তোমাদের, যিহূদার লোকদের শাস্তি দিয়েছিলাম, কিন্তু সেটা সাহায্য করেনি| তোমরা কোন শিক্ষা পাও নি| য়ে সব ভাব্বাদীরা তোমাদের কাছে এসেছিল তাদেরও তরবারি দিয়ে হত্যা করেছো| তোমরা হিংস্র সিংহের মতো ভাব্বাদীদের হত্যা করেছো|”
দানিয়েল 9:11
ইস্রায়েলের এক জন মানুষও তোমার শিক্ষাকে মান্য করেনি| তারা প্রত্যেকে তোমাকে অমান্য করে তোমার বিরুদ্ধে চলে গিয়েছিল| প্রভুকে অমান্য করার শাস্তির বিধান সমস্ত লিখিত প্রতিশ্রুতি মোশির বিধিপুস্তকে (মোশি ঈশ্বরের দাস) লেখা ছিল| আইনকে অমান্য করার ফল আমরা ভুগছি| প্রভুর বিরুদ্ধে করা সমস্ত পাপাচারের শাস্তি অভিশাপ হিসেবে আমাদের জীবনে বর্ষিত হয়েছে|
যেরেমিয়া 5:3
প্রভু, আমি জানি আপনি চান মানুষ আপনার অনুগত থাকুক| আপনি যিহূদাবাসীকে আঘাত করলেন| কিন্তু তারা কোন বেদনা অনুভব করে নি| আপনি তাদের ধ্বংস করলেন| কিন্তু তা থেকে তারা কোন শিক্ষা নেযনি| তারা ভীষণ একগুঁযে, জেদী| খারাপ কাজ করেছিল বলে তারা কোন রকম দুঃখপ্রকাশ পর্য়ন্ত করে নি|
দ্বিতীয় বিবরণ 28:15
“কিন্তু প্রভু, তোমাদের ঈশ্বরের, কথা যদি না শোন - তিনি যা আদেশ করছেন, আমার আজকের বলা সেইসব আদেশ যত্ন সহকারে পালন না কর তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তাবে:
হোসেয়া 7:10
ইফ্রয়িমের অহঙ্কার কেবল মাত্র তার বিরুদ্ধেই কথা বলে| সাধারণ মানুষের অনেক বিপদ-আপদ গেছে; কিন্তু তবুও তারা এখনও তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরে যায় নি| লোকরা ঈশ্বরের দিকে সাহায্যের জন্য তাকাযনি|
যেরেমিয়া 31:18
ইফ্রযিমের কান্না আমি শুনতে পেয়েছি| ইফ্রযিম কাঁদতে কাঁদতে বলছে: ‘প্রভু আপনি আমাকে সত্যি শাস্তি দিয়েছেন এবং আমি আমার শিক্ষা পেয়ে গিয়েছি| আমি ছিলাম একটি বাছুরের মতো যাকে কখনও শিক্ষা দেওয়া হয়নি| আপনিই আমার প্রভু ঈশ্বর| অনুগ্রহ করে আমার শাস্তি তুলে নিন| আমি আপনার কাছে ফিরে আসব|
যোব 36:13
য়ে লোকরা ঈশ্বরের তোযাক্কা করে না তারা সর্বদাই তিক্ত স্বভাবের হয়| এমনকি ঈশ্বর যখন ওদের শাস্তি দেন তখনও ওরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চায় না|
সামসঙ্গীত 119:27
প্রভু আপনার বিধি বুঝতে আমায় সাহায্য করুন| য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেছেন তা আমায় বলতে দিন|
বিলাপ-গাথা 5:21
প্রভু, আমাদের আপনার কাছে ফিরিয়ে দিন| আমরা আনন্দের সঙ্গে ফিরে আসতে চাই আপনার কাছে| আবার আগের মতো জীবনযাপন করতে চাই|
হোসেয়া 7:7
তারা সবাই গরম উনুনের মতন| তারা তাদের শাসকদের ধ্বংস করেছে| তাদের সব রাজারা ভূপতিত হয়েছে| তাদের মধ্যে কেউই সাহায্যের জন্য আমাকে ডাকেনি|”
হোসেয়া 7:14
তারা কখনোই আমাকে পুরোপুরি আন্তরিকভাবে ডাকেনি| পরিবর্ত্তে তারা শস্য এবং নতুন দ্রাক্ষারসের জন্য তাদের বিছানায শুয়ে আর্তনাদ করছে| তারা বন্য পশুর মতো তাদের মূর্ত্তিসমূহের কাছে আর্তনাদ করছে| কিন্তু তারা আমার বিরুদ্ধে গিয়েছে|
লুক 24:45
এরপর তিনি তাঁদের বুদ্ধি খুলে দিলেন, য়েন তাঁরা শাস্ত্রের কথা বুঝতে পারেন৷
যোহন 6:45
ভাববাদীদের পুস্তকে লেখা আছে: ‘তারা সকলেই ঈশ্বরের কাছে শিক্ষা লাভ করবে৷’য়ে কেউ পিতার কাছে শুনে শিক্ষা পেয়েছে সেই আমার কাছে আসে৷
লেবীয় পুস্তক 26:14
“কিন্তু যদি তোমরা আমাকে এবং আমার সমস্ত আজ্ঞাগুলি মান্য না করো, তাহলে এই সমস্ত খারাপ ঘনাগুলো ঘটবে|
যোহন 10:35
শাস্ত্রে তাদেরই ঈশ্বর বলেছিল যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছিল; আর শাস্ত্র সব সময়ই সত্য৷
এফেসীয় 1:17
আমি ঈশ্বরের কাছে তোমাদের জন্য নিরন্তর প্রার্থনা করছি য়েন, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মহিমাময় পিতা তোমাদের সেই আত্মা দেন, যা তোমাদের বিজ্ঞ করবে এবং ঈশ্বরকে তোমাদের কাছে প্রকাশ করবে যাতে তোমরা তাঁকে ভালভাবে জানতে পার৷
এফেসীয় 4:21
আমি জানি তাঁর অনুগামী হিসাবে সেই সত্য অনুসারে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল, য়ে সত্য খ্রীষ্ট যীশুতে রয়েছে৷
যাকোবের পত্র 1:5
তোমাদের কারোর যদি প্রজ্ঞার অভাব হয়, তবে সে তার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করুক৷ ঈশ্বর দয়াবান; তিনি সকলকে উদারভাবে এবং আনন্দের সঙ্গে দেন৷ অতএব ঈশ্বর তোমাদের প্রজ্ঞা প্রদান করবেন৷
যোহন 8:32
তোমরা সত্যকে জানবে, আর সেই সত্য তোমাদের স্বাধীন করবে৷’
দ্বিতীয় বিবরণ 29:4
তোমরা যা শুনেছ বা দেখেছ তা দেখার চোখ ও প্রকৃতভাবে বুঝে উঠার মন আজও প্রভু তোমাদের দেননি|
সামসঙ্গীত 85:4
হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, আমাদের ওপর ক্রুদ্ধ হওয়া থেকে বিরত হোন এবং আবার আমাদের গ্রহণ করুন|
সামসঙ্গীত 119:18
প্রভু আমার চোখ খুলে দিন| আমাকে আপনার শিক্ষাসমুহ দেখতে দিন এবং য়েসব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেছেন তা পাঠ করতে দিন|
সামসঙ্গীত 119:73
হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন এবং আপনি নিজের হাত দিয়ে আমায় অবলম্বন দিয়েছেন| আপনার আজ্ঞাগুলো বুঝতে এবং পালন করতে আমায় সাহায্য করুন|
ইসাইয়া 42:9
শুরুতেই আমি বলেছিলাম, কিছু একটা ঘটবে| এবং ঐসব জিনিস ঘটেছিল| এবং এখন অন্য কিছু ঘটার আগেই, তোমাদের আমি ভবিষ্যতে কি ঘটবে সে সম্বন্ধে জানাব|”
ইসাইয়া 64:7
আমরা আপনার উপাসনা করি না| আমরা আপনার নামে বিশ্বাস রাখি না| আমরা আপনাকে অনুসরণ করতে উত্সাহিত নই| তাই আপনি আপনার মুখ আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন| আপনি আমাদের পাপের জন্য আমাদের গলিযে দিয়েছেন|
যেরেমিয়া 44:27
“‘যিহূদার সেই লোকগুলিকে আমি লক্ষ্য করছি| তাদের ভালো করবার জন্য আমি এটা করছি না, করছি তাদের আঘাত করবার জন্য| মিশরে বসবাস করা যিহূদার লোকদের অনাহারে ও তরবারির আঘাতে মৃত্যু হবে|
বিলাপ-গাথা 2:15
যেসব লোকরা রাস্তা দিয়ে যায় তারা তোমায় দেখে বিস্মযে অভিভূত এবং জেরুশালেমের লোকদের প্রতি হাততালি দেয়| জেরুশালেমের কন্যার প্রতি তারা শিস্ দেয় আর মাথা নাড়ে| তারা প্রশ্ন করে, “এই কি সেই শহর যাকে লোকে বলত ‘নিখুঁত সুন্দর শহর’ এবং ‘সারা পৃথিবীর আনন্দ’?”